- নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক
- কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি
- উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- ঘাটাইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
- মির্জাপুরে বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মোটর শ্রমিকদের মানববন্ধন
- টাঙ্গাইল সদর উপজেলায় সেবার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন
- কাস্টমস কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ
- তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও
- তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
Author: admin
কুমিল্লা,প্রতিনিধি অদ্য ০৯-০৯-২০২৪ ইং আনুমানিক বিকাল ৪ ঘটিকায় কুমিল্লা জেলাধীন হোমনা উপজেলার তিতাস নদীতে নৌকা ডুবিতে সামিয়া (১২) ও সামিয়া আক্তার(১২) নামের ২ স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত সামিয়া বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া গ্রামের আবু মুছার মেয়ে ও সামিয়া আক্তার(১২) একই গ্রামেরর গোলাম মোস্তফার মেয়ে। তারা উভয়েই রামকৃষ্ণপুর কামালস্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। প্রত্যক্ষ দর্শীরা জানান, রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও রামকৃৃষপুর কে,কে আর কে উচ্চ বিদ্যালয় ছুটি হলে নৌকা যোগে বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া, কলাকান্দি, নিজ কান্দির ছাত্র ছাত্রীরা কানাই লাল সাহার বাড়ি সংলগ্ন খেয়া ঘাট থেকে ২৫-৩০ জন ছাত্র-ছাত্রী সহ সাধারন যাত্রী নিয়ে নৌকাি ছেড়ে যায়।…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩০ কেজি ওজনের ১০০ বস্তা ত্রাণের চাল জব্দ করা হয়েছে। গত রোববার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া আটটার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিম বাজারের একটি গোডাউন থেকে চালগুলো জব্দ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল। জানা গেছে, বন্যাদুর্গত মানুষের জন্য গত মাসের প্রথম সপ্তাহে ১০০ বস্তা চাল উত্তোলন করেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া। ইউনিয়ন পরিষদে চালগুলো না রেখে সেগুলো কছিম বাজারের জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির গোডাউনে রাখেন চেয়ারম্যান। বন্যা পার হলেও চালগুলো বিতরণ করেননি তিনি। এলাকাবাসীর ধারণা চালগুলো গোপনে বিক্রি করার জন্য চেয়ারম্যান ওই গোডাউনে রেখেছেন। কাপাসিয়া…
নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জের চৌহালীতে দুই ভাগ্নেকে পিটিয়ে হত্যার দায়ে মামাসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ। রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশিদুল হাসান। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ মাস্টারের ছেলে নাছির উদ্দিন (৪০) ও সহিদুল ইসলাম সাচ্চা (৫০) একই গ্রামের মৃত সমেশ আলীর ছেলে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল পৌর শহরে ৭০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। রবিবার সন্ধ্যায় পৌর শহরের শান্তিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে র্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মনজুর মেহেদী ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃত মোছা: হাসিনা (৬৩) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আলতাফ হোসেনের স্ত্রী। এসময় তার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন যার আনুমানিকমূল্য সাত লাখ টাকা। নগদ এক হাজার ৯৮৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মনজুর মেহেদী ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সে মাদক কারবারির চক্রের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আমি বাঁচতে চাই, আমাকে সহযোগীতা করুন,যে কোন ভাবে সাহায্য করুন, আমাকে ওরা মেরে ফেলবে। আমি বিদেশ এসে নিরাপত্তা হীনতায় ভিগতেছি।আমার সকল কাগজপত্র মালিক পক্ষ রেখে কোম্পানী থেকে বাহির করে দিয়েছে। কথা গুলো মুঠোফোনে বলছিলেন প্রবাসী হাসিবুল হোসাইন সাজন। সাজন টাঙ্গাইল পৌরসভার পূর্ব আদালত পাড়ার সেন্টু মিয়ার ছেলে। সাজনের বাবা সেন্ট মিয়া বলেন, গত এপ্রিল মাসের ৩০ তারিখে পূর্ব আদালত পাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে শহিদ, শহিদের ছেলে শান্ত মিয়া শহিদের স্ত্রী মর্জিনা বেগম ও মৃত ইউসুফের স্ত্রী রিতু আক্তারের সামনে শহিদের কাছে আমার ছেলের পাসপোর্ট ও সকল কাগজপত্র জমা দেই। শহিদ কথা দেয় যে আমার…
কুমিল্লা প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি নন্দনপুরে সশস্ত্র হামলা ও গুলি করে আহত করার ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব আবু সাঈদ বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে প্রধান আসামি করে ১০৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে অভিযুক্ত করা হয়। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম…
নিজস্ব প্রতিবেদক পোশাক কারখানায় নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসতিয়াককে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়। উল্লেখ্য, ইশতিয়াক আহমেদ হৃদয় বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক। তার বাড়ি নেত্রকোণা জেলার আঠারবাড়ী ইউনিয়নে।
নিজস্ব প্রতিবেদক ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) চিফ হিট অফিসারের দায়িত্ব পালন করছেন সদ্য বিদায়ী মেয়র মো. আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। গত বছরের মে মাসে মেয়রকন্যাকে হিট অফিসার নিয়োগের খবর জানাজানি হলে এ নিয়ে আলোচনা-সমালোচনা হয়। ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে, বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক) এবং তিনি ফাউন্ডেশনের হয়েই কাজ করছেন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি মেয়রকন্যা বুশরাকে। চিফ হিট অফিসার হিসেবে তার কর্মকাণ্ডও থমকে গেছে। যোগাযোগ করা হলে বুশরা আফরিনের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি দেশেই রয়েছেন। শিগগিরই নিজের কাজ শুরু করতে চান। সাবেক মেয়র আতিকুল…
মোঃকামাল উদিন বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত হওয়ার খবর পেয়ে এলাকাবাসীর ভিড়। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন জয়ন্তের বাবা মহাদেব চন্দ্র (৪৩) এবং প্রতিবেশী দরবার হোসেন (৫০)। আজ সোমবার ভোর ৪টায় সময় ধনতলা সীমান্তের নিটালডোবা গ্রামের ৩৯৩ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সীমান্তে ভিড় করা লোকজন বলছে, সোমবার সকাল সাড়ে ৮টার সময় সীমান্ত থেকে নিহত কিশোরের মরদেহ নিয়ে গেছে ভারতের ডিঙ্গাপাড়া বিএসএফর সদস্যরা। নিহত কিশোর জয়ন্ত কুমার ও তার বাবা মহাদেব উপজেলার ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের বাসিন্দা। জয়ন্ত…
ক্রাইম রিপোর্টার,টাঙ্গাইল: পৈত্রিক সম্পত্তির অধিকার বুঝে পেতে প্রায় ১৫ বছর ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ক্যান্সারে আক্রান্ত এক নারী। শামছুন নাহার নামের ওই নারীর বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের নামদারপুর গ্রামে। ওই নারীর দাবি তার বাবা রুস্তম আলী দুই পুত্র ও তিন কন্যা সন্তান রেখে প্রায় ১৭ বছর আগে মারা যান। এ সময় বড়চওনা মৌজায় ৯টি এবং কুতুবপুর মৌজায় ১৬টি খতিয়ানে ১৭ একর জমি রেখে যান। শামছুন নাহার জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। বাবার পৈত্রিক সম্পত্তি বড় ভাই আমির হোসেন ও আবুল কালাম আজাদ ভোগদখল করে আসছেন। ওই সম্পত্তি তারা বন্ধকী (লিজ)…