Author: admin

বিনোদন ডেস্ক কলকাতার একজন অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে ওখানকার অভিনেতা – পরিচালক অরিন্দম শীলকে বহিষ্কার করেছে কলকাতা ডিরেক্টর্স গিল্ড। জানা গেছে, গেলো কয়েক বছরে একাধিক অভিনেত্রী অবশ্য অরিন্দমের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। কিন্তু বরাবরই এইসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে, এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অরিন্দমের দীর্ঘ দিনের সহকর্মী সুদীপ্তা চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে হেনস্তা হতে হয়েছে তাকেও। অরিন্দমের বিরুদ্ধে যে অভিনেত্রী মহিলা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন, তাকে প্রথমেই অভিবাদন জানিয়েছেন সুদীপ্তা। অরিন্দমের সঙ্গে একাধিক কাজ করলেও কখনো তার সঙ্গে হেনস্তার অভিজ্ঞতা ঘটেনি বলেই জানান তিনি। অবশ্য বহু বছর ধরে অন্য নারীদের অভিযোগের কথা যে কানে এসেছে,…

Read More

বগুড়া প্রতিনিধি বগুড়ায় মিজানুর রহমান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (০৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার গোকুল বন্দরে এ ঘটনা ঘটে। মিজান বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও গোকুল উত্তরপাড়ার গ্রামের মৃত আফছার আলী সাকিদারের ছেলে। স্থানীয়রা জানান, মিজান তার কয়েকজন বন্ধুর সঙ্গে গোকুল বন্দরে গোডাউন এলাকায় গল্প করছিলেন। রাত সোয়া ৯টার দিকে ১০-১২টি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত সেখানে আসে। তারা মিজানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেলে মহাস্থানের দিকে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় মিজানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা আরও বৃদ্ধি পেয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলার ঘটনাও ঘটেছে। এর মধ্যে সহিংসতায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে সহিংসতায় কুকি-জো সম্প্রদায়ের একজন নারী এবং একজন সাবেক সৈনিক নিহত হয়েছেন বলে কর্মকর্তারা সোমবার জানিয়েছেন। নিহত ওই নারীর নাম নেজাহোই লুংডিম এবং সাবেক ওই সৈন্যের নাম লিমখোলাল মেট। তিনি ভারতীয় সেনাবাহিনীর আসাম রেজিমেন্টের সাবেক হাবিলদার। উভয়ই মণিপুরের কাংপোকপি জেলার বাসিন্দা এবং পৃথক ঘটনায় প্রাণ হারান। বেশ কয়েকটি সূত্র জানায়, কাংপোকপির থাংবুহ গ্রামের…

Read More

নিজস্ব প্রতিবেদক জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ জারি করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রহিতকরণ অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে ‘জাতির পিতা পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ বাতিল হলো। এর আগে গত ২৯ আগস্ট উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সেখানে বলা হয়, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন- ২০০৯ (২০০৯ সালের ৬৩ নম্বর আইন) প্রণয়ন ও জারি করা হয়েছিল। পরে ২০১৫ সালের ১৫মে উক্ত আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি দেওয়ার জন্য গেজেট জারি করা হয়। কেবল একটি পরিবারের…

Read More

ক্রাইম রিপোর্টার,টাঙ্গাইল: চুরি, ডাকাতি, ছিনতাইসহ যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সখীপুর-গোড়াই সড়কের রাস্তার দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ঘেচুরা থেকে আমের চারা অংশে রাস্তার দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানের উদ্যোগে এ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়। পরিচ্ছন্ন অভিযানে থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক বসুসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। সড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার করার দৃশ্য দেখে যানবাহন চালক ও যাত্রীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পথচারী মজিবুর রহমান বলেন, সড়কে অপরাধ রোধে পুলিশের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এতে মাদক কারবারিসহ ডাকাতি কমবে। প্রাইভেটকার চালক নাজমুল হাসান জানান- পুলিশের…

Read More

টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফের সীমান্তের ২০টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা কৌশলে অনুপ্রবেশ করছে।এ কাজে দালাল চক্র রোহিঙ্গাদের কাছ থেকে জন প্রতি পাঁচ থেকে আট হাজার টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে এপারে আসতে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে,মিয়ানমারের রাখাইন রাজ্য দখল নিতে আরাকান আর্মি দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছেন।সে সঙ্গে এ লড়াইয়ে আরও কিছু বিদ্রোহী সশস্ত্র সংগঠন রয়েছে।আরাকান আর্মি গত ৬ মাস যুদ্ধে রাখাইনের অধিকাংশ অঞ্চল ও দেশটির সেনা ও বিজিপি’র ক্যাম্প, চৌকি দখলের পরে মংডু শহর দখল নিতে এখন তীব্র হামলা চালাচ্ছেন।অপরদিকে সরকারি বাহিনীও মংডু শহর নিয়ন্ত্রণ রাখতে পাল্টা হামলা অব্যহত রেখেছে। এ সংঘাতের জেরে মংডু…

Read More

ভোলা সংবাদদাতা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত পর্যবেক্ষণ করতে ভোলায় সংক্ষিপ্ত সফরে এসেছেন নৌ-বাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল নাজমুল হাসান। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোলার সার্কিট হাউজে জেলার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা করেন। এছাড়াও জেলার নিরাপত্তায় নিয়োজিত নৌ-বাহিনীর সদস্যদের সাথে পৃথক আরো একটি মতবিনিময় সভায় অংশ নেন। তিনি বলেন, আমাদের ছাত্র জনতা তাদের একটা সফল আন্দোলনের মাধ্যমে দেশের যে পরিবর্তন নিয়ে এসেছেন এ পরিবর্তনের সুফল যাতে এদেশ, এদেশের জনগন পায় এজন্য আমাদের সকল কে কাঁধে কাধঁ মিলিয়ে কাজ করতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোলার আইনশৃঙ্খলা অনন্য জেলা থেকে অনেক ভালো। এই আইনশৃঙ্খলা ভালো রাখার জন্য…

Read More

পরশুরাম (ফেনী) প্রতিনিধি ফেনীর পরশুরাম উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বাঁশপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত নন্দী। পরশুরাম উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। প্রধান শিক্ষক সুকান্ত নন্দী বাঁশপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষার মানোন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন। তার সৃজনশীল কর্মকাণ্ড ও গৃহীত পদক্ষেপ সর্ব মহলে প্রশংসিত । এর ফল স্বরূপ তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। আজ (৯ সেপ্টেম্বর -২০২৪) প্রধান শিক্ষক সুকান্ত নন্দী স্যারের সাথে…

Read More

মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: গতকাল দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জের বড় মসজিদ এলাকায় দুপুর ২টার সময় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত । কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রইছ আল রেজওয়ানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত এলাকার বিভিন্ন হোটেল, ওয়াশিং, ডাইয়িং কারখানাসহ সর্বমোট ৯টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয় এবং দুই ব্যক্তিকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার অপরাধে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিতাস গ্যাস অফিসের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা সোমবার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় । এ সময় ডিসি অফিসে ভারতের পতাকা টানিনে নামিয়ে সাতরঙা একটি পতাকা উড়ায় তারা। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের উত্তরপূর্বাঞ্চলীয় সংস্করণ ও অনলাইন সংবাদমাধ্যম ইস্টমোজোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইন্ডিয়া টুডে বলেছে, মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে। এর আগে, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে…

Read More