Author: admin

নিজস্ব প্রতিবেদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলমের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। এদিন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম এ মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে বিচারাধীন মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। এ মামলার অপর দুই আসামি হলেন- বিএনপির সাবেক এমপি আলী আসগর লবী ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম। জানা যায়, ২০০৬ সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতিসংঘের গুম এবং নির্যাতনবিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং দেশের বাইরে বাংলাদেশ মিশনগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন। ওইসব বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ঢাকার কূটনীতিকদের জানান, অন্তর্বর্তী সরকার মানবাধিকার সমুন্নত রাখার বিষয়ে খুবই সোচ্চার। যার অংশ হিসেবে জাতিসংঘের গুম এবং নির্যাতনবিষয়ক কনভেনশনে দ্রুত স্বাক্ষর করা হবে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশ মানবাধিকার সংস্থাকেও যথাযথভাবে কার্যকর করতে চায়। এ জন্য সঠিক উদ্যোগ নেয়া হবে। আমলাদের মানবাধিকার সংস্থার দায়িত্ব না…

Read More

নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় মিথ্যা ষড়যন্ত্র ও হত্যার পরিকল্পনা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন জুমাতুল এম ইসলাম সৌরভ নামে এক ভুক্তভোগী। মঙ্গলবার দুপুরে শহরের কাজীর মোড় তার বাসায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন- নওগাঁ মেডিকেল কলেজ এর প্যাথলজি বিভাগের কিউরেটর ডাক্তার আবু জার গাফ্ফার তার ভগ্নিপতি (বড় বোন নুরে ই-আফসানা জেরির স্বামী)। তিনি একজন মুখোশধারী ও ভূমিদস্যু। আমার পৈত্রিক সম্পত্তি অবৈধ ভাবে দখলের জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে একাধিক বার আমাকে হত্যা চেষ্টা করেছেন। গত কয়েক বছর আগে বাবা মারা গেছে। তারপর তারা স্বামী-স্ত্রী মিলে যোগসাজস করে আমার মাকে কৌশলে তাদের বাসায় নিয়ে রাখেন। নওগাঁ শহরে একাধিক আবাসিক ভবন…

Read More

টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের শিক্ষকদের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বরাবরে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ। বুধবার (২৮ আগস্ট) বিকেলে সংগঠনের আহবায়ক হিমু বড়ুয়া এবং সদস্য সচিব কায়সার হেলালের নেতৃত্বে শিক্ষকেরা এই স্মারক লিপি প্রদান করেন।এরআগে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সভা করেছেন শিক্ষকেরা। স্মারকলিপিতে টেকনাফ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ দাবী, হুমকি-ধমকি, বিভিন্ন ভাবে হেনস্থা ও নাজেহাল করার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়ে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে টেকনাফ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটি মহল ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে প্রতিষ্ঠানে কর্মরত প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক/সহকারী শিক্ষকসহ…

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধি ২৮শে ২০২৪ইং আগষ্ট রোজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর ইউ.আই আলিম মাদ্রাসার অধ্যক্ষ নূর আলম সরকারের পদত্যাগের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন করেছে সাবেক-বর্তমান শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকগণ। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, চলতি মাসের ৩ আগস্ট সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মাদ্রাসায় উপস্থিত হয়ে কোন নিয়ম না মেনে অবৈধভাবে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর আলম সরকারকে মোটা অংকের টাকার বিনিময়ে মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা আরো বলেন আমরা এই অবৈধ অধ্যক্ষের পদত্যাগ চাই এবং অবৈধ এই অধ্যক্ষের বিচারের দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের মানববন্ধনে উপস্থিত হয়ে রহিমানপুর ইউ.আই আলিম মাদ্রাসার শিক্ষকরা জানান, ‘আমরা…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। নিয়োগপ্রাপ্ত হওয়ার দুই দিনের মাথায় এ পদে না থাকার ঘোষণা দিলেন তিনি। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে পাঠানো এক চিঠিতে তিনি পিপি পদে না থাকার কারণ উল্লেখ করেছেন। চিঠিতে এহসানুল হক সমাজী বলেন, অতি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমসহ অন্যান্য সূত্রে জ্ঞাত হই যে, আপনার কার্যালয় হইতে ইস্যুকৃত পত্রযোগে আমি নিম্ন স্বাক্ষরকারীকে বিষয়ভুক্ত (মহানগর পাবলিক প্রসিকিউটর) পদে নিয়োগ দান করা হইয়াছে। তজ্জন্য আমি উপদেষ্টা মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির…

Read More

টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফ বর্ডার গার্ড বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। বিজিবির দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, ২৭ আগস্ট ২০২৪ তারিখ রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ৭০০ গজ দক্ষিণ দিকে সেয়ারিগোদা নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল সেয়ারিগোদা এলাকায় গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত সাড়ে ১০ ঘটিকায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূণ্য লাইন…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি ;- বন্যা দুর্গত মানুষের এক ফুটুক হাসি ফুটাতেই ভিক্ষু এসোসিয়েশন অব বাংলাদেশ উদ্যোগে বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ফ্রান্স প্রবাসীদের অর্থায়নে ও ভিক্ষু এসোসিয়েশন অব বাংলাদেশ উদ্যোগে বুধবার সকালে সিঙ্গিনালা সাসনা রাক্ষিতা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে খাগড়াছড়ি সদরে এ বন্যা দুর্গত এলাকায় স্টেডিয়াম পাশের সিঙ্গিনালা, গঞ্জপাড়া, গোলাবাড়ী এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় ৩শত ২০ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ভিক্ষু এসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠনের মহাসচিব পানখাইয়া পাড়া ধর্মরাজি বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ প্রজ্ঞাবংশ মহাথেরো অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। মহাসচিব প্রজ্ঞাবংশ মহাথেরো বলেন- বন্যায় বসত ঘর -বাড়ি,…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি :: মহান আল্লাহ ও মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে অপরাধী সুইডেন চাকমা শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল (২৮ আগস্ট ২০২৪) ১১টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্ত মুঞ্চে তাওহীদি ছাত্র জনতা ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে শাপলা চত্বর মুক্ত থেকে বিক্ষাভ মিছিল বের করে। মিছিলটি চেঙ্গী স্কোয়ার হয়ে শাপলা চত্বর ও আদালত চত্বর ঘুরে আবার মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে করে। সমাবেশে বক্তরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে কুলাঙ্গার সুইডেন চাকমাকে গ্রেফতার করে সর্বোচ্চ ফাঁসির দাবি জানানো হয়। এসময় খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্রেক্সের প্রিন্সিপাল মাওলানা মোঃ আবু ওসমান, শব্দমিয়াপাড়ার মজিদের…

Read More

বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের পুইনন্দা আলিমিয়া দাখিল মাদরাসার সুপারের পদত্যাগ এবং স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় মাদরাসা চত্ত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদে এসে আবারো মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মাদরাসার সুপার শহিদুল ইসলামের পদত্যাগ দাবি করে উপজেলার নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর কাছে স্মারকলিপি দেওয়া হয়। মানবন্ধনে শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সহ এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বলা হয়, মাদরাসার সুপার শহিদুল ইসলাম একজন চরিত্রহীন ব্যক্তি। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দুর্নীতি করে আসছে। তার বিরুদ্ধে অশ্লীলতা, দুর্নীতি, দখলবাজ, নিয়োগ বানিজ্য, অন্যায়ভাবে মাদরাসার ২৪টি গাছ কেটে আত্নসাৎ করা…

Read More