Author: admin

নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নে ২০২৩-২৪ অর্থবছরে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম পাওয়া গিয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে এসব অনিয়মের ব্যাপারে জানা গেছে। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে এসব প্রকল্পের জন্য বরাদ্দের ১০ শতাংশ কাজও হয়নি। ২০২৩-২৪ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর)কর্মসূচির আওতায় ২য় পর্যায়ে খারুয়া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল হাই মেম্বারের বাড়ির পশ্চিম পাশে রাস্তা মেরামত ও গর্ত ভরাটের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তার বাড়ির পশ্চিম পাশে কোনো রাস্তাই পাওয়া যায়নি। গ্রামবাসীর কাছে জিজ্ঞেস করে অন্য কোনো আব্দুল হাই মেম্বার আছে…

Read More

নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর, (গাজীপুর) থেকে: গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ কারখানার শ্রমিকদের ২১ দফা দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার(৩১ আগস্ট) ভোর ৫টায় উপজেলার বোর্ডঘর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে এবং স্কয়ার ফার্মাসিটিক্যালের সামনে অবস্থান নেয় শ্রমিকেরা। বৈষম্য বিরোধী শ্রমিক অধিকার আন্দোলনের ব্যানারে ২১ দফা দাবীতে কর্মবিরতি পালন করে এ আন্দোলনে অংশগ্রহণ করে। কারখানার শ্রমিকেরা জানান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ওই কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের ১০ বছর চাকরি করলেও পার্মানেন্ট করা হয়নি, প্রত্যেক শ্রমিককে দুই বেলা খাবারের ক্ষেত্রে কোন প্রকার বৈষম্য রাখা যাবে না, খাবারের মান উন্নয়ন করতে হবে, কয়েকজন কর্মকর্তার পদত্যাগ,…

Read More

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকী উপজেলার পায়রা সেতুতে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে ২ জন যুবক নিহত ও বাকি ৪ জন আহতের ঘটনা ঘটেছে। নিহত যুবক ইমন(১৬)ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লার হাট ইউনিয়নের বৈশাখীয়া গ্রামের মো: দেলোয়ার হোসেনের ছেলে। সে এবছরের এইচএসসি পরীক্ষা দিয়েছে। নিহত অপর মোটরসাইকেল ড্রাইভার মোঃ মারুফ (২০) পিতা জাহাঙ্গীর হোসেন, নিহত দুইজন একই গ্রামের বাসিন্দা, এদিকে ৪ জন আহতের একজনার নাম মিরাজ (২১) গ্রামের বাড়ি বরিশালের বানারিপাড়া এলাকায়। অপর ৩ জন আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। শুক্রবার(৩০ আগষ্ট) বিকেল সাড়ে ৬ টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুতে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, বরিশালের বানারিপাড়া থেকে…

Read More

কুমিল্লা প্রতিনিধি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো চাঁদাবাজদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন। বিভিন্ন পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। শনিবার (৩১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আজ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আলাদা করার…

Read More

সিলেট প্রতিনিধি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার লাশ হস্তান্তর করেছে ভারতের মেঘালয় পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ ফেরত পাঠানো হয়। নিহত পান্নার ভাতিজা নাবিল খান মৃতদেহ গ্রহণ করেন। এর আগে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ইসহাকের লাশ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রাণালয়। নানা প্রক্রিয়া অনুসরণ শেষে আজ মেঘালয় পুলিশ ইসহাকের মরদেহ তামাবিল পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহ হস্তান্তরের সময় নিহত ইসহাকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় প্রাণ হারান ইসহাক।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি-মন্ত্রী। তাদের মধ্যে দুজন হলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তারা নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার-ভারত, সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে সাতদিন ভেসে ছিলেন। পরে গত ১৩ আগস্ট পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা গ্রেফতার হন তারা। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বাসা থেকে বের…

Read More

বিনোদন ডেস্ক বর্তমান সময়ের আলোচিত মডেল ও ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে মাদরাসায় বিয়ে করে আলোড়ন ফেলে দেন। বিয়ের পরপরই তার স্বামী আজমান নাসিরকে নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তাতে কর্ণপাত করেননি এ অভিনেত্রী। এরই মধ্যে প্রকাশ্যে আসে, চমকের স্বামীর আগেও দুটি বিয়ে হছিল। চমকের সঙ্গে এটি তার তৃতীয় বিয়ে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী চমকের সঙ্গে পরিচয় হয় এ ব্যবসায়ীর নাসিরের। চলতি বছরের শুরু থেকেই চুটিয়ে প্রেম করেছেন তারা দুজনে। এরপর ঘরোয়া আয়োজনে বাগদানের পর শ্রীলংকায় উড়াল দেন এ জুটি। সেখান থেকে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেন নাসির ও চমক।…

Read More

নিজস্ব প্রতিবেদক বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজিলের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা, অকটন-পেট্রোলের দাম কমেছে লিটারে ৬ টাকা। শনিবার (৩১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান। জানা গেছে, নতুন দাম অনুযায়ী অকটেন ১২৫ টাকা, পেট্রোল ১২১ টাকা ও ডিজেল ১০৫ টাকা ২৫ পয়সা বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আজ রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর করা হবে। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিপিসি মুনাফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে সেপ্টেম্বর থেকে গ্রাহকরা কমমূল্যে বাজারে জ্বালানি তেল কিনতে পারবেন। উল্লেখ্য, গত ১ জুন থেকে প্রতি লিটার ডিজেল…

Read More

নিজস্ব প্রতিবেদক জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় রাখতে বলেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এছাড়া দালালমুক্ত এনআইডি সেবা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন ইসি কর্মকর্তারা। একইসঙ্গে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার আশাবাদ ব্যক্ত করেছেন তারা। ২৫ আগস্ট ইসির মাসিক সমন্বয় সভায় এ তথ্য জানান মাঠ পর্যায়ের ইসি কর্মকর্তারা। সভায় সভাপতিত্ব করেন ইসি সচিব শফিউল আজিম। সভায় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ইসি কর্মকর্তারা জানান, জেলা এবং উপজেলা পর্যায়ে অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় রাখাসহ জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে ভালো…

Read More

মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর, মানিকগঞ্জ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জিয়াপুর ইউনিয়ন পরিষদ মাঠে ঐক্য ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ। অনুষ্ঠান উপস্থাপনা করেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান। এ সময় বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান,দৌলতপুর…

Read More