- নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক
- কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি
- উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- ঘাটাইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
- মির্জাপুরে বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মোটর শ্রমিকদের মানববন্ধন
- টাঙ্গাইল সদর উপজেলায় সেবার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন
- কাস্টমস কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ
- তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও
- তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত হাসপাতালটি পরিদর্শনে যান তিনি। প্রধান উপদেষ্টা ড. ইউনূস জুলাই-আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিশ্ববিদ্যালয় ও কলেজের ৮ শিক্ষার্থীসহ গুরুতর আহত অন্তত ১১ জন হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন। এ সময় হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন চার শিক্ষার্থীর অবস্থা তিনি (ইউনূস) দেখেছেন। হাসপাতালটির পরিচালক আরও জানান, চারজনেরই মাথায় গুলি লেগেছে। তাদের অবস্থার উন্নতি হচ্ছে। এ সময় ইনস্টিটিউটের যুগ্ম…
উপজেলা প্রতিনিধি এ,কে,আজাদ খান নেএকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ জালশুকা কুমুদগঞ্জ জামে মসজিদের একটি কোনায় পড়ে থাকা পরিত্যাক্ত একটি ব্যাগ থেকে একটি পিস্তল উদ্ধার করেছেন পূর্বধলা সেনাবাহিনীর লেফটেন্যান্ট আকিবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল। শুক্রবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার শ্যামগঞ্জ জালশুকা কুমুদগঞ্জ জামে মসজিদের এক কোনায় পড়ে থাকা পরিত্যাক্ত একটি শপিং ব্যাগ থেকে তা উদ্ধার করা হয়। সেনাবাহিনী, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জালশুকা কুমুদগঞ্জ জামে মসজিদের একটি কোনায় পড়ে থাকা পরিত্যাক্ত একটি ব্যাগে থাকা পিস্তল ও ম্যাগজিনের খুসা দেখতে পেয়ে মসজিদের ঈমাম মাওলানা দেলোয়ার হোসেন মসজিদ কমিটিকে ঘটনাটি জানায়, পড়ে কমিটির পক্ষ থেকে পূর্বধলা সেনা ক্যাম্পে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে। শনিবার গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। নাহিদ ইসলাম বলেন, গণভবনটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ স্বৈরাচারী, ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে সব ক্ষমতার মালিক এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এটি জাদুঘর বানানো হবে। এই উপদেষ্টা আরও বলেন, এটি আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি…
মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি আজ পবিত্র জুম্মার নামাজের পর কেন্দ্রীয় মসজিদে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ মীর মুগ্ধ ছিলেন একজন মেধাবী ছাত্র ও দক্ষ ফ্রিল্যান্সার। তাকে হারানোর বিষয়টা শুধু খুলনা বিশ্ববিদ্যালয় নয় সমগ্র দেশের জন্য একটা অপরনীয় ক্ষতি। তাই আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শহীদ মীর মুগ্ধের বাবা-মা সহ তার ছোট ভাই স্নিগ্ধ। শহীদ মীর মুগ্ধসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের জন্য দোয়া করা হয়।
এ,কে,আজাদ খান (উপজেলা প্রতিনিধি পূর্বধলা নেএকোনা) নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মেঘশিমুল পশ্চিমপাড়ায় নঈমুদ্দিনের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম হোগলা ইউনিয়নের শিবপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। একটি পাঘাড়ে মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল (৬সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে পূর্বধলা যাওয়ার পথে মেঘশিমুল পশ্চিমপাড়ায় নইমুদ্দিনের বাড়ির পাশে গতি রোধ করে বেধরক মারফিট করে এতে রফিকুল গুরুতর জখম হয়,প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য থাকে ময়মনসিংহ মেডিকেল…
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবিতে শাহবাগ অবরোধ। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক দেশের সব ধরনের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ মোড়ে তীব্র যানজটের ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। সূত্র জানায়, বাংলাদেশের সব পর্যায়ে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয়। যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছরে এসে দাঁড়িয়েছে। এ কারণে চাকরিতে আবেদনের…
কে আজাদ রানীশংকৈল প্রতিনিধি . ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে রাণীশংকৈল উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের সাথে বৈষম্য বিরোধী সাধারণ ছাত্রদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাণীশংকৈলের সকল বৈষম্য বিরোধী স্বেচ্ছা সেবক হিসেবে সাধারণ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় বৈষম্য বিরোধী সাধারণ ছাত্ররা এলাকার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা অনিয়মের বিরুদ্ধে তাদের মনিটরিং সহ সর্বদা নজর দারী এবং অনিয়মতান্ত্রিকএর মনিটরিং এর রিপোর্টসহ কর্মরত সকল সাংবাদিকদের সয়তা চেয়েছেন। ইতিমধ্যে ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি সংস্কারের কথা তুলে ধরেন। এবং পরবর্তীতে উপজেলার সকল বৈষম্য বিরোধী সাধারণ ছাত্রদের সার্বিক কার্যক্রম
দুমকী(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দুমকী উপজেলার মরহুম নেতা পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মিজানুর রহমান মামুন মুন্সির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার সাইক্লোন শেল্টারে ঢাকাস্থ পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি পরিবারের আয়োজনে এই সংগঠনের আহবায়ক মো: কাইয়ুম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান। পাঙ্গাশিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন শরীফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দুমকী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সহ সভাপতি ফারুক হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব মাসুদ আলম মৃধা,…
শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ শেখ আসাবুল ইয়ামিন ও শহীদ শ্রাবণ গাজীর কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খানসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে সাভারের ব্যাংক টাউনে গণঅভ্যূত্থানে নিহত এমআইএসটি’র মেধাবী শিক্ষার্থী শেখ আসাবুল ইয়ামিনের পরিবারের সাথে সাক্ষাৎ করে। তারা শহীদ ইয়ামিনের কবর জিয়ারত শেষে ছাত্র-জনতার গণঅভ্যূত্থান এবং শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের গত ১৭ বছরে নিহত সকল শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান ও আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এরপর বেলা ৫ ঘটিকার সময় ৫ আগষ্ট পুলিশের…
জাবি প্রতিনিধি জুলাই বিপ্লবের সকল শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ’ এর উদ্যোগে ‘মেহফিল-ই ইনকলাব’ এর আয়োজন করা হয়। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে তারা। এ সাংস্কৃতিক সন্ধ্যায় ‘বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ’ এর সাথে দর্শকদের মাতিয়েছেন ঢাকার ‘ওয়ান এম্পায়ার’ টিম। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক কামরুল আহাসান, প্রশাসনিক কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষকবৃন্দ। কাওয়ালি গানের পাশাপাশি বিপ্লবী গান, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, নাতে রাসূলসহ বিভিন্ন ধরনের আবৃত্তিতে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানটি। বাদ্যযন্ত্র আর শিল্পীদের কোসারে এক ভিন্নরূপ সৃষ্টি হয়েছিল মুক্তমঞ্চে, দীর্ঘদিন পর সকল জাবিয়ানদের এ মিলনমেলা ছিল আড়ম্বরপূর্ণ। দর্শকদের উপচে পড়া…