- কাস্টমস কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ
- তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও
- তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
- কোটচাঁদপুরে আ’লীগ নেতা রেজা গ্রেফতার
- স্কুলে গিয়ে ছাত্রীদের উত্যক্ত, শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ—যুবকের ৩ মাসের কারাদণ্ড
- সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
- দীর্ঘ ১৭ বছর পর গাজীপুরে গ্রেফতার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গৌরনদীর সাইদুল হক
- পৈতৃক সম্পত্তি জোরপূর্বক বেদখলের প্রতিবাদে মধুপুরে সংবাদ সম্মেলন
- ধনবাড়ীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ১৭ লাখ টাকা চুইঝাল ও গোল কাঠ উদ্ধার
Author: admin
ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ায় পানিবন্দী অসহায় দুস্থ হতদরিদ্রের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ। ২৭আগষ্ট দুপুরে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পশ্চিমপাড়া খেলার মাঠের সামনে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে পানি বন্দী অসহায় দুস্থ হতদরিদ্র ১শ জনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যো ছিল ৫কেজি চাল, ১কেজি আলু ৫০০ গ্রাম ডাল। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, হাঁটু পানি ভেঙ্গে বাড়ীর ভিতর প্রবেশ করে পানি বন্ধি অসহায় দুস্থ হতদরিদ্রের মাঝে ত্রান বিতারণ করেন। এসময় উপস্থিত ছিলেন,ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ডুমুরিয়া উপজেলা বিশিষ্ট সমাজ সেবক হযরত মাওলানা মুফতী আব্দুল কাইয়ুম জমাদার, সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমেদ, ডুমুরিয়া প্রেস…
বরগুনা প্রতিনিধি বরগুনা জেলার ৪৭৭ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ থাকার কারণে চলাচলে বরগুনাবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসকল সড়কের বেশির ভাগজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাঝারি ও ছোট গর্তও অগণিত। দুর্ভোগ কমাতে খানাখন্দে ভরা সড়কের কোথাও কোথাও জরুরি-ভিত্তিতে মাঝেমধ্যে সংস্কার হলেও তা কোনো কাজেই আসেনা। খানাখন্দময় ভাঙা সড়কে সামান্য বৃষ্টি হলেই পানি জমে এলাকাবাসী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কোন কোন সড়কে পণ্য পরিবহন দূরের কথা, মানুষ চলাচলেরই অনুপযোগী হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় রোগী এবং স্কুলগামী শিশুদের। দুর্ভোগ কমাতে দ্রুত সড়ক মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে এলজিইডি কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ সংকটে…
দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকী উপজেলার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ এর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, সেচ্ছাচারিতা, পূর্বের ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাযোগসে নানা অনিয়ম- দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অনিয়ম দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১টায় মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সহ অভিভাবকেরা। সমাবেশে বক্তারা বলেন প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বিদ্যালয়ে যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা করে আসছে। তারা আরও জানান, প্রধান শিক্ষক পূর্বের ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে সিন্ডিকেট করে নানা অনিয়ম দুর্নীতি করে সভাপতির আত্মীয় স্বজন নিয়োগ দেন। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়,…
বরগুনা প্রতিনিধি বরগুনার তালতলীতে একটি মসজিদের নামে সরকারি বরাদ্দের চাল তুলে নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম আকাশের বিরুদ্ধে। জানাগেছে, তালতলী উপজেলার পচাঁকোরালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাঁশবাড়িয়া জামে মসজিদের নামে ২০২৩-২৪ অর্থ বছরে খাদ্য সহায়তা (জিআর) প্রকল্পের ১ টন চাল বরাদ্দ দেওয়া হয়। তালতলী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রূপান্তর পত্রিকার সাংবাদিক খাইরুল ইসলাম গোপনে তা উত্তোলন করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় মুসল্লীরা বলেন, বাঁশবাড়িয়া জামে মসজিদ কমিটির সদস্য না হয়েও খাইরুল ইসলাম গোপনে মসজিদের নামে ১ টন চাল বরাদ্দ নেন। কিন্তু স্থানীয় মুসল্লী এবং মসজিদ কমিটিকে না জানিয়ে গোপনে টাকা আত্মসাৎ…
সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি অনিয়ম,দুর্নীতি,স্বেচ্ছাচারিতা,পরকীয়া,বিদ্যালয়ে অনুপস্থিত,অনৈতিক কর্মকান্ডসহ নানাবিধ অভিযোগে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের পদত্যাগ দাবী করছে শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে উক্ত স্কুলের শত শত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, ক্লাশ বর্জন অব্যাহত রেখেছে। এ ছাড়াও উক্ত স্কুলের প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের অনৈতিক কর্মকান্ডের বিষয়টিও প্রকাশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পরকীয়া প্রেমের কারনে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে দুশ্চরিত্রা শিক্ষিকা রহিমার অপসারনও দাবী করেছে তারা। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা রহিমার পদত্যাগ দাবীতে মঙ্গলবার বেলা ১১ টায় স্কুল মাঠে আবারো মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা…
মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পূর্বে অবহেলিত প্রত্যন্ত অঞ্চলে চাম্পাফুল ইউনিয়নের অন্যতম জ্ঞান বিতরণের বাতিঘর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৭ সালে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ বিঘা জমির উপর দোচালা গোল পাতার ছাওনি, বাশের বেড়া দিয়ে দিয়ে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রেখেছে। দীর্ঘ ৩৭ বছর ধরে সেই থেকে বিদ্যালয়টির তেমন কোন অবকাঠামোর উন্নতি, পরিবর্তন হয়নি। যে কারণে উপজেলার মধ্যে অবহেলিত বিদ্যালয়টিতে বছরের পর বছর পাঠদানে ছাত্র-ছাত্রী শিক্ষকদের নানান ভোগান্তির শিকার হতে হচ্ছে। যে কারণে আশপাশের ফতেপুর, গোবিন্দ কাটি, বিষ্ণুপুর , ভগবান যশবন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোর ভালো ভবন থাকায় অধিকাংশ ছাত্র-ছাত্রী সেই…
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দেশে চলমান বন্যার্ত লোকজনের জন্য খাদ্য সামগ্রী নিয়ে পটুয়াখালীর দুমকি উপজেলার সাধারণ শিক্ষার্থীদের একটি টিম গতকাল রাতে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এতে ৩’শত বন্যার্ত পরিবারের জন্য শুকনা খাবারের প্যাকেট করা হয়েছে। প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, চিড়া,পানি, ইত্যাদি। এছাড়াও গনচুলা তৈরি করে রান্না করা খাবার আগামী ৭ দিন বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে। ৭ সদস্য বিশিষ্ট টীমে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন আমিনুল ইসলাম ইফতি, আমিনুল ইসলাম মৃধা, রায়হানুল ইসলাম, বায়েজিদ, আরাফাত, আশিক, নাইম প্রমুখ। জানা যায়, দুমকি উপজেলার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি টিমে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন স্থানের সর্বস্তরের লোকজনের কাছ থেকে অনুদান সংগ্রহ করে…
ফটিকছড়ি প্রতিনিধি নতুন এক বাংলাদেশ, এই এক তারুণ্যের বাংলাদেশ। তারুণ্য দীপ্তি ছাত্র সমাজ। টগবগে লাল রক্তে রক্তিম এক ছাত্র সমাজ। দূর্যোগের এই মুহুর্তে নিজেদের সর্বোচ্চ দিয়ে বিলিয়ে দিয়েছে নিজেদের কে। দেশের এই আকস্মিক বন্যায় তারা ঝাঁপিয়ে পড়ে প্রথম দিন থেকে। বন্যার দিন থেকে শুরু করে আজ অবধি তারা মাঠ পর্যায়ে বন্যা দুর্গত এলাকায় এলাকায়, ঘরে ঘরে, বানবাসি মানুষের ধারে ধারে ছুটে গেছে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে, রাত বিরাতে। তারা গত ৫ দিনে প্রায় ৬০০ জনের খাবার ও ৪০০ জনের শুকনো খাবার সহায়তা দিয়েছে বন্যা কবলিত এলাকায়। তারা প্রথমে ধর্মপুর নিয়ে কাজ করলেও পরবর্তীতে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাওয়াই তারা নিজ…
নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শিকদারপাড়ার বাসিন্দা প্রফেসর ড.মনিরুজ্জামান মিয়া আর নেই। তিনি মঙ্গলবার(২৭ আগস্ট ) বিকেল সোয়া পাঁচটায় ঢাকার ইবনেসিনহা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। প্রফেসর ড. মনিরুজ্জামান দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন এর দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগেরও প্রতিষ্ঠা করেছিলেন। নরসিংদী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদেরও সভাপতি ছিলেন প্রফেসর ড. মনিরুজ্জামান মিয়া। একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হন। ভাষাবিজ্ঞানী নরসিংদীর রায়পুরার কৃতি সন্তান, গবেষক, লেখক, কবি, সাহিত্যক, বহুগ্রন্থ রচনাকারি,…
ঝিনাইদহ প্রতিনিধি- দেশের বিভিন্ন জেলায় বানভাসী মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করছে ঝিনাইদহ জেলা বিএনপি। মঙ্গলবার সকাল থেকে শহরের পায়রা চত্বরে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সেখানে শহরের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের কাছ থেকে খাদ্য দ্রব্য, জামাকাপড় ও ঔষধ সংগ্রহ করছে। সকাল থেকে বিকাল পর্যন্ত তারা এ ত্রাণ সংগ্রহণ করেন। আগামী ৩ দিন ত্রাণ সংগ্রহ শেষে জেলা বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে খাদ্য দ্রব্য, জামাকাপড় ও ঔষধ দিতে দেখা গেছে। কর্মসূচীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি এ্যাড মুন্সী কামাল আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু,…