
মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ
শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত রোববার (২৫ আগস্ট) রাতে ট্রাস্টি বোর্ডের নির্দেশক্রমে ছুটি ঘোষণা করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম ।
প্রায় প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায় আজ মঙ্গলবারও বৃষ্টি উপেক্ষা করে ক্যাম্পাসের সামনে অবস্থান নেয় আন্দোলনকৃত শিক্ষার্থীরা। এ সময় তারা ভিসির পদত্যাগের জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীরা বলেন, আমাদের এক দফা এক দাবি, স্বৈরাচারী, অদক্ষ, অযোগ্য, মিথ্যা আশ্বাস প্রদানকারী ও স্বেচ্ছাচারী ভিসির পদত্যাগ চাই।
এ সময় আন্দোলনকৃত শিক্ষার্থীদেরকে আন্দোলনে উৎসাহ প্রদান করতে বিশ্ববিদ্যালয়ের এক অংশ শিক্ষকদেরও দেখা যায়।