- কাস্টমস কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ
- তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও
- তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
- কোটচাঁদপুরে আ’লীগ নেতা রেজা গ্রেফতার
- স্কুলে গিয়ে ছাত্রীদের উত্যক্ত, শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ—যুবকের ৩ মাসের কারাদণ্ড
- সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
- দীর্ঘ ১৭ বছর পর গাজীপুরে গ্রেফতার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গৌরনদীর সাইদুল হক
- পৈতৃক সম্পত্তি জোরপূর্বক বেদখলের প্রতিবাদে মধুপুরে সংবাদ সম্মেলন
- ধনবাড়ীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ১৭ লাখ টাকা চুইঝাল ও গোল কাঠ উদ্ধার
Author: admin
নিজস্ব প্রতিবেদক বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় দেওয়াসহ অসত্য ও জাল-জালিয়াতিমূলক রায় সৃষ্টি করার অপরাধের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে রাজধানীর শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন এ মামলা করেন। বিচারপতি এবিএম খাইরুল হকের বিরুদ্ধে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় মামলাটি করা হয়েছে। এদিকে, গত ২৬ আগস্ট নারায়ণগঞ্জে সাবেক প্রধান বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা হয়েছে। ফতুল্লা মডেল থানায় মামলাটি করা হয় বলে জানান থানার…
নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তী সরকার কী চায়, জনগণ কী চায়, রাজনৈতিক দলগুলো কী চায় তা জানার জন্য অতিদ্রুত বর্তমান সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসা প্রয়োজন বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ঢালাওভাবে মামলা না করার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ঢালাওভাবে মামলা যাতে না হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব, আপনারা প্রাথমিকভাবে তদন্ত করুন। এ বিষয়ে দলের নেতাকর্মীদেরও আহ্বান জানাব, এমন কোনো মামলা করবেন না যাতে সারবস্তু থাকবে না। তিনি বলেন, আমরা একটা ক্রান্তিকাল পার করছি।…
স্টাফ প্রতিনিধি: আলমগীর হোসেন সাতক্ষীরা। সাতক্ষীরার সদর আগরদাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনারুল ইসলামকে তার বাড়ি থেকে অপহরণ ও গুম করে নৃশংসভাবে হত্যার অভিযোগে সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সদর থানার ওসি মোঃ ইনামুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামসহ ১৮ জনের বিরুদ্ধ আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। বুধবার আজ সাতক্ষীরার আমলি আদালত-১ এ মামলাটি দায়ের করেন সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত আব্দুর রহমান সানার পুত্র ও নিহত আনারুল ইসলামের ভাই জিয়ারুল ইসলাম। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-টিভির সাংবাদিক রাহানুমা সারাহর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাহানুমা সারাহ জি-টিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। সারাহ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। সারাহর স্বামী সায়েদ শুভ্র বলেন, সম্পর্কের মাধ্যমে সাত বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম। গতকাল সারাহ অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে…
কুমিল্লা প্রতিনিধি ২০ লক্ষ টাকা চাঁদা দাবি, বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কুমিল্লার লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দৈনিক দিনকাল পত্রিকার লাকসাম প্রতিনিধি মনির আহমেদ। একই অভিযোগে আরও অজ্ঞতানামা ৯০ জনকে আসামি করা হয়। মামলার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ আগস্ট শনিবার রাতে লাকসাম পৌরসভার নশরতপুর এলাকার বাইপাস মার্কেটের সামনে রাস্তার উপর ও একই মাসের ১৮ আগস্ট রোববার রাতে বসত বাড়িতে চাঁদা দাবি, হামলা, ভাঙচুর, লুটপাট ও পরিবারসহ হত্যার চেষ্টার ঘটনার অভিযোগে সাবেক মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও…
নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরও ১২টি হত্যা মামলা করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার করা এসব মামলার মধ্যে ঢাকায় ৬টি, সাভারে ৩টি, রাজশাহীর বাঘায় দুটি, ময়মনসিংহের গৌরীপুরে একটি হয়েছে। এসব মামলায় শেখ হাসিনাসহ তার সরকারের বিভিন্ন মন্ত্রী-এমপিকেও আসামি করা হয়েছে। প্রতিবেদন ও প্রতিনিধিদের পাঠানো খবর- ঢাকা : আন্দোলনের সময় নিহতের ঘটনায় রাজধানীর ডেমরায় ১টি, মোহাম্মদপুরে ২টি, মিরপুরে ১টি, যাত্রাবাড়ীতে ২টিসহ শেখ হাসিনার বিরুদ্ধে ৬টি হত্যা মামলা করা হয়েছে। ৬টি মামলাই আদালত এজাহার হিসাবে গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে মিরাজ হোসেনকে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওই দিন থেকে সারা দেশে ছাত্র–জনতার তোপের মুখে পড়েন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। এ ঘটনার পরে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন সংগঠনটি। ঘটনার কয়েক দিন পর থেকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ভিডিও কনটেন্ট আপলোড করা হচ্ছে। সেখানে এক পেস্টে নেতাকর্মীদের ‘দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে’ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘আপডেট আওয়ামী লীগের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ +1 (917) 5699327 এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি।’ খোঁজ…
বাকৃবি প্রতিনিধি: দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো: হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস-আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। অফিস আদেশে বলা হয়, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বন্যাপীড়িত এলাকার মানুষদেরকে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণের ০১(এক) দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তনপূর্বক ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ – এ জমা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি…
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি দোয়ারাবাজারে লিয়াকতগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অপসারণসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার লিয়াকতগঞ্জ উচ্চবিদ্যালয়ের ও কলেজে এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, লিয়াকতগঞ্জ উচ্চবিদ্যালয়ের ও কলেজে অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদিরের অপসারণসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। মঙ্গলবার শিক্ষার্থীরা লিফলেট বিতরণের প্রস্তুতি নিলে বহিরাগত কয়েকজন বখাটে ক্যাম্পাসে ডুকে তাদের ওপর হামলে পড়ে এবং তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ওইদিন দুপুরে প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীরা উপজেলা…
নড়াইল প্রতিনিধি নড়াইলে সড়ক দুর্ঘটনায় আরাফাত মোড়ল (২৭) নামে এক মাছের ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে নড়াইল-গোবরা-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। নিহত আরাফাত পার্শ্ববর্তী যশোর জেলার অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফজর মোড়লের ছেলে। আরাফাত মোড়লের আত্মীয় গোলাম মোর্শেদ জানান,আরাফাত মোড়ল একজন ঘের ব্যবসায়ী ছিলেন। সে মঙ্গলবার ভোরে ঘের থেকে মাছ নিয়ে নসিমন যোগে নড়াইল ও লোহাগড়া মধ্যে দিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে যান। সেখানে মাছ বিক্রি করে নসিমনযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল শহর সংলগ্ন কাড়ারবিল এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নসিমনটি উল্টে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে…