- নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক
- কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি
- উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- ঘাটাইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
- মির্জাপুরে বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মোটর শ্রমিকদের মানববন্ধন
- টাঙ্গাইল সদর উপজেলায় সেবার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন
- কাস্টমস কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ
- তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও
- তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
Author: admin
মো: আমিনুল ইসলাম, দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ মানিকগঞ্জের দৌলতপুরে তালুক নগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: হাবিবুর রহমান কে জোর করে পদত্যাগের অভিযোগ উঠেছে । গত কাল সরেজমিনে গিয়ে জানা যায় স্থানীয় জনতা, ও ওয়ার্ড আওয়ামীলীগের কর্মীরা ওই কলেজে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর করান বলে অভিযোগ করেন অধ্যক্ষ হাবিবুর রহমান।অধ্যক্ষ হাবিবুর রহমান আরো জানান, শাহীন, কাউসার, হাবেল ও সিরাজুল এর নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের মত ছাত্রলীগের লোকজন আমার সাথে নানাভাবে খারাপ আর আচরণ করেন। উত্তেজিত জনতা ভার প্রাপ্ত অধ্যক্ষের অফিস কক্ষে প্রবেশ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে নানাভাবে প্রশ্ন করে নাজেহাল করে। তিনি আরোও জানান …
বাকৃবি প্রতিনিধি: পহেলা সেপ্টেম্বর থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল প্রকার শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালু হবে। বুধবার (২৮ আগষ্ট) সিন্ডিকেটের জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ও পিএইচডি ডরমেটরি আগামী শনিবার (৩১ আগস্ট) খুলে দেওয়া হবে। সিন্ডিকেট সভায় আরো সিদ্ধান্ত হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষা ও গবেষনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল- মিটিং বন্ধ থাকবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ছাত্র-ছাত্রীদেরকে হল প্রশাসন কর্তৃক প্রণীত নীতিমালা যথাযথভাবে মেনে চলতে হবে এবং অনুষদের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্র-ছাত্রীদেরকে ডিন…
স্টাফ প্রতিনিধি :আলমগীর হোসেন সাতক্ষীরা। সাতক্ষীরায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক ৪ আসামীকে গ্রেফতার করেছে র্যাব- ৬। মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরা শহরে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়। আসামীরা হলেন, পলাশপোল এলাকার মন্টু কারিকরের পুত্র সুলতান আহমেদ, ছাত্তার গাজীর পুত্র আব্দুল গফুর গাজী, পলাশপোল দক্ষিণপাড়ার কামাল হোসেনের পুত্র আব্দুল্লাহ হোসেন জনি এবং কামালনগর গ্রামের সিদ্দিকুল ইসলাম বাবুর পুত্র জুম্মাতুল ইসলাম বনি। বুধবার বেলা ১২ টায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব-৬ সাতক্ষীরার কমান্ডার এ এস পি নাজমুল হক জানান, আশাশুনির বাসিন্দার ভুক্তভোগী নারী মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করে। একপর্যায়ে ওই নারী গত ২৬ আগস্ট সন্ধ্যার সময় নিজ বাড়ি হতে…
নিজস্ব প্রতিবেদক বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট নুরুল হুদা চৌধুরি তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ড শুনানিতে কোটা সংস্কার ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম উল্লেখ করে আদালতকে বলেছেন, আমরা দুই জনই (আমি ও সালমান এফ রহমান) কোটা আন্দোলনের…
নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর কবিরহাটের সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. একরামের বিরুদ্ধে ছাত্রদের ত্রাণসামগ্রীর ৬০০ প্যাকেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বিএনপি নেতা একরামের অনুসারীরা এক ছাত্রকে কুপিয়ে ও আরেকজনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে অভিযুক্ত এ বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সেনাবাহিনী ও কবিরহাট থানার একদল পুলিশ ছিনিয়ে নেওয়া ত্রাণগুলো উদ্ধার করে। এর আগে, একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী একজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটক উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দই বাড়ির…
নিজস্ব প্রতিবেদক সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৮ আগস্ট) রাত সোয়া ১টার দিকে গুলশান-১ এর ১২৩ নম্বর রোডের এম অ্যান্ড জে গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুনশিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে। জানা গেছে, রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক…
পরশুরাম (ফেনী) প্রতিনিধি ভয়াবহ বন্যায় ৯ দিন বন্ধ থাকার পর ফেনী-পরশুরাম সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। সড়কের পানি কিছুটা নেমে যাওয়া আজ বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। ফেনী আঞ্চলিক মহাসড়কের বাস মালিক সমিতির নেতা সিরাজুল ইসলাম ভোরের বাংলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পানি কিছুটা কমে যাওয়ায় মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে কয়েকটি বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছি।’ গত ১৯ আগস্ট আকস্মিক বন্যায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরদিন ২০ আগস্টের ভয়াবহ বন্যার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টার ও স্পিডবোট ছাড়া অন্য কোনো মাধ্যমে পরশুরাম যাওয়ার সুযোগ ছিল না। গত মঙ্গলবার থেকে পরশুরাম ও ফুলগাজী উপজেলায়…
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ‘চলমান পরিস্থিতিকে পুঁজি করে একশ্রেণির স্বার্থান্বেষীদের ইন্ধনে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। সুবিধাবাদিদের উস্কানিতে ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ অহেতুক শিক্ষকদের হেনস্তা এবং ক্যাম্পাসে অশান্তি তৈরি করছে। এভাবে চলতে থাকলে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে এবং প্রয়োজনে আন্দোলনের ডাক দিবে শিক্ষকরা।’ বুধবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার তনু’র সাথে দোয়ারাবাজার উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বেঠক শেষে উপরোক্ত কথা বলেছেন শিক্ষকরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক, রোছমত আলী রামসুন্দর স্কুল ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কলাউড়া দারু: কাসেমিয়া ফাযিল…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিব। বুধবার (২৮ আগস্ট) ১২টায় আইকিউএসির সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পরিচালকসহ অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো শাহেদ রেজা ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ। উল্লেখ্য, অধ্যাপক ড. মাছুমা হাবিব গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ অফ সায়েন্স, টেকনোলজি এবং মেডিসিন থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ জাপানের হোকাইডো ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং পোস্ট ডক সম্পন্ন করেছেন। অধ্যাপক ড. মো শাহেদ রেজা…
নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা গ্রামের ইপিয়ার শেখের ছেলে এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র আসুয়াত শেখ (১৩) নামে এক স্কুল ছাত্র ৫ দিন যাবত নিখোঁজ রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৭ আগস্ট) নিখোঁজ আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। নিখোঁজের পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৩ আগস্ট) সন্ধায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আসুয়াত শেখ। পরে পরিবারের লোকজন সকল আত্বীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি নিয়ে তার সন্ধান না পেয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি…