Author: admin

স্পোর্টস ডেস্ক রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। ঘরের মাঠে এমন হারের পর দ্বিতীয় টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যেই দল থেকে বাদ পড়েছেন দলের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। তার জায়গায় স্পিনার আবরার আহমেদ ও মির হামজাকে দলে ডাকা হয়েছে। এতটুকু ঠিকই ছিল। তবে সমস্যা হলো, প্রথম টেস্টের মাঝ পথে বাবা হওয়ার সুখবর পাওয়া আফ্রিদিকে ওই টেস্টের পরই ছুটি দেওয়া হয়েছিল। সেই ছুটি নিয়ে করাচিতে পরিবারের কাছেও গিয়েছিলেন তিনি। তবে হঠাৎই টিম ম্যানেজমেন্টের ডাকে রাওয়ালপিন্ডিতে ফিরতে হয় তাকে। অবশ্য তিনি ফিরলেও তাকে ১২ সদস্যের দলে রাখেনি টিম ম্যানেজমেন্ট। যা নিয়ে বেশ…

Read More

অনলাইন ডেস্ক বাংলাদেশের পূর্বাঞ্চলের ১১ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যার পেছনে অনেকে ভারতকে দায়ী করেছেন। তবে দেশটির দাবি, বাংলাদেশে বন্যার কারণ ভারি বৃষ্টি। এতে তাদের কোনো হাত নেই। একই সঙ্গে বন্যা ঠেকাতে বাংলাদেশের নতুন প্রস্তাব বিবেচনার কথাও জানিয়েছে ভারত। শুক্রবার (৩০ আগস্ট) সাপ্তাহিক ব্রিফিংয়ে এই ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। এর আগে গত ২২ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সেই সময় বন্যা পরিস্থিতি সামাল দেওয়া ও পানিবণ্টন নিয়ে কিছু প্রস্তাব দেন ড. ইউনূস। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যে…

Read More

নিজস্ব প্রতিবেদক স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনকে চূড়ান্ত বিজয় ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলার আকাশে এখনও শকুন উড়ছে। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা এবং সুশাসন ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে আরও বড় ধরনের ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের আরও ত্যাগ শিকার করতে হবে। শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদের এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকার সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। জামায়াতসহ সব বিরোধী রাজনৈতিক দলকে শেষ করে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। তারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস…

Read More

নিজস্ব প্রতিবেদক শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে, সেটা সমর্থনযোগ্য না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে সারজিস লেখেন, ‘শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয়। কেউ যদি ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহার করে অন্য শিক্ষক বা শিক্ষার্থীদের সাথে অন্যায় করে তাহলে নিয়মতান্ত্রিকভাবে আইনের মধ্য দিয়ে তদন্ত সাপেক্ষে তার বিচার হোক। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, মব জাস্টিস করা কখনোই গ্রহণযোগ্য নয়।’ সারজিস লেখেন, ‘শিক্ষক-শিক্ষার্থীর যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক আমাদের শিক্ষার পরিবেশকে সুন্দর করে তুলতে পারে সেই…

Read More

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল মান্নান। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যাংকগুলো মধ্যে দেশের সবচেয়ে সফলতম ইসলামী ব্যাংক দখল করা হয়েছিল ২০১৭ সালের ৫ জানুয়ারি। সেদিন ভোরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কয়েকজন কর্মকর্তা ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল মান্নানকে তার বাসা থেকে কচুক্ষেতে ডিজিএফআই কার্যালয়ে নিয়ে যান। এছাড়া সেইদিন একইভাবে নিজ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে। এরপর তাদের জোরপূর্বক পদত্যাগপত্রে সই করিয়ে ব্যাংকটি দখলে নেয় মোহাম্মদ সাইফুল আলমের মালিকানাধীন এস আলম গ্রুপ। ওই দিন ইসলামী ব্যাংকের একটি অব্যবহৃত প্যাডে লেখা পদত্যাগপত্রে জোর করে সই নেওয়া হয় বলে দাবি করেছেন…

Read More

নরসিংদী প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে ছাত্র ইসলামি আন্দোলনের সাবেক ভাইদের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯টায় নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘দেশের মানুষের কল্যাণে ইসলামী ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিবিরের কাজের জন্য দেশের জন্য জনগণ তাঁদের কাছে ঋণী। কারণ শিবির ছাত্রদের কুরআন তেলাওয়াত শিখিয়েছে, সঠিক রাস্তা দেখিয়েছে, হালাল-হারাম বুঝার সুযোগ করে দিয়েছে।’…

Read More

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থাসহ সকল প্রশাসনিক কাঠামো ধ্বংস করেছে। প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অনৈতিক কাজের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করেছে। একটি জাতিকে ধ্বংস করতে বুলেট প্রয়োজন হয় না বরং শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলেই সেই জাতিকে ধ্বংস করা যায়। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালীর দুমকীতে পায়রা সেতুর টোল প্লাজার প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:)আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। দুমকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপুর সভাপতিত্বে আয়োজিত পথসভায় বক্তব্যের শুরুতেই তিনি আওয়ামী লীগের দুঃশাসন…

Read More

নাজিউল্লাহ ভূইয়া, কেরানীগঞ্জ (প্রতিনিধি) ঢাকা আজ ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মো আবু রিয়াদ। বুধবার (২৮ আগস্ট ২০২৪) সকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।আজকের সভাটি ছিল বিগত সভা থেকে ভিন্ন।আজকের সভায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রতিনিধিদের।সেখানে তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।উক্ত সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধিনস্ত অফিস সমূহের কর্মকর্তাদের উপস্থিতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।দীর্ঘ চার ঘন্টার এই আলোচলা সভায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে ।তন্মধ্যে, দুর্নীতি রোধে…

Read More

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :- বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর এর সভাপতিত্বে নন্দীগ্রাম উপজেলা বিএনপির ৫ টি ইউনিয়ন ১ টি পৌরসভা ও সকল অঙ্গসংগঠন এর নেতাকর্মীদের নিয়ে সাবেক এমপি মোশাররফ হোসেন এর নিজ বাসার হলরুম এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া (০৪) আসনের সাবেক এমপি মোশাররফ হোসেন। তিনি তার বক্তব্যের শুরুতেই কোটাসংস্কার আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনা, তাদের পরিবারের প্রতি সমবেদনা ও দেশনেত্রী…

Read More

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা যুদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ কে নিয়ে উদ্দেশ্য প্রনোদিত অভিযোগের ঘটনার রহস্য উন্মোচন হয়েছে। আজ শুক্রবার এ বিষয়ে এক ভিডিও বার্তার মাধ্যমে মুক্তারকাঠি এলাকার ড্রেজার মালিক মো: হেলাল হাওলাদার এ বিষয়ে তার বক্তব্যের মাধ্যমে অভিযোগের পুরো রহস্য উন্মোচন করেন। ড্রেজার মালিক মো: হেলাল হাওলাদার জানান, ০৫ আগষ্ট আ’লীগ সরকারের পতনের পরে কে বা কাহারা তার ড্রেজারের হামলা চালিয়ে ড্রেজারটি ডুবিয়ে দেয় এবং কয়েক জায়গার পাইপ ভেঙ্গে ফেলে। পরবর্তিতে তিনি এমদাদুল হক মাসুদ সহ এলাকার গন্যমান্যদের জানান। দুস্কৃতিকারীদের থেকে এমদাদুল হক মাসুদ নিজ দায়িদ্বে এলাকার পাইপ উদ্ধার করে দেন এবং ডুবে যাওয়া ড্রেজারটি উদ্ধার করে…

Read More