Author: admin

মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি কালিগঞ্জ উপজেলায় তিন ক্যাটাগরিতে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি’র)আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এসডিআর প্রকল্পের সহযোগিতায় উপজেলা টিম লিডার, উপজেলা ডেপুটি টিম লিডার (পুরুষ) ও ডেপুটি টিম লিডার (নারী) পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৭-সেপ্টেম্বর) বেলা ১০ থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলার শিমু-রেজা এম.পি কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা টিম লিডার নির্বাচিত হয়েছেন মিয়ারাজ হোসেন ৪০ ভোট পেয়ে। প্রতিদ্বন্ধি প্রার্থী আফজাল হোসেন ৩৫ ভোট, আতিয়ার রহমান ২১ ভোট, রাজবুল হাসান রাজু ১ ভোট পেয়েছেন। ডেপুটি টিম লিডার (পুরুষ) নির্বাচিত হয়েছেন পারভেজ ইসলাম। তিনি ৫৫ ভোট পেয়েছেন।তার প্রতিদ্বন্ধি প্রার্থী আলতাফ হোসেন ১২ ভোট, আব্দুল্লাহ…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম ১০ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়েছেন। সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে তিনি ঝিনাইদহ ছাড়তে বাধ্য হন। তত্ত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের বিরুদ্ধে ফ্যাসিবাদী শক্তিকে মদদ দেওয়া, হাসপাতালের খাবার ও কেনাকাটায় দুর্নীতি, স্বজনপ্রীতি ও টেন্ডারবাজীর অভিযোগ ছিল দীর্ঘদিনের। এ সব অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলামকে একাধিকবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সতর্ক করেন। রোববার হাসপাতাল এলাকায় সাইকেল স্ট্যান্ডের ইজারা বাবদ এক নারী ঠিকাদারের কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা ঘুষ গ্রহন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন জানান, তত্ত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম এর আগের…

Read More

ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি সেলিম চৌধুরী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে অদ্য সকাল ১১ ঘটিকায়।উপজেলা পরিষদ হলরুমে।উক্ত সভায় ভুরুঙ্গামারী উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে নানাবিধ আলোচনা করা হয়।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন – গোলাম ফেরদৌস উপজেলা নির্বাহী অফিসার,রুহুল আমিন অফিসার ইনচার্জ ভুরুঙ্গামারী থানা, আনোয়ারুল হক সভাপতি প্রেসক্লাব ভুরুঙ্গামারী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ।

Read More

(খুলনা) প্রতিনিধি :মোঃ গোলাম রব্বানী রূপসা-বাগেরহাট সড়কের নোয়াপাড়া এলাকায় যাত্রীবাহী ইজিবাইকের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ইজিবাইক যাত্রী স্কুল শিক্ষিকসহ ৪জন নিহত হয়েছেন। এসময় আরো ১জন ইজিবাইক যাত্রী আহত হয়েছেন। খুলনা-বাগেরহাট মহসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী শিক্ষিকা নিপা বেগম (২৮), তিনি বাগেরহাট সদরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকুরী করতেন। এদিন খুলনা বাসা থেকে বাগেরহাটের দিকে যাচ্ছিলেন। এছাড়া নিহতদের অন্যরা হলেন রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো. মাসুম (৩৩), রূপসার বামারা এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০)। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপসহকারী পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম জানান, সোমবার (৯…

Read More

নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নিরপরাধ কারও সাজা হবেনা; দোষী কেউ ছাড়ও পাবেনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন শেখ হাসিনাসহ গণহত্যা মামলার আসামিরা চাইলে বিদেশি আইনজীবী রাখতে পারবেন। এক্ষেত্রে প্রসিকিউশন টিমের কোনো আপত্তি থাকবে না। ন্যায় বিচারের স্বার্থে প্রসিকিউশন টিমের যা যা করা দরকার সেটা করবে। সোমবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশন টিম কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। হাসপাতাল পরিচালকদের কাছেও তথ্য চাওয়া হয়েছে। আজকেও কয়েকটি হাসপাতাল পরিদর্শন করা হবে। তদন্তের স্বার্থে গণমাধ্যমের কাছে থাকা ভিডিও-ছবির জন্য চিঠি পাঠানো হচ্ছে বলেও…

Read More

বিনোদন ডেস্ক ঢালিউড অভিনেত্রী ও উপস্থাপিকা জাহারা মিতুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের চলছে আলোচনা-সমালোচনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার পতনের পরই সাবেক সড়ক ও পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এ অভিনেত্রীর সম্পর্ক নিয়ে নানান ‘চটকদার’ শিরোনামে খবর প্রচার হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। সেখানে দাবি করা হয়— ওবায়দুল কাদেরকে নিজের অভিভাবক মানতেন জাহারা মিতু। তাদের দুজনের মধ্যে ছিল বেশ ভালো সম্পর্ক। শুধু তাই নয়, এর মধ্যে একটি গণমাধ্যম আরও একধাপ এগিয়ে ‘নায়িকা জাহারা মিতুর স্পর্শ ছাড়া ঘুমাতেন না ওবায়দুল কাদের’ শিরোনামে একটি সংবাদ ভিডিও প্রকাশ করেছে। এর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের ২৫টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ভূমি অফিসে ঘুস দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন তিনি। হাসনাত বলেন, ‌‘ভূমি অফিসে ঘুস দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেওয়া হয়েছে। ভূমি অফিসের কর্মীরা যদি ঘুসের অভ্যাসের অভাবে কাজে অনীহা দেখান এবং কাজ স্লো করে দেন, তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে। যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে, তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব।’ তিনি আরও বলেন, ‌‘আপনারা যারা কাজ স্লো করে দিয়েছেন,…

Read More

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ আগস্ট মাসে দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনবার্সন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করেছে বাগেরহাটের মোংলা উপজেলার তৃতীয় লিঙ্গের একটি প্রতিনিধি দল। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে অনুদানের নগদ ১ লক্ষ টাকা দেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি শিখা রানী। তৃতীয় লিঙ্গের দেয়া অনুদানের নগদ টাকা গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড জাহিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী, থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ তাজউদ্দিন বাদশা, চাঁদপাই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ শুভ প্রমুখ। তৃতীয় লিঙ্গের মোংলার দায়িত্বপ্রাপ্ত শিখা রাণী…

Read More

বেনাপোল প্রতিনিধি:ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২ লাখ ৩১ হাজার ৪০ পিস ডিম আমদানি করা হয়েছে। রবিবার বিকালে এই ডিমের চালানটি বন্দরে প্রবেশ করে। আমদানিকৃত এই ডিমের বাংলাদেশি আমদানি কারক প্রতিষ্ঠান ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন এবং ভারতের এক্সপোটার্স শ্রী লাক্সমি নারায়ন ভান্ডার। বাংলাদেশে আসা ১১০৪ কাটুন এসব ডিমের প্রতি কাটুনে ২১০ পিস করে ডিম রয়েছে। শুল্কায়ন বাদেই এসব ডিমের দাম ধরা হয়েছে ১১ হাজার ১৭২.০৬ ডলার যা বাংলাদেশি টাকায় ১৩,৪৮,২৪৩.৯২ টাকা। এর আগে গত ২০১৩ সালের ৫ নভেম্বর সর্বশেষ ডিমের চালান বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল এর সত্তাধিকারি আব্দুল লতিফ জানান, ডিমের বাজারের অস্থিরতা নিরশনের…

Read More