- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
- শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ডিমলায় ৭৮ মণ্ডপে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি
- প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীব
- যবিপ্রবিতে পাবনা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব, সভাপতি আলফি ও সম্পাদক মহাদির
- মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ
- দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গোপালপুরে আয়নালের মৃত্যু
- ঢাকা কাস্টমস হাউসে রাকিব ফরিদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ
- বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
- কোটচাঁদপুরে পুলিশের পৃথক অভিযান, ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
- কেশবপুর ৫ পিস ইয়াবাসহ দুই মাদক সেবন কারী গ্রেফতার
Author: admin
ঝালকাঠি প্রতিনিধিঃ দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩নং রাজাপুর সদর ইউনিয়নের ৭,৮,৯ ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকাল ৩ টায় বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি বগুড়া জেলা কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি পালানোর ঘটনার সাড়ে তিন মাস পর জেল সুপার আনোয়ার হোসেনকে বগুড়া থেকে গাইবান্ধায় বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে গত ৯ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে জেল সুপার আনোয়ার হোসেনকে গাইবান্ধা জেলা কারাগারে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদকে বগুড়া জেলা কারাগারে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব তাহনিয়া রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে বদলির আদেশ জারি করা হয়। বগুড়া কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন তার বদলির বিষয়টি নিশ্চিত করে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, দেউলিয়া হওয়ার পথে তালিকায় তো বাংলাদেশের নাম আগে ছিল না। ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলে তা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিবেদকের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। উনার (ড. মুহাম্মদ ইউনূস) শাসনামলে তালিকায় নাম এসেছে। দেউলিয়া হওয়ার পথে তো বাংলাদেশ ছিল না। বাংলাদেশের মানুষও এতদিন ভাবেনি। এখন কী হয়েছে! মাত্র দুই মাস পার হতেই দেউলিয়ার পথে তালিকায় নাম এসেছে। তিনি আরও বলেন, দেউলিয়া হলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। দুই মাসের মধ্যে…
নিজস্ব প্রতিবেদক সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ ও নারীদের ৩৭ বছর করার সুপারিশ দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি সম্প্রতি এমন প্রস্তাব দিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। তবে অবসরের বয়সসীমা ৫৯ বছরই সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি। শনিবার (১২ অক্টোবর) কমিটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, পর্যালোচনা কমিটি চাকরির বয়স বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে তার আলোকে অন্তর্বর্তী সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। সেক্ষেত্রে বয়সে প্রবেশের সীমা শেষ পর্যন্ত কত বছর হবে তার জন্য সরকারের ঘোষণার অপেক্ষায় থাকতে হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি প্রায় এক যুগের। এই ইস্যুতে বিভিন্ন…
নিজস্ব প্রতিবেদক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. এম তৌহিদ হোসেন বলেছেন, যে কোনো দেশ যে কাউকে ট্রাভেল কার্ড ইস্যু করতে পারে। সেটা আমার ঠেকানোর সুযোগ নেই। তবে কোনো মামলায় কোর্ট থেকে যদি বলা হয় তাকে হাজির করতে হবে তখন আমরা তাকে হাজির করার ব্যবস্থা করব। আমরা চাই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকুক। শনিবার (১২ অক্টোবর) দুর্গাপূজার মহানবমী উপলক্ষে নরসিংদীর সেবাসংঘ মন্দির পরিদর্শনকালে তৌহিদ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, সারা দেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ দেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ড. এম তৌহিদ হোসেন…
নিজস্ব প্রতিবেদক আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। শনিবার (১২ অক্টোবর) সমন্বয়ক সারজিস তার ফেসবুক প্রোফাইল থেকে করা এক স্ট্যাটাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের চিকিৎসা এবং আর্থিক সহযোগিতা প্রসঙ্গে এ মন্তব্য করেন। বিকেল সাড়ে ৩টার দিকে করা তার এই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো : ‘যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এত দীর্ঘসূত্রিতা কেনো? এখন পর্যন্ত স্ট্যাটাসটিতে হাজারেরও বেশি মন্তব্য করেছেন পাঠকরা। স্ট্যাটাসটির কমেন্ট বক্সে নূর মো. মির্জা নামের একজন লেখেন, ‘দুঃখজনক বিষয়…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি পলাশবাড়ীতে ধর্মীয় অনুভুতিতে আঘাত করে ফেসবুকে পোস্ট করায় সাংবাদিক আল কাদরি কিবরিয়া সবুজকে গ্রেফতার ও তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ১১ অক্টোবর শুক্রবার রাতে উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিদুষ চন্দ্র রায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পলাশবাড়ী থানার ইন্সপেক্টর তদন্ত (ওসি) লাইছুর রহমান জানান, সাংবাদিক আল কাদরি কিবরিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। যাহার মামলা নং ০৯ তাং ১১/১০/২০২৪ ইং। গ্রেফতারকৃত আল কাদরি কিবরিয়া সবুজ পলাশবাড়ী পৌর শহরের হরিনমারী গ্রামের প্রবীন সাংবাদিক আবুল কালাম আজাদের ছেলে।সে দৈনিক আলোকিত সকাল পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি।
মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার,দৌলতপুর, মানিকগঞ্জ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেছেন বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি কৃষিবিদ খন্দকার আকবর হোসেন বাবলু। শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন খন্দকার আকবর হোসেন বাবলু । এ সময় দৌলতপুর কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে এই বিএনপি নেতাকে বরণ করে নেয়। এ সময় বিএনপি নেতা হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকলের কাছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন। এই বিএনপি নেতা বলেন, আমারা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে…
ববি প্রতিনিধি- এনামুল হক বরিশাল বিশ্ববিদ্যালয় গত ২’রা অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটি বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়।শুরু হয় তথ্য সংগ্রহ কার্যক্রম। গত কয়েকদিন আগে একজন ছাত্রলীগ নেতাকে ফোন দিয়ে ৩০ হাজার টাকা অর্থ দাবি করে ববি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য মিনহাজ সাগরের অনুসারীরা। অতঃপর বিষয়টি জানাজানি হলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ববি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য মিনহাজ সাগরকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগেও মিনহাজ সাগরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে ফোন দিয়ে কেন্দ্রীয় প্রোগ্রামে যাওয়া বাবদ অর্থ দাবি করার সুনির্দিষ্ট অভিযোগ…
(বগুড়া) প্রতিনিধিঃ-বগুড়ার কারাগারের জেল সুপার সুপার আনোয়ার হোসেনকে এবার বদলি করা হয়েছে। বগুড়া জেলা কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ আসামী পালানোর ঘটনার সাড়ে ৩ মাস পর জেল সুপারকে বদলি করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে গত ৯ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেনকে গাইবান্ধা জেলা কারাগারে বদলী করা হয়। একই প্রজ্ঞাপনে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদকে বগুড়া জেলা কারাগারে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী স্বক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে বদলির আদেশ জারি করা হয়। বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরিফ…