- নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক
- কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি
- উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- ঘাটাইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
- মির্জাপুরে বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মোটর শ্রমিকদের মানববন্ধন
- টাঙ্গাইল সদর উপজেলায় সেবার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন
- কাস্টমস কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ
- তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও
- তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
Author: admin
রাজশাহী প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক নেতা এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হযেছে। শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে তার ওপর হামলা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় থানায় সোপর্দ করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রাতে বিনোদপুর বাজারে মাসুদের ওপর হামলা হয়। পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যায়। কিন্তু মতিহার থানায় ৫ আগস্টের সহিংসতার কোন মামলা নেই। তাই তাকে বোয়ালিয়া থানায়…
সিলেট প্রতিনিধি সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ সীমান্তে দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছেন। শনিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী গ্রাম হয়ে ভারত সীমান্তের ১২৯৬ পিলার সংলগ্ন এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবি ১৯ ব্যাটেলিয়নের সদস্য আটক করে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে। এসময় তার সাথে পাওয়া ৩টি পাসপোর্ট, নগদ টাকা, ভারতীয় রুপি, ডলার, ব্যবহারি ঔষধসহ বিভিন্ন জিসিনপত্র জব্ধ করা হয়। আটকের পর বিক্ষোব্ধ জনতা চড়াও হয় এবং বিগত দিনের অনিয়ম দূর্নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে কামাল আহমদকে অকথ্য ভাষায়…
নিজস্ব প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর নিয়মের তোয়াক্কা না করেই দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন অধ্যাপক আলমগীর। অবশেষে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পদত্যাগ করেছেন। তিনি সংস্থাটির সদস্য হলেও চেয়ারম্যানের অনুপস্থিতিতে শীর্ষ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। ‘অলিখিতভাবে’ তিনিই ছিলেন ইউজিসির চেয়ারম্যান। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। অধ্যাপক আলমগীর নিজেই জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘২০২৩ সালের ১৬ জুন থেকে আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য পদে দ্বিতীয় মেয়াদে কর্মরত। ব্যক্তিগত কারণে এ পদে আমার পক্ষে…
নিজস্ব প্রতিবেদক তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়ে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের রূপান্তর করা হবে। সেখানে তুলে ধরা হবে বিগত ১৬ বছরের গুম, খুন, নির্যাতনের সামগ্রিক চিত্র। শনিবার গণভবন পরিদর্শনকালে তিনি এসব কথা জানান। নাহিদ ইসলাম বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা পাঁচ আগস্ট নতুন বাংলাদেশ পেয়েছি। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই গণভবনের বর্তমান ভগ্নাবশেষ অক্ষত রেখেই জাদুঘরে রূপান্তর করা হবে যা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। উপদেষ্টা বলেন, যেকোনো ফ্যাসিস্ট, স্বৈরাচারী ও খুনি রাষ্ট্রনায়কদের কী পরিণত হয়, তা পৃথিবীর বুকে একটা নিদর্শন হিসেবে রাখার জন্য এই…
পিরোজপুর প্রতিনিধি : গুম, খুন, হত্যাকান্ড, অর্থপাচার, দূর্নীতি ও কোটা বিরোধী ছাত্র জনতা হত্যার বিচারের দাবীতে শ্রমিক সমাবেশ করেছে জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ। আজ শনিবার বিকেলে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসন। জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন এর সভাপত্বি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভঅগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এলিজা জামান, জেলা বিএনপির আহবায়ক কমিচির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আকন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধঅরণ সম্পাদক আফজাল…
জামালপুর প্রতিনিধি জামালপুরস্হ ইসলামপুর সমিতির কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭সেপ্টেম্বর) সন্ধ্যায় সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক মিলানায়তনে জামালপুরস্হ ইসলামপুর সমিতির আহবায়ক প্রফেসর মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাজেদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় জামালপুরস্হ ইসলামপুর সমিতির যুগ্ব আহবায়ক মিজানুর রহমান সুজা, এডভোকেট আব্দুল করিম, আব্দুর রাজ্জাক লুডু, বিশিষ্ট ব্যাবসায়ী ও ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, হাফিজুর রহমান, প্রভাষক সোলায়মান হোসেন, সুপার আব্দুল হালিমসহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন , প্রস্তাবিত জামালপূরস্থ ইসলামপুর সমিতির কার্যনির্বাহী কমিটি গঠনে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে এবং খুব দ্রুত কমিটি গঠনের ব্যাপারে গুরুত্বারোপ করেন। উল্লেখ্য গত ডিসেম্বর মাসে…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে ‘বিলিভার্স গ্যাদারিং’ শীর্ষক শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার ( ৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আয়োজন শুরু হয়। পরে বাদ আসর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে হামদ-নাত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় বিচিত্র সব খেলাধুলায় মেতে উঠেন শিক্ষার্থীরা৷ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এতে অংশ নেন। পরে বাদ আসর অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছিল কুইজ প্রতিযোগিতা, কুরআন তিলওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে সাংস্কৃতিক প্রতিযোগিতার পর মাগরিব নামাযের পর নাসীহাহ ও এশার নামাজের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সবশেষে ক্লাবের…
আশরাফ বরিশাল প্রতিনিধি:- পিরোজপুরের নেছারাবাদে হরিণের ২৪৭ কেজি মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে উপজেলার পূর্ব সোহাগদল গড়াইবাড়ী মৃত হাতেম আলীর পরিত্যক্ত ঘর থেকে ৪৮ কেজি হরিণের মাংস এবং ওই রাতে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের পূর্ব গয়েসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কড়ফা বাজার সংলগ্ন খালে বাধা মাছের ট্রলার থেকে ১৯৯ কেজি ২০০ গ্রাম হরিনের মাংসসহ এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলো মো. আবু কালাম (৫০) ও মো. হারুন মোল্লা (৫৫)।পুলিশ সুত্র জানাগেছে, ঐদিন রাতে উপজেলার পূর্ব গয়েশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালে ট্রলার যোগে হরিণের মাংস…
মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (৭ই- সেপ্টেম্বর) বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব তিনি তার বক্তব্যে বলেন খুনি হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকে রেখেছিল। তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্ররা আজ আন্দোলন করে এদেশের জালিম সরকারকে হটিয়েছে।তা না হলে এ বিজয় সম্ভব ছিল না। তিনি আরও বলেন শেখ হাসিনার জায়গা বাংলাদেশের…
নিজস্ব প্রতিবেদক জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সায়লা সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামের স্ত্রী। মনিরুলকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পর পতনের পর ১৩ আগস্ট প্রথম অফিসে যান ‘গোপালগঞ্জ কোটায়’ নিয়োগ পাওয়া প্রভাবশালী এই কর্মকর্তা। এ সময় বিগত দিনের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি দল তার কক্ষে প্রবেশ করে তিনি কেন এসেছেন তা জানতে চান। তাকে আটকে রেখে ক্ষোভ…