
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় বিসমিল্লাহ এন্টার প্রাইজের দ্বিতীয় তলায় থেকে তিনজন ভুয়া এনজিও কর্মীকে আটক করেছে স্থানীয় জনতা ও ভুক্তভোগী।
আজ রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে তাদের স্থানীয়রা আটক করে রেখেছে।
আটক কৃতরা হলেন,সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে হারুনুর রশিদ বাদশাহ, স্ত্রী প্রিয়া খাতুন ও নেত্রকোনা জেলার ঠাকুরকোনা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে রুহুল আমীন সুমন।
ভুক্তভোগী শাকিল বলেন,অনলাইনে একটি বিজ্ঞাপন দেখি এরপর এলেঙ্গা অবস্থিত খোকন মিয়ার বাসায় ভিসেল বাংলাদেশ নামে একটি এনজিও অফিসে যাই। সেখানে যাওয়ার পর আমাকে চাকুরী দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নেয়। এরপর যখন আমি সহ অন্য যারা টাকা দিয়েছিলো তাদের চাকুরী না দিয়ে টালবাহানা শুরু করে। এরপর আমরা আজকে বিকালে অফিসে গেলে তারা পালিয়ে যেতে চায়।আমরা সকল প্রকার খোঁজ নেই তাদের বিষয়ে এরপর জানতে পারি যে এরা ভুয়া এনজিও খুলে নিয়োগ বানিজ্য ও সঞ্চয়ের কথা বলে টাকা তুলে নেয় ও প্রতারক চক্র। । এরা ১০৫ জন গ্রাহকের কাছ থেকে ৪ লাখ ৮১ হাজারের মতো টাকা হাতিয়ে নেয়। আমরা তখন স্থানীয় ও যারা ভুক্তভোগী আছি তারা আটক করে রেখেছি।
এবিষয়ে কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক বলেন, এ বিষয়ে কোন খবর পায়নি।