Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক সরকার পরিবর্তনের পর কমতে শুরু করে নিত্যপণ্যের বাজার দর। সবজির বাজারেও ফেরে স্বস্তি। তবে এখনও ধরাছোঁয়ার বাহিরে মাছের দাম। ফলে ক্রেতাদের মধ্যে বাড়ছে অসন্তোষ। চাল, মাছ-মাংস, আলু, মসলাসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম এখনও চড়া। বাজার নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপ কাজে আসেনি। বেশির ভাগ পণ্যই বিক্রি হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে। ক্রেতারা বলছেন, মাছ ‍কিনতে গেলে গুণতে হচ্ছে হাজার টাকা। এত বেশি দামে মাছ কেনা সম্ভব না হওয়ায় ভরসা রাখতে হচ্ছে শাক-সবজিতেই। শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীর খিলগাঁও এলাকার সিপাহীবাগ বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে। কাঁচা শাক-সবজির মধ্যে পুইশাক প্রতি মুঠো ২০…

Read More

বাকৃবি প্রতিনিধি: স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধের জন্য আন্দোলন করে আসছিলো। এবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে বুধবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে সিন্ডিকেট অধিবেশনের গৃহীত সিদ্ধান্ত সংশোধন করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশোধিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের সকল প্রকার রাজনীতি, সভা-সমাবেশ, মিছিল- মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওইদিন বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং ক্যাম্পাসে সভা-সমাবেশ ও মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা হলগুলো…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি সুলতানাত অব ওমানে অবস্থানরত হাটহাজারী নিবাসী প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ঐক্যবদ্ধ প্লাটফরম হাটহাজারী সমিতি ওমানের সম্মানিত সভাপতি আব্দুল হান্নান তালুকদার এবং সাধারণ সম্পাদকের উদ্যোগে ও কার্যকারী কমিউনিটি ও সদস্যদের সহযোগিতায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে হাটহাজারী সমিতি ওমান। হাটহাজারী উপজেলার বন্যা দুর্গত এলাকা মাদার্শা, ফরহাদাবাদ, বুড়িশ্চর, মেখল মাদরাসা, জাফরাবাদ ও আনন্দ বাজার, পৌরসভার মুহাম্মদপুর, গড়দুয়ারা, ছিপাতলী এলাকায় ধারাবাহিকভাবে এই ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রাজার সমিতি ওমানের সহ সভাপতি ও সালালাহ্ প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম শুকরিয়াহ্ আদায় করে বলেন- ‘আল্লাহ তায়ালা দরবারে শুকরিয়া আদায় করছি। হাটহাজারী সমিতি ওমান সব সময় মানবতার পক্ষে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের দোয়া কামনা…

Read More

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের মিয়ানমার সীমান্তে গভীর রাতে মর্টারশেলের বিকট বিস্ফোরণে সীমান্ত বাসীর ঘুৃম ভেঙ্গে যায়।অনেকে মনে করছেন বজ্রপাত ও ভূমিকম্পের প্রবল প্রক্ম্পনে কেপে উঠেছে পূরো সীমান্ত এলাকা। ২৯ আগষ্ট (বৃহস্পতিবার) রাত ১২ টার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণের তাণ্ডব চলছে। নাফ নদীর ওপারে টেকনাফ সীমান্তের পূর্বে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে ভেসে আসছে মর্টারশেল বিস্ফোরণের বিকট আওয়াজ। যার কারণে সীমান্ত পাড়ের বাসিন্দারা আবাড নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এদিকে খারাংখালী, টেকনাফ, পৌরসভা, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া, নাইট্যংপাড়া, পৌরসভার জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপ, নাফ নদীর মোহনা ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ভেসে আসছে বিস্ফোরণের বড় বড় শব্দ। …

Read More

স্টাফ রিপোর্টার:- মোঃ আলমগীর হোসেন,সাতক্ষীরা। হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় প্রায় ৪ বছর কারাবন্দি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি জননেতা হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির ৫০ নেতা হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় কলারোয়ায় বিএনপি ও সকল অঙ্গ সংগঠন আনন্দ মিছিল বের করে। বুধবার বিকেল সাড়ে ৫টায় বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলে মিথ্যা মামলায় জামিন লাভ করায় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় কলারোয়া পৌর শহর। জননন্দিত জননেতা হাবিবসহ সকলের জামিনের খবরে কলারোয়ার সর্বত্র বইতে থাকে আনন্দের জোয়ার। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দলের সকল পর্যায়ের নেতা-কর্মীর সরব পদচারণা কলারোয়া মিছিলের শহরে…

Read More

স্টাফ রিপোর্টার মোঃ আলমগীর হোসেন সাতক্ষীরা। সাতক্ষীরায় ভিসা পেতে ব্যাপক হয়রানির প্রতিবাদে ভারতীয় ভিসা অফসে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ভিসাপ্রার্থীরা। কয়েক মাস ঘুরে ঘুরে ভারতীয় ভিসা না পাওয়ায়।বুধবার দুপুরে ইটাগাছাস্থ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনে বিক্ষোভ করে কয়েকশ’ ভিসাপ্রার্থী। ভিসা না পাওয়ার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে,পরে এমন আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।সাতক্ষীরার সদরে ও ঝাউডাঙ্গা কলারোয়া নলতা কালিগঞ্জ দেবহাটা, বসবাস করি একাধিক ব্যক্তির অভিযোগ‘‘ ভারতীয় ভিসা পাওয়া এখন রীতিমত ভাগ্যের ব্যাপার। সাতক্ষীরা সদরের বাসিন্দার মোঃ আলমগীর হোসেন জানায় যে ভিসা পাওয়া মানে স্বর্ণের হরিণ পাওয়া বর্তমান। কমপক্ষে ৩ মাস পার না করলে আবেদন করা যায়না। আবেদন ফি ৮৭৫ টাকা। আবেদনের পর…

Read More

স্টাফ রিপোর্টার:-মোঃ আলমগীর হোসেন, সাতক্ষীরা। সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্ত থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২৯ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল বুধবার রাতে দেবহাটা সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ২০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, আট পিস ভারতীয় থ্রি পিস, ছয় পিস ভারতীয় শাড়ি, ১৩ জোড়া ভারতীয় শাখা,…

Read More

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম আদালতে সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে মামলাটি করেন মামুন আলী নামে এক ব্যবসায়ী। আদালত মামলাটি এফআইআর হিসেবে হালিশহর থানায় রেকর্ড করার নির্দেশ দেন। যদিও আদালত প্রথমে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের মৌখিক নির্দেশ দেন। এ আদেশ শুনে বাদীপক্ষের আইনজীবীরা ক্ষিপ্ত হয়ে যান। তারা অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে থানায় রেকর্ড করার জন্য নির্দেশ দেওয়ার দাবি জানান। এ সময় আইনজীবীরা বিচারককে উদ্দেশ্যে করে নানা মন্তব্যও করেন। একপর্যায়ে বিচারক বিব্রত হয়ে এজলাস ছেড়ে চলে যান। এসময়…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ আগস্ট) বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। জানা গেছে, এদিন বিকেল ৩টায় বৈঠক শুরু হবে; যা চলবে রাত ৮টা পর্যন্ত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর আগে ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। এ দিন তার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। তবে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠক করেননি। এর আগে…

Read More

গত ২৩/৮/২৪ ইং তারিখের “দৈনিক সময়ের কন্ঠ” পত্রিকায়, আমার বিরুদ্ধে “খাদ্যপরিদর্শক মাসুদ নিজেই নিজের দূর্নীতির তদন্তের দাবী জানাচ্ছেন” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে যে সব তথ্য উপাত্ত সংযোজন করা হয়েছে তাহা সঠিক নয়। কোন কুচক্রী মহল আমার সম্মানহানীর হীন প্রচেষ্টা চালাচ্ছে। উক্ত প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি । এবং সঠিক তথ্য প্রচার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাসুদ রানা কারিগরি খাদ্য পরিদর্শক জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর, চাঁপাইনবাবগঞ্জ’

Read More