- নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক
- কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি
- উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- ঘাটাইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
- মির্জাপুরে বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মোটর শ্রমিকদের মানববন্ধন
- টাঙ্গাইল সদর উপজেলায় সেবার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন
- কাস্টমস কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ
- তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও
- তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
Author: admin
তুষার দেব শ্রীমঙ্গল প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা দুর্গন্ধময় ময়লার ভাগাড় দ্রুত সরিয়ে স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান সংশ্লিষ্টদের কাছে। আজ (২৯ আগস্ট) সকালে কলেজ রোডস্থ আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে শহরের শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার কয়েক’শ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীরা প্রথমে সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। মিছিলটি কলেজ সড়ক হয়ে চৌমুহনীতে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। কর্মসূচি পালনকালে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, স্কুল…
কয়রা প্রতিনিধি , কয়রা উপজেলা প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে জামায়াতের কয়রা উপজেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের বুকে গড়ে উঠা একটা সংগঠন।ইসলামের সুমহান আদর্শকে বুকে ধারণ করে দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে দেশ ও জাতির প্রয়োজনে কাজ করে যাচ্ছে।’ এ সময় তিনি সমাজ,…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্ণীতির অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে এবং চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে রসুলপুরের ছান্দিয়াপুর বাজারের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। এরপর পরিষদ চত্বরে অবস্থান ধর্মঘট পালন করা হয়। সেখানে ভুক্তভোগি ইউপি সদস্য ও এলাকার সহস্রাধিক জনসাধারণ ওই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেন। এসময় বক্তব্য দেন- রসুলপুর ইউপি সদস্য লাইজু বেগম, আফরোজা বেগম, কোহিনুর বেগম, ছাফের আলী, খোরশেদ আলম, বকুল মিয়া, মধু মিয়া, উপজেলা যুব জামায়াতের নেতা মাইদুল ইসলাম, ভুক্তভোগি জাকির…
সরিষাবাড়ী প্রতিনিধি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্প্রতিবার (২৯ আগস্ট) মহাদান ইউনিয়নে বটতলা মোড় এলাকায় খিচুরি রান্নাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান সহ ১০টি বসতবাড়ি ভাঙচুর করে। স্থানীয়দের সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মহাদানের বটতলা এলাকায় বিএনপির এক দল সমর্থক খিচুরি রান্নার আয়োজন করে। এতে একই এলাকার বিএনপি নেতা ইসমাইল হোসেন লিটন মাস্টারের নেতৃত্বে কিছু সন্ত্রাসী বাহিনী তাদের উপড় আক্রমণ করে চেয়ার, টেবিল, খাবার নস্ট করে ভাংচুর করে চলে যায়। পরে ক্ষিপ্ত হয়ে নরুল ইসলাম নুরীর নেতৃত্বে লিটন সমর্থকদের উপর হামলা করে। এসময় তাদের দোকান…
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালীর দুমকিতে গোলাম সরোয়ার হাফেজি ও নুরানি মাদ্রাসায় প্রধান শিক্ষকসহ ৩জন শিক্ষককে জোরপূর্বক চাকরিচ্যুত করা এবং মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছে মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবকসহ স্থানীয়রা। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মাদ্রাসার সামনের সড়কে এ বিক্ষোভ করে । এ সময় বিক্ষোভকারীরা অন্যায়ভাবে চাকরিচ্যুত ৩জন শিক্ষককে চাকরিতে বহাল রাখা এবং শিক্ষকদের মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান। জানাযায়, গত ১১ আগষ্ট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা একটি কমিটি গঠন করে ২৫ আগষ্ট প্রধান শিক্ষকসহ ৩জন শিক্ষককে মারধর করে চাকরি থেকে পদত্যাগের জন্য জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নেন। এতে ছাত্র অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ফলে গত মঙ্গলবার…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বন্যার্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে। ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিমথ শিরোনামে কনসার্টটির আয়োজন করেছে ‘সরকারি সা’দত কলেজ থ। এতে বিনা পারিশ্রমিকে গান গেয়েছে স্বনামধন্য কয়েকটি ব্যান্ডদল। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে শহরের শহীদ মিনারে কনসার্টটি শুরু হয়। চলবে রাত ৯ টা পর্যন্ত। কনসার্ট আয়োজনের বিষয়ে সরকারি সা’দত কলেজের আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসেন, জুয়েল হিমু সহ অনেকে বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দুর্যোগ পরিস্থিতর জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই সংকট মুহুর্তে যদি কিছু করতে…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা প্রেসক্লাবের মিলনায়তনে ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্যিক আবু জাফর সাবুর স্মরণ অনুষ্ঠান ‘তুমি ছিলে তাই…’ অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত সাংবাদিক, সাহিত্যিক ও ছড়াকার সাংবাদিক আবু জাফর সাবু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোকবইয়ে শোকানুভুতি প্রকাশ, স্বাগত বক্তব্য, নীরবতা পালন, জীবনী পাঠ, পুসত্মক প্রদশর্নী, দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা প্রেসক্লাব। প্রয়াত আবু জাফর সাবুর প্রবাসী কন্যা জাফরিন আকতার সুমি এবং সুরবাণী সংসদ গাইবান্ধার সহযোগিতায় অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা ছাড়াও রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় আবু জাফর সাবুর সহধর্মিণী ও পরিবারের সদস্যরা উপিস্থিত…
নিজস্ব প্রতিবেদক সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে। বিএফআইইউ সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করার পর থেকে এ দুজনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের সঙ্গে সম্পর্কোন্নয়নের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের তৃণমূল নেতাদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দলের রংপুর সাংগঠনিক বিভাগের অধীন জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দায়িত্ব গ্রহণ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশনসহ দেশের গণতান্ত্রিক-সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে উল্লেখ করে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে রাষ্ট্রকাঠামো সংস্কারের কথা জানায় অন্তর্বর্তী সরকার। এর প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কার শেষে…
নিজস্ব প্রতিবেদক মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন ড. শেখ আব্দুর রশীদ। তিনি বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সিনিয়র সচিব হিসেবে কাজ করছেন। দুএক দিনের মধ্যে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের চুক্তি বাতিল করে আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এর আগে ড. শেখ আব্দুর রশীদকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তারও আগে গত ১৩ আগস্ট পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান পদ থেকে ড. এম খায়রুল হোসেন পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. শেখ আব্দুর রশীদ। জানা…