- বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
- কোটচাঁদপুরে পুলিশের পৃথক অভিযান, ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
- কেশবপুর ৫ পিস ইয়াবাসহ দুই মাদক সেবন কারী গ্রেফতার
- উজিরপুরে নিবন্ধিত জেলেদের মাঝে মা ইলিশ রক্ষায় বিশেষ সহায়তার চাল বিতরণ
- রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
- ঝুমুরের মৃত্যুর ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের শাস্তির দাবি
- ‘গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসক
- শতবর্ষ উদযাপনের প্রস্তুতিতে অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে আনন্দ র্যালি
- ডিমলায় আগাম আমনে কাস্তের ঝনঝন শব্দ, দুই ফসলি জমি যাচ্ছে তিন ফসলে
- রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
Author: admin
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি।। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর সহধর্মিণী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সাবেক মহা পরিচালক দিলারা হাফিজের রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাতের আয়োজন করেছেন তজুমদ্দিন উপজেলা বিএনপি। এসময় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর জন্যেও দোয়া করা হয়। শুক্রবার জুম্মার নামাজের পর তজুমদ্দিন উত্তর বাজার জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলার বিশিষ্ট আলেমে দ্বীন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, সদস্য আনোয়ার হোসেন…
(বগুড়া) প্রতিনিধি: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী তিথিতে বগুড়ায় কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টায় শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম এলাকার শ্রীরামকৃষ্ণ আশ্রমে এই পূজার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের পদচারণায় মুখর হয়ে উঠে আশ্রম প্রাঙ্গণ। হিন্দুশাস্ত্র মতে কুমারী মেয়েদের দেবীজ্ঞানে এবং মা জ্ঞানে পূজা করা হয়। এ কারণে যুগ যুগ ধরে দুর্গাপূজার মহাঅষ্টমীর দিনে এই পূজা হয়ে আসছে। বগুড়ায় কুমারী পূজার জন্য মাতৃভাবের পবিত্রতার প্রতীক হিসেবে এ বছর কুমারী মায়ের আসনে বসানো হয় ৮ বছর বয়সী নিভৃত মন্দির সাহাকে। কুমারীর বয়স ৮ বছর হওয়ায় উমা নামে পূজিত হন।…
ত্রিশাল (ময়মনসিংহ ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো.আজিজুল ইসলাম। বৃহস্পতিবার রাতে ত্রিশাল পৌর সভার নওধার শ্রী শ্রী কুলেশ্বরী মন্দির,ত্রিশাল কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির,ঋষি মন্দির পূজা মণ্ডপ পরির্দশন করেন। পরিদর্শনকালে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ,ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ, কেন্দ্রীয় কালী মন্দিরের উপদেষ্টা কৃষিবিদ নিতায় চন্দ্র রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রিশাল উপজেলা শাখার সভাপতি শ্রী রাখাল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক গণেশ সরকার প্রমুখ
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বুড়িরঘর এলাকা থেকে ধানক্ষেত থেকে শুক্রবার সকালে আলিবুদ্দিন মিয়া (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলিবুদ্দিন সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর মিয়ারবাজার এলাকার বাসিন্দা। জানা গেছে, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঘেঁষে বুড়িরঘর এলাকায় আমন ধান ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে লঅশ উদ্ধার করে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে থানা নিয়ে আসার পর তার পরিচয় মিলেছে। ময়নাতদন্তের জন্য লাশটি গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন…
কয়রা উপজেলা প্রতিনিধি মোঃ ফরহাদ,, খুলনার কয়রায় উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবাহক এ্যাড:মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এম এ হাসান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ , ১১ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল (৪) চারটা থেকে শ্রী শ্রী সনাতন ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গা পূজায় বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।এ সময় বক্তারা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, নারী-পুরুষসহ সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, সাংবিধানিকভাবে আমরা সবাই নাগরিক। সংখ্যালঘু বলে কিছু নেই। বাংলায় শত শত বছর ধরে সমতার ভিত্তিতে আমরা বসবাস করছি। সবাই আমাদের ভাই-বোন। আমরা আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলবো।…
মো: আমিনুল ইসলাম, দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ দৌলতপুর উপজেলায় মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন প্রজা মণ্ডপ পরিদর্শন করেন। ১০ই অক্টোবর( বৃহস্পতিবার) ১২:৩০ মিনিটে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নহ দৌলতপুর উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। প্রথমেই দৌলতপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন, পরে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নহা দলিল নেতাকর্মী নিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন,আর্থিক অনুদান প্রদান করেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো সিরাজুল ইসলাম,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক কোনো পূর্বঘোষিত বার্তা ছাড়াই দেশে এসে সবাইকে অবাক করেছিলেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। গত ২ অক্টোবর নিরবে দেশে এসেছিলেন তিনি। আজ আবার নিরবে মালয়েশিয়া ফিরে যাচ্ছেন আজহারি। শুক্রবার ( ১১ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরনার আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ, সত্যিই সে-দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়ো…
নিজস্ব প্রতিবেদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, গত আন্দোলনে আমাদের মা-বোনরা, সন্তানরা শহীদ হয়েছেন। আমরা স্বাধীন হয়েছি ঠিকই, শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি, তবে আমাদের লক্ষ্য অর্জন হয়নি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন এখনো পূরণ হয়নি। দীর্ঘদিন কারাগারে রেখে বেগম খালেদা জিয়াকে অসুস্থ করে দেওয়া হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন। যেদিন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো সেদিন আমাদের সুদিন হবে। আমাদের শহীদরা সার্থক হবে। বাংলাদেশের জন্য আমাদের ত্যাগ কাজে আসবে। যত দ্রুত সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা…
ধর্ম ডেস্ক দাম্পত্য জীবনে টুকটাক ঝামেলা হওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু এতে রাগ করে তালাক পর্যন্ত যাওয়া বুদ্ধিমানের কাজ না। অনেকেই রাগের বশে স্ত্রীকে তালাক দিয়ে বসে। পরে রাগ ভাঙ্গার পর বলতে থাকে, তালাক তো হওয়ার কথা না। আমি তো রাগ ও গোসসা অবস্থায় তালাক দিয়েছি। আজকে আমরা জানবো, রাগ ও গোসসা অবস্থায় তালাক দিলে তালাক হয় কিনা? এর উত্তর হলো, রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক পতিত হয়। এক তালাক দিলে একটি। এবং তিন তালাক দিলে তিনটি তালাক পতিত হয়। কেননা তালাক তো দেওয়াই হয় রাগ হয়ে। পৃথিবীর কেউই শান্ত ও প্রফুল্লচিত্তে স্ত্রীকে তালাক প্রদান করে না। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি…
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম নগরের জে এম সেন হলে পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) কোতোয়ালি থানায় মামলা করা হয়। পুলিশ জানিয়েছে, মামলার পরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে শুক্রবার (১১ অক্টোবর) সকালে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ বলেন, পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আজ নগরের দামপাড়া পুলিশ লাইনে নগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর জে এম সেন হলে পূজামণ্ডপে…