- নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক
- কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি
- উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- ঘাটাইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
- মির্জাপুরে বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মোটর শ্রমিকদের মানববন্ধন
- টাঙ্গাইল সদর উপজেলায় সেবার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন
- কাস্টমস কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ
- তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও
- তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতের উদেশে বলেন, ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন, এখন তাকে দেশে ফেরত পাঠান। তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের স্বপক্ষে কোনো কাজ করতে পারবেন না। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি। তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ ইয়ূথ ফোরাম’র উদ্যোগে আয়োজিত গণতন্ত্র হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইউক্রেন ইসরাইলের সঙ্গে বাংলাদেশের তুলনা করে দেওয়া বক্তব্য ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন দুদু। তিনি সাবেক প্রধানমন্ত্রী…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর লালবাগ থানা এলাকায় একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন। এদিন বিকালে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় হাসানুল হক ইনুকে। ঢাকার মোহাম্মদপুর থানার ট্রাকচালক সুজন হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়েছিল তাকে। ওই মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়। আদালত ওই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে নতুন করে তাকে লালবাগ থানার খালিদ হাসান…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানিয়ে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীর বক্তব্য তার একান্ত ব্যক্তিগত। আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সদস্য নন। সুতরাং তিনি জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে যা বলেছেন তা তার একান্ত ব্যক্তিগত মন্তব্য। এর ব্যাখ্যার দায় জামায়াতে ইসলামীর নয়। রোববার দুপুরে রংপুর নগরীতে একটি হোটেলে আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সহানুভূতি বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বিশিষ্ট ৪৮ জন নাগরিকের দেওয়া বিবৃতিতে…
নিজস্ব প্রতিবেদক ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। রোববার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে এ কমিটি আত্মপ্রকাশ করেছে। এদিন বিকাল সাড়ে ৫টার দিকে ৫৫ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির ঘোষণা দেন নাসির। কমিটির মুখপাত্র করা হয়েছে সামান্তা শারমিনকে এবং বাকি ৫২ জনকে কমিটির সদস্য করা হয়। কমিটির প্রাথমিক কাজ হবে- ১. ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা। ২। ছাত্র-জনতার ওপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার…
বগুড়া প্রতিনিধি বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মারধরের পর কান ধরে ওঠবস করানো হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল আদালত চত্বরে এ ঘটনা ঘটে। বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়ার সাবেক দুজন ডিসি, একজন ইউএনওসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করে ফেরার সময় হিরো আলমের ওপর এই হামলা চালানো হয়। হামলার জন্য তিনি বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন। হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদের উপনির্বাচনে বগুড়া-৪ আসনে এবং ২০২৩ সালে উপনির্বাচনে বগুড়া সদরে প্রার্থী ছিলেন। সে সময় ভোটকেন্দ্রে তাঁকে মারধরের অভিযোগ এনে তিনি মামলাটি করেন। হিরো…
সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গভর্নর। গভর্নর ১০ ব্যাংকের কথা বললেও সেগুলোর নাম উল্লেখ করেননি। ব্যাংক খাতের অবস্থা যাই হোক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না জানিয়ে তিনি বলেন, এজন্য আমানত ইন্সুরেন্স ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। ব্যাংক খাতের ৯৫ শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত হবে। বিশ্বের কোনো দেশই ব্যাংকিং খাতের আমানতের ১০০ ভাগ গ্যারান্টি দেয় না। আমরাও ৯৫ শতাংশ গ্যারান্টি দিচ্ছি। বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি…
ঠাকুরগাঁও প্রতিনিধি, ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তোতা মিয়া (৫৬) নামে ১ ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে। এলাকা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার চন্ডিপুর গ্রামে দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই জমিতে ৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় নিহত তোতা মিয়া এবং তার ভাতিজা বাদল আমন খেতে সার দিতে যায়। এ সময় অপরপক্ষের রশিদ, আইজুল, মোখলেছুর তোতা মিয়াকে মারধর করে। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক যতবার শুনি, যতবার দেখি, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয়- যে স্বপ্নের জন্য ছাত্র-জনতা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটা থেকে আমাদের বেরিয়ে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল। তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে। তারা কী এখন চুপচাপ বসে থাকবে? মোটেও না। খুব চেষ্টা করবে, তোমাদের দুঃস্বপ্নের মধ্যে দেওয়ার ত্রুটি করবে না। যেটা শুরু করছ, সেই…
মাজারে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তরিকতে ইসলাম নিজস্ব প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে মাজার ও দরবার শরিফে হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তরিকতে ইসলাম। একই সঙ্গে মাজারে হামলাকারীদের শাস্তিসহ ৫ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে সংগঠনটির সভাপতি সৈয়দ গোলাম উদ্দিন হিয়াজুড়ী বলেন, দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নি সংযোগ মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এরই মধ্যে অনেকগুলো দরবার ও মাজারে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবি উপস্থাপন করা হয়। সেগুলোর মধ্যে রয়েছে-১.…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য অর্জন ও মায়ের ভাষায় সাক্ষরতা অর্জনের পাশাপাশি অন্য এক বা একাধিক ভাষা শেখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৮ আগস্ট) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা, দেশ গড়ার প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক (আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি বা প্রতিষ্ঠানের বাইরে) উভয় ধারার শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা অপরিহার্য। মায়ের ভাষায় সাক্ষরতা অর্জনের পাশাপাশি অন্য এক বা একাধিক ভাষা শেখার সুযোগ সৃষ্টি করে শিশু, কিশোর ও যুবাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে। একাধিক ভাষায় সাক্ষরতালব্ধ জ্ঞান ও বিভিন্ন দেশের সংস্কৃতির…