- নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক
- কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি
- উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- ঘাটাইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
- মির্জাপুরে বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মোটর শ্রমিকদের মানববন্ধন
- টাঙ্গাইল সদর উপজেলায় সেবার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন
- কাস্টমস কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ
- তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও
- তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
Author: admin
বিনোদন ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীপন্থী তারকারা ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে একটি প্লাটফর্ম তৈরি করার চেষ্টা করেন। হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামে একটি গোপন গ্রুপ খুলে সেখানে সক্রিয় হন ১৬০ জন সদস্য। যাদের একজন ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্প্রতি সেই গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে ক্ষুব্ধ অবস্থানে দেখা যায় অরুণাকে। আন্দোলনকারীদের দমাতে ‘গরম পানি ঢালা’র পরামর্শ দেন এই তারকা। যা দেখে রীতিমতো চমকে উঠেছেন অরুণা বিশ্বাসের সহশিল্পী থেকে শুরু করে ভক্তরাও। গ্রুপে একটি ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির মন্তব্যের জবাবে অরুণাকে বলতে শোনা যায়, যারা আন্দোলন করছেন তাদের শরীরে গরম জল দিলেই হবে। …
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের নাজিরপুরে ‘‘দৈনিক আমার দেশ’’ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী সরকারের দায়েরকৃত মামলা নিঃশর্তে তুলে নিয়ে দ্রুত পত্রিকা প্রকাশের দাবিতে গণ মানববন্ধন অনুষ্ঠিত হয় । বুধবার ৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় দৈনিক আমার দেশ পাঠক ফোরাম ও সর্বস্তরের জনগণের উদ্যোগে নাজিরপুর উপজেলা পরিষদ গেটের সামনের এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও বর্তমান প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জাতীয় মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এলিজা জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় চাকুরির দাবীতে ঢাকা-টাংগাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকুরি প্রত্যাশিত কয়েক হাজার বেকার যুবক। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে গোড়াই ফ্লাই ওভারের নিচ থেকে একটি বিশাল মিছিল নিয়ে আন্দোলনকারীরা গোড়াই হা-মীম গ্রুপের সামনে গিয়ে জড়ো হয়।এরপর তারা ঢাকা-টাংগাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।এতে করে সেখানে জনদূর্ভোগ দেখা দেয়। চাকুরি প্রত্যাশিতদের দাবী গোড়াই বিভিন্ন শিল্প কারখানায় কর্ম খালি থাকা স্বত্বেও নিয়োগ দেয়া হচ্ছে না।তাদের অভিযোগ দু’একজনকে নিয়োগ দিলেও কারখানার মূল ফটকে কর্মরতদের ঘুষ দিয়ে নিয়োগ নিতে হয়।পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে…
মোঃ আল ইমরান রুবেল নিজস্ব প্রতিবেদক আদালতের রায় উপেক্ষা করে প্রতিপক্ষরা রেকর্ডিয় জমি দখল করায় পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের দরিদ্র বৃদ্ধা ও তার পঙ্গু স্বামী সংবাদ সন্মেলন করেছে। ৩রা সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে পটুয়াখালী অনলাইন প্রেসক্লাব এর অস্থায়ী কার্যালয় পটুয়াখালী পৌর নিউ মার্কেটের ২য় তলায় উপস্থিত হয়ে ভুক্তভোগী মোসাঃ নুরজাহান বেগম এর পক্ষে তার ছেলের স্ত্রী সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। মোসাঃ নুরজাহান বেগম স্বাক্ষরীত লিখিত বক্তব্যে বলেন, মাটিভাঙ্গা মৌজার বিএস-৬৭২ নং খতিয়ানে পটুয়াখালী জেলা জজের রায় (১১৯/২০০১) অনুযায়ী আমি ২ একর ১০ শতাংশ জমি দখলে বুঝিয়া নেই। এরপর এই খতিয়ান থেকে ১৯৮৭ সালে ৬ শতাংশ এবং…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি ঝিনাইদহে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ৩ জনকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন – গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের শমসপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে নুর আলম (২৩), আবু বকর সিদ্দিকীর ছেলে মামুন হোসেন (৩৪) ও দুলাল বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৩৫)। তাদের কাছ থেকে স্বর্ণ সাদৃশ্য একটি নকল মূর্তি উদ্ধার করা হয়। ঝিনাইদহ ডিবির ওসি মো. জুয়েল ইসলাম জানান, বিথী খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীর কাছে সম্প্রতি…
এক আজাদ রাণীশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এ বছর রেকর্ড পরিমাণ ৪৫ হাজার বস্তায় ব্যাগিং পদ্ধতিত আদার চাষ হয়েছে। খাদ্যর স্বাদ বৃদ্ধি করা জনপ্রিয় এক মশলাজাতীয় ফসল হলো আদা। ভেষজ গুণে ভরপুর আদা কাঁচা ও শুকনা দু’ভাবেই ব্যবহার করা যায়। তাই সারাবছর ক্রেতাদের কাছ এর চাহিদাও থাকে বেশি। নিজ বাড়ির আঙ্গিনায়, বাড়ির আশপাশের ঝাপঝাড় পরিষ্কার করে এবং আম বাগানে ব্যাগিং পদ্ধতিতে বস্তায় মাটি ভরাট করে আদা চাষ করা হচ্ছে। উপজলার বাচোর ইউনিয়নের কৃষক ওসমান গণি ৩০ হাজার , আহসান হাবীব ৫ হাজার , নন্দুয়ার ইউনিয়নের দুলাল হোসেন ৪ হাজার বস্তায় আদা লাগিয়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন। এছাড়াও অত্র উপজেলার বিভিন্ন জায়গায় …
ভোলা প্রতিনিধি ভোলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শরীফুল হক। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে ভোলাসহ দেশের ২৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে ঐ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। মোহাম্মদ শরীফুল হক বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৫তম ব্যাচের সদস্য। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। উল্লেখ্য, মোহাম্মদ শরীফুল হক এর আগে সিরাজগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে কর্মরত ছিলেন।
মো:আশরাফ বরিশাল প্রতিনিধি বরিশালের গৌরনদীতে প্রতারণার মাধ্যমে ব্যবসায়ীর কাছ থেকে ১৪ লাখ টাকা নিয়ে পালিয়েছে ফেরদৌস কাজী নামের এক যুবক। প্রতারক ফেরদৌস গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার নিজামকান্দী ফলসী গ্রামের আব্দুল কুদ্দুস কাজীর ছেলে।ভুক্তভোগি আশোকাঠী বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী এনামুল ফকির অভিযোগ করে বলেন, গত তিনবছর যাবত ফেরদৌস নামের ওই যুবক তার মা-বোনকে নিয়ে আশোকাঠী এলাকায় ভাড়া থাকতেন। সে গৌরনদীতে দীর্ঘদিন যাবত দি একমি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকুরী করতো। সেই সুবাধে ফেরদৌস তার দোকানে আসতেন। ফেরদৌসের সাথে তার বন্ধুত্বপূর্ন সম্পর্ক হয়।গত বছর ফেরদৌস জানান যে, তার (ফেরদৌস) মামা কাতারে থাকেন। কাশিয়ানি এলাকা থেকে অনেক বেকার যুবকদের কাতার পাঠিয়ে স্বাবলম্বী করেছেন। তার মামার কাছে…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসানুল ইসলাম দীপ্তর বিনা চিকিৎসায় মৃত্যুর বিচার ও তার বন্ধুদের নামে সাজানো মামলা নিঃশর্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে গাইবান্ধাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। মানববন্ধনে নিহত দীপ্তর বন্ধু, সহপাঠী ও স্বজনসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা শহরের মহুরীপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম মাজুর ছেলে আহসানুল ইসলাম দীপ্ত গত ৩০ আগস্ট ঢাকার কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনার পর তার মানিব্যাগ ও মোবাইল ফোন দুর্বৃত্তরা হাতিয়ে নেয়।…
নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি ময়মনসিংহের নান্দাইলে ২০২৩-২৪ অর্থবছরের টি.আর প্রকল্পের তৃতীয় পর্যায়ে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। উপজেলার মুশুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লায়লা বাজার এলাকায় সরেজমিন পরিদর্শনে এই অনিয়মের সত্যতা মিলেছে। লায়লা পাকা রাস্তা থেকে বুরুজ আলী মেম্বারের বাড়ি পর্যন্ত মেটো রাস্তা মেরামতের জন্য বরাদ্দ ছিলো ১ লাখ ১৭ হাজার ৫৪০ টাকা । কিন্তু প্রকল্প এলাকায় গিয়ে সম্প্রতি মাটি ভরাট কিংবা সংস্কার হয়েছে এমন কোনো প্রমাণ মিলেনি রাস্তাটিতে। এমনকি কয়েক জায়গায় কাদা ও ভাঙা অংশও দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান, এখানকার ইউপি সদস্য প্রভাবশালী হওয়ায় আমরা অনেক কিছুই বলতে পারি না। নামমাত্র মাটি ফেলা হয়েছিলো এই…