Author: admin

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ১৩ অক্টোবর (রোববার) সকালে গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা, ভুমিকম্প ও অগ্নিকা- বিষয়ক সচেতনতামূলকসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’। জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, প্রধান শিক্ষক…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইরানকে বাঁচাতে জোট বেঁধেছে আরব বিশ্বের উপসাগরীয় কয়েকটি দেশ। ইরানের গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে ইসরায়েল যেন হামলা না চালায়, তা নিয়েই বাইডেন প্রশাসনের দ্বারস্থ হয়েছে আরব দেশগুলো। অথচ কয়েক বছর আগেও এমন দৃশ্য কল্পনা করা যেত না। বৃহস্পতিবার (১০ অক্টোবর) একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। গালফ রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে যেন ইসরায়েলকে ইরানে হামলা চালানো থেকে নিবৃত করা হয়। নচেৎ বৈশ্বিক অর্থনীতি হুমকির মুখে পড়েবে। এসব উপসাগরীয় দেশগুলোর নেতাদের বিশ্বাস, এমন কোনো হামলা হলে আন্তর্জাতিক তেলের বাজারে এর প্রভাব পড়বে। আর অস্থিরতা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন আরব বিশ্বের নেতারা। ইসরায়েলের…

Read More

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির পিরোজপুর জেলা শাখার আয়োজনে আফতাফ উদ্দিন কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও জেলা সভাপতি মাওলানা মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইমাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মোঃ আল—আমিন, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোঃ সামসুল হক আনসারী প্রমুখ। সভায় জেলার ৬টি উপজেলার ৯৯টি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় পাঠদান করালেও ৪০…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে গলায় পড়নের কাপড় পেঁচানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আইয়ুব আলী (৪৭) সদর উপজেলার ভবানীপুর পাতুলী এলাকার মৃত নছিম মিয়ার ছেলে। নিহত বিভিন্ন স্থানে নারী সেজে যাত্রাপালায় অভিনয় করতো বলে পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়। পুলিশ জানায়, রোববার সকালে নতুন বাসস্ট্যান্ডে এলাকার মাইক্রোবাস্ট্যান্ডের পিছনের পরিত্যক্ত ঘর থেকে গলায় পড়নের কাপড় পেঁচানো অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে৷ রাতে কোন এক সময় তাকে হত্যা করে লাশ ফেলে রেখে…

Read More

উজিরপুর বরিশাল প্রতিনিধি ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর হাটে নিষেধাজ্ঞ অমান্য করে ইলিশ মাছ বিক্রির দায়ে এক মাছ বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযানের প্রথম দিনেই ১৩ অক্টোবর  রবিবার দুপুর ২ টায় শিকারপুর হাটের মাছ বাজারে মাছ বিক্রেতা বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের মোঃ আলাউদ্দিন বেপারীর পুত্র, মোঃ মানিক ( ৪০) নিষেধাজ্ঞ অমান্য করে ২০ কেজি ইলিশ মাছ বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। বিষয়টি স্থানীয়রা টেরপেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারকে খবর দিলে উজিরপুর মডেল থানার এসআই ইউসুফে নেতৃত্বে অসাধু মৎস ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত  হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে, নিষেধাজ্ঞ অমান্য…

Read More

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত উক্ত সাংগঠনিক সভায় দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ পিনু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, দেলোয়ার হোসেন খান নান্নু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী…

Read More

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি কক্সবাজারে টেকনাফের নাফ নদী মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। শনিবার রাত ৯ টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্টে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নেত্র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। ফেরত পাঠানোদের মধ্যে ১৯ জন শিশু, ১১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে বলে জানান তিনি। লে. কর্নেল মহিউদ্দীন বলেন, শনিবার রাতে টেকনাফে নাফ নদীর পয়েন্ট সীমান্তে বিজিবির সদস্যদের নিয়মিত নদরদারি অব্যাহত ছিল। এক পর্যায়ে নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকা যোগে কিছু সংখ্যক রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেখে।…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলায়  সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।আজ রবিবার ১৩ অক্টোবর সকালে নলছিটি উপজেলার দপদপিয়া আঞ্চলিক মহাসড়কের খোজাখালি এলাকায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।নলছিটি পৌরসভার খোজাখালি  থেকে সুর্যপাশা হয়ে শংকরপাশা পুলেরহাট এবং পুলেরহাট থেকে শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় হয়ে কাঠেরপোল পর্যন্ত সড়কের দীর্ঘদিন সংস্কারের অভাবে   সেটি এখন মরনফাঁদ  হয়ে দাঁড়িয়েছে।দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় ক্ষুদ্ধ এলাকাবাসী এ মানববন্ধন আয়োজন করে।এতে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী জামাল মোল্লা,নাইম হোসেন, রাকিব মোল্লা,মো:রোকন,মো:রাসেল,ব্যবসায়ী আকাশ তালুকদার,দুর্ঘটনায় আহত ফারুক হাওলাদার,স্থানীয় সমাজকর্মী ও সংবাদকর্মী  বালী তাইফুর রহমান তূর্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় তারা বলেন দীর্ঘদিন যাবত সূর্যপাশা গ্রামটি চরম অবহেলিত। যোগাযোগ ব্যবস্থা একটি…

Read More

(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা থেকে মোটরসাইল নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাক চাপায় দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম। আজ রবিবার (১৩ অক্টোবর) সকাল ৮টায় ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধা উপজেলার দক্ষিন গ্রিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে ও মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামের স্ত্রী নূপুর আক্তার (২২), একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)। জানা যায়, তারা সকলে ঢাকা গাজীপুর একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরী করে। রাতে নিহত নূপুর আক্তারের মা মারা গেছে খবর পেয়ে ভোরে মোটরসাইল নিয়ে নূপুর আক্তার তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃপুষ্টিগুণে ভরপুর, সুস্বাদু, টক-মিষ্টি ফল আমড়া। কাঁচা ও পাকা—দুই অবস্থায়ই ফলটি খাওয়ার উপযোগী। আশ্বিন ও কার্তিক মাসে পরিপক্ব আমড়া পাওয়া যায়। তবে প্রক্রিয়াজাতের মাধ্যমে এর বহুবিধ বাণিজ্যিক ব্যবহারও আছে, খাওয়ার সুযোগও হয় সারা বছর। ঝালকাঠির পেয়ারার সুখ্যাতি ছিল। এবার যোগ হলো আমড়ার নাম। জেলার ২ শতাধিক গ্রামে আমড়া গাছ লাগিয়ে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার স্বপ্ন দেখছেন সেখানকার চাষিরা। এবার মৌসুমের শুরু থেকেই জমে উঠেছে ঝালকাঠির আমড়ার বাজার। ভিমরুলী ও আটঘর কুরিয়ানার ভাসমান হাটে এখন তাজা আমড়ার সমারোহ। জেলার কৃত্তিপাশা ইউনিয়নজুড়ে দেখা গেছে আমড়ার চাষ। ভীমরুলি, শতদশকাঠি, খেজুরা, আতাকাঠিসহ প্রায় অর্ধশত গ্রামে বাণিজ্যিকভাবে এখন আমড়া চাষ হয়। অন্য জেলার আমড়ার তুলনায়…

Read More