Author: admin

হৃদয় আহমেদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে দূর্গা পূজার ছুটিতে হল ত্যাগ করে শিক্ষার্থীরা তাদের বাড়িতে পাড়ি জমান ৯ অক্টোবর থেকে। বাড়িতে গিয়ে পরিবারের সাথে থেকেও শান্তিতে ছুটি উপভোগ করতে পারছেন না একাধিক শিক্ষার্থী। কলেরা, ডায়রিয়া, বদহজম জনিত একাধিক সমস্যায় ভুগছেন শিক্ষার্থী। গতকাল ১২ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী তাদের নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিশ্ববিদ্যালয়ের টিএসসি গ্রুপে হলের খাবারের মান নিয়ে অভিযোগ করেন। শিক্ষার্থীদের ভাষ্যমতে হলের ডায়নিংয়ের খাবারের মান খারাপ হওয়ার জন্যই তাদের এই সমস্যা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের অনেকেই ভর্তি হয়েছেন কয়েকটি হাসপাতালে। শিক্ষার্থীদের এই অসুবিধা হওয়ায় সামাজিক যোগাযোগ…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ইসালে সওয়াব মাহফিল ও বিদায় সংবর্ধনা গত ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়।মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল আউয়াল আল কাদেরির সভাপতিত্বে, প্রস্তুতি কমিটির সদস্য সচিব প্রভাষক মাওলানা নুরুল্লাহ রায়হান খান এবং মাওলানা জামাল উদ্দিন আল কাদেরির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব জাকের হোসেন চেয়ারম্যান। সংবর্ধেয় অতিথি ছিলেন- মাদ্রাসার সাবেক সভাপতি শিক্ষাবিদ আলহাজ্ব মাহবুব উল আলম,সদ্য সাবেক সহকারি অধ্যাপক মাওলানা সোলাইমান আল কাদেরি।শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক হারুন চৌধুরী। বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচলনা কমিটির সদস্য মুহাম্মদ আবুল বশর বাবুল,সেকান্দর মিয়া,জাহাঙ্গীর আলম,নুরুদ্দীন,মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল কাসেম রেজভি, সহকারি অধ্যাপক…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রোববার (১৩ অক্টোবর) পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। বিসর্জনের এই ক্ষণে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। দুর্গাপূজার মহানবমী তিথিতে শনিবার বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে মণ্ডপে মণ্ডপে দেবীদুর্গার আরাধনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টা ৩৯ মিনিট পর্যন্ত দশমী থাকবে। এর মধ্যে দর্পণ বিসর্জন এবং বিকেলে প্রতিমা বিসর্জন করা হবে রামকৃষ্ণ মিশন ও মঠের পুকুরে। প্রতিমা বিসর্জনের পর সন্ধ্যায় ভক্তদের শান্তি জল অনুষ্ঠান হবে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবীদুর্গা। তার এই ‘আগমন ও প্রস্থানের’…

Read More

নিজস্ব প্রতিবেদক “স্মৃতির আঙিনায় ফেরা” প্রতিপ্রাদ্যকে কেন্দ্র করে হাসমতেন্নেছা আদর্শ পাঠশালার সাবেক শিক্ষার্থীদের আয়োজনে পূর্ণমিলন অনুষ্ঠিত হয়। আজ ১২ অক্টোবর কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদায় অবস্থিত হাসমতেন্নেছা আদর্শ পাঠশালার ২০০৫-২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা এই আয়োজন করে। বন্ধুদের সান্নিধ্য পেতে স্মৃতির আঙিনায় ফিরেছেন তারা। সকাল থেকে বিকেল পর্যন্ত জমকালো আয়োজনের মধ্যামে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা। কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।তারপর স্কুলের শিক্ষক, শিক্ষার্থী যারা পরপারে পাড়ি জমিয়েছে তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে গিয়ে দেখা যায়,শিক্ষক ও ক্লাসের সহপাঠিদের দীর্ঘদিন পরে দেখা পেয়ে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন। কেউ শিক্ষকদের পায়ে ধরে সালাম করেন,কেউবা…

Read More

তামিম ইকবাল রাজু,বরিশাল প্রতিনিধি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে এখনো কোনো হতাহতের সংখ্যা জানা যায়নি রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। কক্ষে থাকা রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে। ভবনের নিচে স্বজনদের আহাজারি ও চিন্তায় কপাল কুচকানো ছাড়া উপায় নাই।তারা জানেন না কি অবস্থায় আছেন তাদের রোগী। আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। ভবনের ভেতরে থাকা রোগীদের উদ্ধারে কাজ করছে…

Read More

পাবনা প্রতিনিধি ফ্যাসিবাদী হাসিনা সরকার পরিকল্পিতভাবে দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে পালিয়ে গেছেন। শিক্ষকদের বেতন কাঠামো থেকে শুরু করে সকল অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিলেন। শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দিয়ে দক্ষ দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড.মাওলানা মুহাম্মদ শাহজাহান মাদানী। গতকাল শনিবার( ১২ অক্টোবর) দুপুরে পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষাকদের উদ্দেশ্য তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষক এর কর্ণধার হবে। শিক্ষার্থীদের আদর্শবান ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হলে আগে শিক্ষককে আদর্শবান…

Read More

মোঃ মহাসিন, সাতক্ষীরা , প্রতিনিধি সাতক্ষীরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (১১-অক্টোবর) সন্ধ্যায় তাদেরকে শ্যামনগর থেকে গ্রেফতার করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ এর সুত্র ধরে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরের সিদাম সরকারের স্ত্রী রেখা সরকার (৪৫), অখিল চন্দ্র সাহার ছেলে অপূর্ব কুমার সাহা (৪৬), গোকুল চন্দ্র বিশ্বাসের ছেলে সঞ্জয় বিশ্বাস (৩৭) এবং হরেন বিশ্বাসের স্ত্রী পারুল বিশ্বাস (৫০)। সাতক্ষীরা ডিবি পুলিশের ইন্সপেক্টর তারেক আজিজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More

রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সদস্য সাজেদুল বিশ্বাস সাজ্জাদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বসন্তপুর ইউনিয়নের ১১ টি পূজা মণ্ডপ পরিদর্শন ও ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদান করেছেন। রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্দেশে গতকাল ১২ই অক্টোবর বিকেল সাড়ে ৪ টার দিকে বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর সার্বজনীন পূজা মণ্ডপ ও হালদারপাড়া পূজা মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে মণ্ডপ পরিদর্শন শুরু করেন সাজেদুল বিশ্বাস সাজ্জাদ। পরে একটি মাইক্রোবাস ও শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে একে একে তিনি বেজকোলা দাসপাড়া সার্বজনীন পূজা মন্দির, রাজাপুর মধ্যপাড়া দুর্গা…

Read More

বেতাগী প্রতিনিধি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানের মধ্য শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বরগুনা জেলার, বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন এর মাছুয়াখালী বাজারে এক বর্নিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া শিশু একাডেমির মহাপরিচালক জনাব এম হুমায়ূন কবির, উপস্থিত ছিলেন বেতাগীর উপজেলা বিএনপির আহবায়ক জনাব জননেতা হুমায়ূন কবির মল্লিক, ও থানা অফিসার ইনচার্জ জনাব মাহবুব হোসেন এবং বেতাগী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ন কবির। শারদীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী বাউল সম্রাট শফি মন্ডল ও অন‍্যান‍্য শিল্পী বৃন্দ। জিয়া…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠি বিসিক শিল্পনগরী ২০১৯ সালে উদ্বোধন করেন ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আমির হোসেন আমু। উদ্বোধনের পর প্রায় পাঁচ বছরে ধরে বলতে গেলে ফাঁকাই পড়ে আছে। ৭৯টি প্লটের মধ্যে ৫৬টিই ফাঁকা। দেউলিয়া কোম্পানির নামে প্লট বরাদ্দের রয়েছে দুর্নীতির অভিযোগ। বরাদ্দ দিয়েছে স্বয়ং শিল্প মন্ত্রণালয়। বিসিক সূত্রে জানা যায়, নিয়মনীতির তোয়াক্কা না করে জেলা বিসিকের কোনো সুপারিশ ছাড়া দেউলিয়া হওয়া ফরচুন ইনভেনশন অ্যান্ড টেকনোলজি নামে একটি কোম্পানিকে ২৫টি প্লট বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। সেগুলো ফাঁকাই পড়ে আছে। এ ছাড়া আরও ৬টি প্লট নিয়ে তিনজন উদ্যোক্তা আসেননি। গত বছর তারা প্লটের বরাদ্দ বাতিল চেয়ে আবেদন করেন। চলতি বছর জানুয়ারিতে তাদের…

Read More