- নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক
- কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি
- উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- ঘাটাইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
- মির্জাপুরে বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মোটর শ্রমিকদের মানববন্ধন
- টাঙ্গাইল সদর উপজেলায় সেবার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন
- কাস্টমস কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ
- তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও
- তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
Author: admin
নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ছাত্রদের বিপ্লবকে পুঁজি করে অনেকে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছে। এসব চলতে দেওয়া যাবে না। রোববার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, মাঝখানে ঢাকার আন্দোলন থেমে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন চট্টগ্রাম থেকেই পুনরায় আন্দোলন বেগবান হয়েছে। চাটগাঁইয়া পোয়া মেডি পইল্লে লোয়া। সুতরাং চট্টগ্রামের ছেলেদের দমানো যাবে না। আমরা একসঙ্গে কাজ করব। আমরা সংকটকালীন সময়ে এক ছিলাম, এখনো আমাদের এক থাকতে হবে। তিনি বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করতে কোনো সমন্বয়ক লাগেনি। এখনো কোনো সমন্বয়ক লাগবে না।…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাবলী অবহিতকরণ বিষয়ক গাইবান্ধা জেলা বিএনপি‘র নির্বাহী কমিটি‘র এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এর সভাপতিত্ব অনুষ্ঠিত এ বর্ধিত সভায় বক্তব্য দেন, বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, আব্দুল আউয়াল আরজু, আব্দুল মোন্নাফ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, ড্যাব জেলা সভাপতি আ.খ.ম. আসাদুজ্জামান…
পটুয়াখালী জেলা প্রতিনিধি ; মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা নব নিযুক্ত পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর যোগদান উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ নব নিযুক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর যোগদান উপলক্ষে তার কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর আইনশৃঙ্খলা ও তথ্য আদান-প্রদান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৪ এর অদ্ভুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ সরকারের গুরুত্বপূর্ণ সময় পটুয়াখালীতে যোগদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান নবাগত পুলিশ সুপার…
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের (জাবি) নবনিয্ক্তু উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি উপাচার্য হিসেবে যোগদান করেন। অনুষ্ঠানের শুরুতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর পর উপাচার্যের সভাপতিত্বে বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আন্দোলনের দুই শহীদের পিতাও এসময় বক্তব্য রাখেন। তবে নির্দেশনা মোতাবেক উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে কোনো প্রকার ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়নি। আলোচনা শেষে দুপুর ১ টায় পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নবনির্মিত ‘ছাত্র-জনতা শহীদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে দুপুর২…
নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি : ছাত্র আন্দোলনের মাধ্যমে সৃষ্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পদত্যাগের পর থেকে আত্নগোপনে রয়েছেন ময়মনসিংহ ০৯, নান্দাইল আসনের সাবেক সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল ( অবঃ) আব্দুস সালাম। তিনি নান্দাইল উপজেলা আওয়ামিলীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন। আত্নগোপনের পর থেকে উপজেলা পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সাথে কোনোরুপ যোগাযোগ করেননি বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক উপজেলা আওয়ামী নেতা জানান – সাবেক পরিকল্পনা মন্ত্রীর এহেন আচরণে আমরা সন্তুষ্ট নই। তিনি বিগত দুসরা আগষ্ট উপজেলায় এসে নেতাকর্মীদের সাথে সর্বশেষ বৈঠক করেছিলেন। তারপর থেকে আর তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি । নাম প্রকাশে অনিচ্ছুক আরেক…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় বিসমিল্লাহ এন্টার প্রাইজের দ্বিতীয় তলায় থেকে তিনজন ভুয়া এনজিও কর্মীকে আটক করেছে স্থানীয় জনতা ও ভুক্তভোগী। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে তাদের স্থানীয়রা আটক করে রেখেছে। আটক কৃতরা হলেন,সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে হারুনুর রশিদ বাদশাহ, স্ত্রী প্রিয়া খাতুন ও নেত্রকোনা জেলার ঠাকুরকোনা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে রুহুল আমীন সুমন। ভুক্তভোগী শাকিল বলেন,অনলাইনে একটি বিজ্ঞাপন দেখি এরপর এলেঙ্গা অবস্থিত খোকন মিয়ার বাসায় ভিসেল বাংলাদেশ নামে একটি এনজিও অফিসে যাই। সেখানে যাওয়ার পর আমাকে চাকুরী দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নেয়। এরপর যখন আমি সহ অন্য…
দুমকী(পটুয়াখালী)প্রতিনিধি স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের দোসর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাঁধাদানকারী সহ সকল দুর্নীতিবাজদের বিচারের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৮ সেপ্টেম্বর)বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারন কর্মকর্তা-কর্মচারী ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার মো: ইউনুচ সিকদারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ডেপুটি রেজিস্ট্রার মো: আমিনুল ইসলাম টিটু। এছাড়াও বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক, ড্রাইভার মোশাররফ হোসেন হাওলাদার ও ড্রাইভার আবু মুসা। মানববন্ধনে বক্তারা ২০১৫-১৬ শিক্ষা বর্ষে প্রশ্ন ফাঁসকারী, একদিনে অনার্স-মাস্টার্সের ভুয়া সাটিফিকেট দিয়ে সহকারী রেজিস্ট্রার-ডেপুটি রেজিস্ট্রার পদধারী, ৫ হাজার লোক হত্যা করলেও শেখ হাসিনা ক্ষমতায় থাকবে এমন মন্তব্যকারী, সাম্যের গান গেয়ে হেকেফ প্রকল্পের…
ফয়সাল আহমেদ রাজবাড়ী – রাজবাড়ী গোয়ালন্দে পৌর পার্কিং ফির নামে প্রতিদিন গোয়ালন্দ বাজারে ২৫ টাকা চাঁদা এবং মালিক সমিতির নামে ১০ টাকা ও দৌলতদিয়া ঘাটে ২০ টাকা চাঁদা আদায় বন্ধসহ পুলিশি হয়রানি বন্ধের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল করেছে অটোরিক্সা চালকরা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কোট চত্বর এলাকায় অটোরিক্সা বন্ধ করে বিক্ষোভ করে অটো চালকরা। সরোজমিনে গিয়ে দেখা যায়, প্রায় দুই শতাধিক অটো উপজেলা মাঠে রেখে অটো চালকরা বিক্ষোভ করেন। স্লোগানে স্লোগানে উত্তাল করেন কোট মাঠ। চালকরা দাবি করেন ৫ ই আগস্ট এর পর ছাত্র জনতা সহ সকলের সমন্বয়ে পৌর চাঁদা এবং অন্যান্য চাদা বন্ধ করা…
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফের হোয়াইক্যং কাঞ্জর পাড়া গ্রামের নূর হোসেনের ছেলে মোঃ ইরফান (২২)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র দায়িত্বপূর্ণ মেজরের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এরউ প্রেক্ষিতে বিজিবির উনচিপ্রাং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধী টহলদল বর্ণিত স্থানে গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ…
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রাম থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় রিভলবার ৪ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।এ ঘটনায় ওই গ্রামের রাশেদুজ্জামান (২৫) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।সে উপজেলার কালিশংকরপুর গ্রামের আকরাম মোল্লার পুত্র।জানা গেছে,,৮ সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের মাধ্যমে যৌথ বাহিনী জানতে পারে যে,রাশেদুজ্জামানের বাড়িতে অস্ত্র গুলি ও মাদকদ্রব্য রয়েছে।রবিবার সকালে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ।এ সময় আটক রাশেদুজ্জামানের বাড়িতে ঘরে মধ্যে ট্রাংক থেকে একটা দেশীয় রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এছাড়া ১৫০সিসির একটি কালো পালচার মোটরসাইকেল, একটি রামদা,একটি চাকু এবং তার কাছ থেকে ২৮ হাজার পাঁচশত টাকা…