- নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক
- কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি
- উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- ঘাটাইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
- মির্জাপুরে বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মোটর শ্রমিকদের মানববন্ধন
- টাঙ্গাইল সদর উপজেলায় সেবার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন
- কাস্টমস কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ
- তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও
- তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
Author: admin
নিজস্ব প্রতিবেদক দেশের পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪ জন। যা গতকাল (বৃহস্পতিবার) ছিল ৫২ জন। এছাড়া একজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বন্যায় মৃতদের মধ্যে রয়েছেন, পুরুষ ৪১ জন, মহিলা ৬ জন ও ৭ জন শিশু। এর মধ্যে কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৯, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও কক্সবাজার ৩ ও মৌলভীবাজার ১ জন মারা গেছেন। এছাড়া, মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছেন। বন্যায় ১০ লাখ ৯ হাজার ৫২২ পরিবার পানিবন্দি হয়েছেন। পানিবন্দি…
ড. মুহাম্মদ ইউনূস ও শাহবাজ শরিফ/ ছবি: সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এসময় পাকিস্তান ও বাংলাদেশ সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন উভয় নেতা। শুক্রবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানায় রেডিও পাকিস্তান। পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদ জানান বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফোনালাপে উভয় নেতা একমত হন যে, দুই দেশের সার্বিক অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। এছাড়া…
ইবি সংবাদদাতা: নারী নির্যাতন মামলায় আটক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার। তার স্ত্রী জয়া সাহার ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ও ৩০ ধারায় করা মামলার শুনানিতে জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। বৃহস্পতিবার (২৯ আগস্ট) নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় দেন। মামলার বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়েছে, আট বছর আগে সঞ্জয় ও জয়ার বিয়ে হয়। এসময় বাদীর (জয়া) কল্যাণের কথা…
ডুমুরিয়া প্রতিনিধি ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির কমিটি গঠন নিয়ে দলটির নেতা কর্মীরা দ্বীধাভিভক্ত হয়ে পড়েছে। কমিটি ঘোষনার পরপরই পদ পদবী বঞ্চিতরা নব গঠিত কমিটির বিরোধিতা করে মিছিল ও প্রতিবাদ সভা করে । সূত্রে প্রকাশ,ডুমুরিয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ ও সদস্য সচিব সরদার আব্দুল মালেক স্বাক্ষরিত এক পত্রে উপজেলার ১৪টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য সন্মেলনের আহবান করে। এরই ধারাবাহিকতায় গত ১৮ই আগষ্ট থেকে সন্মেলন শুরু হয় এবং ২১ই আগষ্ট ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের সন্মেলন শেষ হয়। গত ২০ই আগষ্ট ছিল আটলিয়া ইউনিয়ন বিএনপির সন্মেলন। উক্ত সম্মেলনে এম এ সালাম কে সভাপতি ও…
স্টাফ প্রতিনিধি:মোঃ আলমগীর হোসেন সাতক্ষীরা সাতক্ষীরার শ্যামনগরে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে খাদিজা নামের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে। আজ দিনগত রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোসালখালী গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম মোঃ হোসাইন (৩০)। তিনি ওই গ্রামের মোঃ আব্দুল হামিদ মালির ছেলে। পরিবারের বরাত দিয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে রোববার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে খাদিজা তার স্বামীকে গলা কেটে হত্যা করেন। পরে পালিয়ে যান। ভোরের দিকে স্থানীয় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিআরটিসির বাসযোগে খুলনা যাচ্ছিলেন। এসময় তার কথাবার্তা ও আচরণ অস্বাভাবিক…
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে জলাশয় ও হাওরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১২ টায় দোয়ারাবাজার উপজেলার নাইন্দার হাওরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৪০৭ কেজি মাছের পোনা অবমুক্ত করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু। এসময় আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা মৎস্য অফিসার তুষার কান্তি বর্মন, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) মো.শাহীনুর রহমান শান্তিগঞ্জ হ্যাচারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কৃষি অফিসের প্রতিনিধি বাবুল রায়, যুব উন্নয়ন অফিসার প্রিয় ব্রত নাগ, সমবায় অফিসার মোফাজ্জল হোসেন প্রমুখ।
উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশালে উজিরপুরে সাতলায় আওয়ামী লীগ নেতাসহ দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাতলা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার সহ সকল আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার বিকেল চারটায় সাতলা- উজিরপুর সড়কে, সাতলা বাজার ব্যবসায়ী, ছাত্র সমাজ ও সুধীজনের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সাতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইউনুস বালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিবাদ কমিটির আহ্বায়ক সাতলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফারুক বিশ্বাস, মাওলানা মোজাম্মেল হক, শহীদ পরিবারের পক্ষ থেকে সাবেক ইউপি সদস্য মোনাফসের হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি, আওয়ামী লীগ, হেফাজাতে ইসলাম,…
মারুফ আহম্মেদ, খুবি প্রতিনিধি সাবিকুন্নাহার পপি পরিকল্পিতভাবে হত্যার স্বীকার হয়েছে শাশুড়ি ও জামাই কর্তৃক।পপি ছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ১৫ ব্যাচের শিক্ষার্থী। পপি দীর্ঘদিন ধরে শাশুড়ি ও জামাই কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিল এমনটাই জানিয়েছে তার পরিবার। পপির শাশুড়ি পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে যে ,”সেমাইয়ের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে পরবর্তীতে তাকে শারিরিক নির্যাতনের মাধ্যমে নৃশংসভাবে হত্যা করা হয়েছে”।এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তির দাবিতে খুবিতে জুম্মার নামাজের পর মানববন্ধন হয়েছে । এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ। সাবিকুন্নাহার পপির ৫মাস বয়সের একটা কন্যা সন্তানও রয়েছে। শিক্ষকবৃন্দ তাদের বক্তৃতায় বলেন যে পপির ন্যায় আর কোন…
নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের দুই শীর্ষ নেতা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সাক্ষাৎ করেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ তথ্য জানিয়েছেন। নাছির জানান, বন্যায় ছাত্রদলের কার্যক্রম নিয়ে ম্যাডামকে অবহিত করা হয়েছে। এই সময়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশনা দিয়েছেন। মানুষের পাশে থাকতে বলেছেন।
নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীতে কামাল কমপ্লেক্স নামে একটি বেসরকারি মাদরাসার আশ্রয়কেন্দ্রে এমনভাবে খাবারের ব্যবস্থা করা হচ্ছে যেন মেহমান আপ্যায়ন চলছে। প্রতিবেলার খাবারে রাখা হচ্ছে মাছ-মাংস। অনেক জায়গায় সহায়তা কার্যক্রমে সমন্বয়ের অভাব দেখা দিলেও সেখানে প্রতিবেলায় ভালো খাবার খাওয়ানো সত্যিই প্রশংসনীয় বলছেন অনেকেই। জানা গেছে, বন্যায় বসতঘর ছেড়ে নোয়াখালীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ। কামাল কমপ্লেক্স মাদরাসায় আশ্রয় নিয়েছেন প্রায় শতাধিক নারী-পুরুষ ও শিশু। মালিক মো. কামাল হোসেন নিজের বাসার মেহমান মনে করে তাদের আপ্যায়ন করছেন। তাই প্রতিবেলায় দিচ্ছেন মাছ-মাংস। বাহার হোসেন নামে এক বাসিন্দা বলেন, আশ্রয়কেন্দ্র চালাতে অনেক হিমশিম খেতে হয়। তবে কামাল হোসেন নিজের মেহমান মনে করে…