Author: admin

বিনোদন ডেস্ক সুন্দরী গ্ল্যামার গার্ল শ্রীলীলাকে বলা ভারতের দক্ষিণী চলচ্চিত্রের রাজকুমারী। নিজের সহজাত মেধা ও পরিশ্রম দিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে কয়েক বছর ধরে অভিনয় ক্যারিয়ার শক্ত অবস্থানে দাঁড় করিয়েছেন। খুব অল্প সময়ের মধ্যে দক্ষিণী এই তারকা প্রমাণ করেছেন – তিনি চলচ্চিত্র শিল্পকে জয় করতে এসেছেন। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত শ্রীলীলা মহেশ বাবু, রবি তেজা, অস্ত্র অর্জুনের মতো দক্ষিণী তারকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। ২০২৪ সালের ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত ‘গুটুর কারাম’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। জানা গেছে, তার অভিনীত পরের চলচ্চিত্র ‘উস্তাদ জগৎ সিং’। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে পবন কল্যাণকে। এবার …

Read More

নিজস্ব প্রতিবেদক ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সব গণহত্যায় জড়িত সবার বিচার করতে হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে ৫ আগস্টে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার আগে করতে হবে। তারা বলত (আওয়ামী লীগ) আইন সবার জন্য সমান। সেই সমান আইনে তাদের বিচারের অধিকার আছে কিনা? তাদের তৈরি করা কালা-কানুনে দ্রুত তাদের বিচার করতে হবে। তাদের ন্যায্য পাওনা থেকে যেন তাদের মাহরুম (বঞ্চিত) করা না হয়। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রোববার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৪ এ প্রধান অতিথির…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ভারতে মাদরাসাগুলোকে আর্থিক সাহায্য প্রদান বন্ধ করার পরামর্শ দিয়েছে দেশটির জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। ইতোমধ্যেই এ নিয়ে ভারতের সকল রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। রোববার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি মাদরাসা প্রতিষ্ঠান সম্পর্কিত একটি রিপোর্ট তৈরি করেছে ভারতের জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (এনসিপিসিআর)। তাতে মাদরাসার ‘ঐতিহাসিক ভূমিকা’ এবং শিশুদের শিক্ষার অধিকারে তার প্রভাব নিয়ে তথ্য দেওয়া হয়েছে। — Hindustan Times (@htTweets) October 13, 2024 প্রায় ১১ অধ্যায়ের ওই রিপোর্টে কমিশনের মূল পরামর্শ, রাজ্যে রাজ্যে যত মাদরাসা আছে, সেখানে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ হোক।…

Read More

মোঃ ইব্রাহিম, ঢাকা জেলা প্রতিনিধি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে। র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, কিছু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক নিয়ে যাত্রাবাড়ী থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছে। এ খবরের ভিত্তিতে গত ১২ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিটে র‌্যাব সদস্যরা দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থান নেয়। রাত ১১টা ১০ মিনিটে সন্দেহভাজন একটি পিকআপ আটক করে তল্লাশি চালানো হয়। পিকআপের ড্যাসবোর্ডের ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন…

Read More

স্পোর্টস ডেস্ক অধিনায়ক হিসেবে সাদা পোশাকের ক্রিকেট থেকে বাবর আজম বাদ পড়েছিলেন আগেই। নতুন অধিনায়ক শান মাসুদ অবশ্য নিজের প্রথম ৬ ম্যাচের সবকটি ম্যাচেই হারের মুখ দেখেছেন। তবে ব্যর্থতার দায়টা ঠিকই নিতে হচ্ছে বাবরকে। দলের নির্বাচক আর পিসিবির নিয়োগপ্রাপ্ত ৫ মেন্টরের সুপারিশ অনুযায়ী, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ২য় ম্যাচে বাদ পড়ছেন বাবর আজম। সাদা পোশাকে গেল দুই বছরে বাবর আজমের গল্প কেবল ব্যর্থতার। ২০২২ সালের ডিসেম্বর থেকে কোনো টেস্ট হাফ সেঞ্চুরি করেননি এই ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের সেই ইনিংসের পর থেকেই বাবরের পারফরম্যান্সের গ্রাফ নিচের দিকে। ইংল্যান্ডের বিপক্ষে ফ্ল্যাট উইকেটে দুই ইনিংসে ৩৫ রান করেন। ২০২৩ সাল থেকে গত…

Read More

মোঃ সাইফুল ইসলাম শ্রীপুর উপজেলা প্রতিনিধি শনিবার রাতে শ্রীপুর উপজেলাদ্বীন বরমী, মাওনা, টেলিহাটি, রাজাবাড়ি, কাওরাইদ, গোশিংগা সহ সকল ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করে পূজা মণ্ডপ কমিটির-সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন শ্রীপুর উপজেলার বারবার নির্বাচিত সভাপতি জনাব শাহজাহান ফকির সাহেব। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুল আলম মাস্টার। শ্রীপুর উপজেলার সাবেক ছাত্রনেতা ও বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন মৃধা। বরমী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আফাজ উদ্দিন প্রধান। বরমী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ ফয়জ আল মামুন ফকির। বরমী ইউনিয়ন ছাত্র দলের সাবেক…

Read More

শিবচর( মাদারীপুর) প্রতিনিধি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনে মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার ট্রলার থেকে ৪ টি ব্যাটারি, ২ টি কন্ট্রোলার, ২০ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশসহ ৬ জনকে আটক করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত ১২ টা থেকে ভোর পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস অফিস। মৎস অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযানের প্রথম দিনেই উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম এর নেতৃত্বে নৌপুলিশ ও মৎস অফিসের টিম পদ্মানদীতে অভিযান পরিচালনা করেন। এসময় অসাধু ৫ জেলেসহ জাল ও ব্যাটারি, কন্ট্রোলার ও মাছ…

Read More

কয়রা উপজেলা প্রতিনিধি,,ফরহাদ,, খুলনার কয়রা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয় (১৩) অক্টোবর রোজ রবিবার সময় দশ ঘটিকার সময় কয়রা উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস কয়রা উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নিবার্হী কর্মকর্তা রুলি বিশ্বাস তিনি বলেন আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি ,এসময় দিবসটি পালন উপলক্ষে্ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এসময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলার বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনুর রহমান কয়রা উপজেলার ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম , কয়রা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক…

Read More

মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ নদীর পারে গড়ে উঠা হাসপাতাল ক্লিনিকের বর্জ্য, মনুষ্য বর্জ্য এবং গৃহস্থালি বর্জ্যে দূষিত হয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত মহানন্দা নদী। ‘এশিয়ান ওয়াটার ডেভেলপমেন্ট আউটলুক-২০২৪’-র তথ্য অনুযায়ী, এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের ৫০ টি দেশের মধ্যে সবচেয়ে বেশি দূষিত বাংলাদেশের নদীর পানি৷ আর দূষণের ভয়াবহ শিকার বেশি শহরের পার্শ্ববর্তী নদীগুলো ৷ এক সময় মহানন্দার পানি এতটাই স্বচ্ছ ছিল যে, এ নদীতে মাছের উপস্থিতি স্পষ্ট দেখা যেত। আর এখন বিভিন্ন বর্জ্য মিশে পানির রং বদলে যাচ্ছে। হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ অন্যান্য কলকারখানার বিভিন্ন বর্জ্য এ নদীতে ফেলা হয়। এমনকি, নদীর দু’ধারে যেসব বসতী আছে সেগুলোর আবর্জনাও এসে পড়ছে নদীতে।…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশকে এগিয়ে নিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (১৩ অক্টোবর) বঙ্গভবনে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীর বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়ের আগে এক শুভেচ্ছা বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ‘সব ধর্মের মূল বাণী হচ্ছে মানবকল্যাণ। আমরা সবাই বাংলাদেশি। সবাই একই সূত্রে গাঁথা। এখানে মেজরিটি বা মাইনরিটির কোনো স্থান নেই। সবাই এক এবং অভিন্ন সত্তা। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে। আবহমান বাঙালি সংস্কৃতিতে বিদ্যমান অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি একটি সুন্দর আগামী ও আধুনিক বাংলাদেশ গঠনে কার্যকর অবদান রাখবে।’ তিনি বলেন,…

Read More