- কাস্টমস কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ
- তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও
- তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
- কোটচাঁদপুরে আ’লীগ নেতা রেজা গ্রেফতার
- স্কুলে গিয়ে ছাত্রীদের উত্যক্ত, শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ—যুবকের ৩ মাসের কারাদণ্ড
- সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
- দীর্ঘ ১৭ বছর পর গাজীপুরে গ্রেফতার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গৌরনদীর সাইদুল হক
- পৈতৃক সম্পত্তি জোরপূর্বক বেদখলের প্রতিবাদে মধুপুরে সংবাদ সম্মেলন
- ধনবাড়ীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ১৭ লাখ টাকা চুইঝাল ও গোল কাঠ উদ্ধার
Author: admin
নিজস্ব প্রতিবেদক বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে কেবলমাত্র জনগণের স্বার্থে, জনগণের পাশে দাঁড়ানোর জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। মঙ্গলবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। ইশরাক বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে লুটপাট করেছে, বাংলাদেশের মাটিতে তারা নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করেছিল। গত ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর আমরা এখন স্বাধীন বাংলাদেশের নিশ্বাস নিতে পারছি। আত্মসম্মানের সঙ্গে একজন নাগরিকের সম্মান নিয়ে আমরা বসবাস করতে পারছি। তিনি বলেন, প্রাকৃতিক কারণ এবং ভারতের কারণে দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় বন্যা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ মারা গেছে,…
নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকে ছাত্র-জনতার সংঘটিত বিপ্লবকে ধারণ করে নির্বাচন কমিশনকে (ইসি) ২৪ ঘণ্টার মধ্যে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এ সময় তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। হাফিজ বলেন, উপদেষ্টারা দয়া করে যে বিপ্লব সংঘটিত হয়েছে তাকে ধারণ করুন। নির্বাচনের দিন প্রধান কমিশনার (সিইসি) ঘুমায়, সেই কমিশন…
তুষার দেব শ্রীমঙ্গল প্রতিনিধি কমলগঞ্জ ও রাজনগরে ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেডের সিলেট ও মৌলভীবাজার এর ডিস্ট্রিবিউটর মৌলা বক্স করিম বক্স লিমিটেড এর পক্ষ থেকে কমলগঞ্জ ও রাজনগরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। গতকাল সোমবার ৬০০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তাঁরা। দেশের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যা কবলিত হওয়ায় সেসব অঞ্চলে মানুষের সহযোগীতা করা এবং চলমান বন্যা মোকাবেলায় বহু সামাজিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা মাঠে নেমেছে। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও ঔষধ সামগ্রী পৌঁছে দিচ্ছেন অনেকেই। কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়নের বন বিষ্ণুপুর এলাকার এবং রামচন্দ্রপুর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২৫০ অসহায় পরিবারকে জরুরী…
শাকিল আহমেদ রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২৬ আগস্ট ২০২৪ খ্রিঃ রাত্রি ২৩.৫৫ ঘটিকায় র্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা বাজারস্থ আল্ট্রাকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন ও নগদ ৮০০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোছাঃ তানজিলা (৩৯), স্বামী- মোঃ মোতালেব হোসেন, সাং-নন্দীপুর, ২। মোছাঃ গুলশান আরা (৪২), স্বামী-মোঃ হানিফ,…
নিজস্ব প্রতিবেদক চলমান বন্যা ও ছাত্র আন্দোলনের কারণে ১৫ দিনেরও বেশি সময় ধরে উৎপাদন ব্যাহত ও পণ্যের শিপমেন্ট বাধাগ্রস্ত হয়। এতে অর্থ সংকটের কারণে অনেক মালিক বেতন দিতে পারবে না। এ সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারের কাছে ২ হাজার কোটি টাকা ঋণ চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বিজিএমই। রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এ দাবি জানান। রফিকুল ইসলাম বলেন, আমাদের কারখানায় ১৬/১৭ দিন উৎপাদন করা যায়নি। পরবর্তী মাসে আমাদের সংকট দেখা দিতে পারে। আমরা উপদেষ্টার কাছে সহজ ঋণের অনুরোধ…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার তদন্ত কাজে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ। তিনি বলেন, গেল ২ মাসে শিক্ষার্থীদের গণঅভ্যুত্থান দমনে আসলে কী হয়েছে সেটি তদন্তেই তারা এসেছে, প্রাথমিকভাবে খুব ভালো আলোচনা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলপাকালে এসব কথা বলেন তিনি। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। উপদেষ্টা বলেন, আমাদের এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে প্রতিনিধিদল এসেছিলেন। তারা স্রেফ আমাদের এখানে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল। আমরা তাদের নিশ্চিত করেছি তাদের যত ধরনের সাহায্য প্রয়োজন আমরা তা করবো। তাদের…
নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ চেয়েছেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। শুনানিতে অংশ নিয়ে তিনি আদালতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিষিদ্ধের। সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার যে ক্ষমতা দেওয়া হয়েছে তা খর্ব করবে না সরকার। বিগত কর্তৃত্ববাদী সরকারের অনেক অন্যায়-অবিচারের শিকার হয়েছে মানুষ। সেগুলোর বিচারের জন্য আইন ও আদালত রয়েছে। তবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা দলের মতাদর্শ ধারণ করেন। এজন্য দল নিষিদ্ধ করার সুযোগ নেই। মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানিতে অংশ নিয়ে তিনি রিট…
নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মোরাদ খান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে তার এ রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার (২৬ আগস্ট) বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা উপদেষ্টাগণের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ প্রজ্ঞাপন জারি করেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৬টি মন্ত্রণালয় বা বিভাগ সামলাবেন। পুনর্বণ্টনের পর তিনি মন্ত্রপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; খাদ্য মন্ত্রণালয়; জনপ্রশাসন মন্ত্রণালয়; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এর আগে তার অধীনে এই ছয় মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়, বিজ্ঞান ও…
মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত রোববার (২৫ আগস্ট) রাতে ট্রাস্টি বোর্ডের নির্দেশক্রমে ছুটি ঘোষণা করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম । প্রায় প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায় আজ মঙ্গলবারও বৃষ্টি উপেক্ষা করে ক্যাম্পাসের সামনে অবস্থান নেয় আন্দোলনকৃত শিক্ষার্থীরা। এ সময় তারা ভিসির পদত্যাগের জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা বলেন, আমাদের এক দফা এক দাবি, স্বৈরাচারী, অদক্ষ, অযোগ্য, মিথ্যা আশ্বাস প্রদানকারী ও স্বেচ্ছাচারী ভিসির পদত্যাগ চাই। …