- বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
- কোটচাঁদপুরে পুলিশের পৃথক অভিযান, ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
- কেশবপুর ৫ পিস ইয়াবাসহ দুই মাদক সেবন কারী গ্রেফতার
- উজিরপুরে নিবন্ধিত জেলেদের মাঝে মা ইলিশ রক্ষায় বিশেষ সহায়তার চাল বিতরণ
- রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
- ঝুমুরের মৃত্যুর ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের শাস্তির দাবি
- ‘গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসক
- শতবর্ষ উদযাপনের প্রস্তুতিতে অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে আনন্দ র্যালি
- ডিমলায় আগাম আমনে কাস্তের ঝনঝন শব্দ, দুই ফসলি জমি যাচ্ছে তিন ফসলে
- রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
Author: admin
রূপগঞ্জ ঃ “জীবন আর চলে না গো ভাই। এ পেশায় ভাত নাই। আগের মত কাম কাইজ নাই। বাজারে জিনিসপত্রের যে দাম তাতে চাল কিনলে ডাল কিনতে পারি না। মাছ মাংস তো স্বপ্নের মত। অনেকেই এ কাম বাদ দিয়ে অন্য কাম করছে। কোনো রকমে অনেক কষ্টে আমিই চালিয়ে যাচ্ছি।” এমনি করে কথাগুলো বলছিলেন পিতলগঞ্জের মুচি অতুল সরকার। পেশা চলে অনত্র চলে গেছেনে, সঞ্জিবন, রাজন, লিটন, উত্তম সরকার, হরি দাস সহ অসংখ্য মুচি।রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার একটি অংশে প্রতি মঙ্গলবার হাট বসে। এ হাটে আগে রাস্তার দুই পাশে একসঙ্গে শতাধিক মুচিদেরকে কাজ করতে দেখা যেতো। কালের বিবর্তনে এখন আর সেই দৃশ্য চোখে পড়ে…
শিবগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুরের নির্দেশে শিবগঞ্জ উপজেলার গণ অধিকারের সদস্য সচিব জনাব সেলিম সরকার রেজার নেতৃত্বে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। ১১ অক্টোবর রোজঃ শুক্রবার শিবগঞ্জ উপজেলার গণ অধিকার পরিষদের নেতারা সম্প্রতি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তারা পূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং ধর্মীয় সম্প্রতির বার্তা প্রচারের লক্ষ্যে স্থানীয় জনগণ ও পূজার আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে একাত্মতা প্রকাশ করা এবং তাদের পূজা উদযাপনে সম্প্রীতির বার্তা পৌঁছানো। দলের প্রতিনিধিরা স্থানীয় নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সাথে কথা বলে পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর…
চট্টগ্রাম প্রতিনিধি সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় চট্টগ্রামে ৬৬ হাজার কৃষককে পুনর্বাসন সহায়তা দিয়েছে সরকার। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সার, বীজ ও নগদ অর্থ প্রদান করা হয়। কৃষি বিভাগের তথ্য মতে, তিন ধাপে ১৯ হাজার ও ৪৭ হাজার কৃষককে এই প্রণোদনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবদুচ ছোবহান জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে শীতকালীন সবজির বীজ, ২০ কেজি সার এবং নগদ এক হাজার টাকা প্রদান করা হয়েছে। বন্যায় জেলায় ২৩ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার মধ্যে আমন, আউশ, ও সবজি উল্লেখযোগ্য। ফটিকছড়ি, মিরসরাই, পটিয়া, ও চন্দনাইশসহ বিভিন্ন উপজেলায় প্রণোদনার আওতায় সবচেয়ে…
মোঃ ইব্রাহিম, ঢাকা জেলা প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের ব্রাহ্মণকিত্তা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম জাহিদ। পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন ঢাকা জেলার এসপি আহমদ মুঈদ, সার্কেল এসপি জাহাঙ্গীর হোসেন, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সভাপতি ও কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিপেন বর্মনের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত অতিথিরা জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান। এ সময় অতিরিক্ত ডিআইজি জাহিদ জনগণের নিরাপত্তার বিষয়ে প্রশাসনের…
নিজস্ব প্রতিবেদক সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা অতীতের মতোই সব ধর্মের মানুষদের মধ্যে সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখব এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করব। দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার রাজধানীর রমনা কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান একথা বলেন।এ সময় নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রমনা কালীমন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবসময় প্রস্তুত ও তৎপর রয়েছে। আমাদের লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ যেন…
নিজস্ব প্রতিবেদক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ মানুষকে ভালোবাসতে হবে। কোনো ভিনদেশি আমার আপনার অধিকার আদায় করে দেবে না। নিজের অধিকার নিজেদেরই প্রতিষ্ঠা করতে হবে। ভারত আমাদের জন্য কিছু করবে না, করেও না। শুক্রবার বিকালে পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের আগে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ১৬ বছরে রাজপথে পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডাররা আমাকে হামলা করে রক্তাক্ত করেছে, আমার বাড়িতে হামলা হয়েছে, আমার পরিবারের সদস্যদের নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু দেশে হিন্দু সম্প্রদায়ের এত সংগঠন, এসব সংগঠনের নেতারা নিন্দা…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এবি পার্টির উদ্যোগে ১১ই অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পর এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করেন। আয়োজনে এলাকার দুই শতাধিক নারী পুরুষ উপস্থিতি থাকে, শতাধিক নারী পুরুষ এবি পার্টিতে যোগদান করেন। যোগদান শেষে ৪০ জনকে নিয়ে একটি ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এবি পার্টিতে যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সমন্বয়ক ড. মুনতাকিমুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য ড. মাসুদুর রহমান ,মোস্তাকিম বিল্লাহ ও রানা মিয়া । এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, আইদুল…
নিজস্ব প্রতিবেদক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ডিমের দাম বাড়ার কারণ খুঁজে পাচ্ছি না। ৭০ শতাংশ দাম ফিডের খরচের ওপর নির্ভর করছে। এই ফিডের দাম তো এই সময়ে বাড়েনি। তাহলে দামটা বাড়ল কেন? বাজারে ডিমের দাম বৃদ্ধির পেছনে কারসাজি রয়েছে।এটিকে অপরাধ হিসাবে দেখা উচিত। বিশ্ব ডিম দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘পত্রিকায় খবর এসেছে, আমদানির কারণে ডিমের দাম কমে গেল। তাহলে বোঝা যাচ্ছে, এখানে একটা কারসাজি আছে। এখানে কোনো একটা পক্ষ সক্রিয়, যারা ডিমের দাম বাড়িয়েছে। তা না হলে কমে কী করে?’ প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্ব ডিম দিবস পালিত…
নিজস্ব প্রতিবেদক দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, যার প্রতিটি ঘটনায় আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এখন পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনায় ১১টি মামলা ও ২৪টি জিডি হয়েছে। এসব ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এ সময় আইজিপি বলেন, এবারের দুর্গাপূজা অনেক চ্যালেঞ্জিং ছিল। অনেকেই দুর্গাপূজাকে ঘিরে শঙ্কা প্রকাশ করেছেন। আমরা পূজা শুরুর আগেই আপনাদের আশ্বস্ত করেছি; শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে। এবার দুর্গাপূজা অনেক জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে। তিনি বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার…
নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স এর অভিযানে ৭জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নওগাঁ পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। বাজার মনিটরিংয়ে নেতৃত্বদেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ ইরফান উদ্দিন। এসময় নিত্যপণ্যের মধ্যে সবজি, চাল, মাছ, ডিম ও মুরগি এবং মাংস বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টানানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। এসময় মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে না লেখা এবং সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়। নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ ইরফান উদ্দিন বলেন,…