- কাস্টমস কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ
- তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও
- তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
- কোটচাঁদপুরে আ’লীগ নেতা রেজা গ্রেফতার
- স্কুলে গিয়ে ছাত্রীদের উত্যক্ত, শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ—যুবকের ৩ মাসের কারাদণ্ড
- সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
- দীর্ঘ ১৭ বছর পর গাজীপুরে গ্রেফতার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গৌরনদীর সাইদুল হক
- পৈতৃক সম্পত্তি জোরপূর্বক বেদখলের প্রতিবাদে মধুপুরে সংবাদ সম্মেলন
- ধনবাড়ীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ১৭ লাখ টাকা চুইঝাল ও গোল কাঠ উদ্ধার
Author: admin
কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের মহেশখালী উপজেলার আলোচিত ধলঘাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহাসান উল্লাহ বাচ্চুকে বিপুল অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০টায় ধলঘাট ইউনিয়নের মুহুরি পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা বিপুল দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা যায়, গত ইউপি নির্বাচনে নৌকা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আহাসান উল্লাহ বাচ্চু এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। তার সন্ত্রাস বাহিনী দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন চিংড়ি ঘের দখল ও ডাকাতিসহ সরকারি সাইক্লোন শেল্টার দখল করে রাখার অভিযোগ রয়েছে। এ বিষেয়ে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন,…
নিজস্ব প্রতিবেদক পুলিশের কর্মকর্তা পদে আবারও বড় রদবদল হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে ৪৮টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক ১১ বছর আগের ভয়ংকর এক দিন ২৪ এপ্রিল। বাংলাদেশ তো বটেই পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা। ওই ঘটনায় আহত-নিহতের পরিবারতো আছেই,এখনো অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপাপড়া মানুষের নিদারুণ আর্তনাদ। এক ফোটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই কাকুতি কানে বাজে এখনও। এগারশ’৩৬ জন নিহতের ওই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল দুই হাজার ৪৩৮ জনকে। উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। বিষয়টি নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে যমুনা টেলিভিশন। প্রতিবেদনে বলা হয়, ২০২৩…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাতীয়করণের দাবি আদায় করতে গিয়ে সচিবালয় ঘেরাও এবং পরে ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে এখন আলোচনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে আনসার বাহিনীকে বিলুপ্তের দাবিসহ তাদের কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের সমালোচনাও শুরু হয়েছে। আনসারের মারমুখী আচরণের কারণে প্রশ্ন উঠেছে, এই আন্দোলনের নেপথ্যে পতিত আওয়ামী লীগের কোনো ইন্ধন রয়েছে কি না? অবশ্য খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার আনসার বাহিনীর সদস্যরা যে ধরনের আচরণ করেছেন, এর দায় পুরো বাহিনীর নয়। যারা আন্দোলন করছেন, তারা পুরো বাহিনীরও প্রতিনিধিত্বও করেন না। আন্দোলনকারীরা আনসার বাহিনীর অস্থায়ী সদস্য, যারা বাহিনীতে ‘অঙ্গীভূত আনসার’ হিসেবে পরিচিত। গত রোববার আনসার ও গ্রাম…
সিলেট প্রতিনিধি সৌদি আরব পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। সোমবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। পরে তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকরা হলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামিম আহমদ ও প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল। আটক জামিল সিলেট রেড ক্রিসেন্ট শাখার সেক্রেটারি। আটকের সময় তারা হজের ইহরামের কাপড় পরা অবস্থায় ছিলেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক আওয়ামী লীগের দুই নেতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি…
নিজস্ব প্রতিবেদক অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১২ ভাদ্র)। ১৯৭৬ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। শৈশব থেকেই কঠিন দারিদ্র্য মোকাবিলা করে বড় হয়েছেন তিনি। কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টিশীল ছিলেন মাত্র ২৩ বছর। নজরুলের এই ২৩ বছরের সাহিত্যজীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তার…
নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সোমবার (২৬ আগস্ট) ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেন, উভয় দেশের জনগণ যখন সুসম্পর্ক চায়, তখন একটি দেশের সর্বোচ্চ প্রভুসুলভ আচরণ বন্ধ করাটা গুরুত্বপূর্ণ। এর পরিবর্তে একে অপরকে সমান অংশীদার হিসেবে বিবেচনা করা জরুরি। জি এম কাদের বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করা উচিত। শেখ হাসিনার শাসনামলে তার ও তার সরকারের মাধ্যমে সংঘটিত সব অপরাধের জন্য বাংলাদেশের আদালতে বিচার হওয়া উচিত। এ সময় বাংলাদেশে ‘ভারত খেদাও’…
হিলি প্রতিনিধি দিনাজপুরের হিলিতে কাস্টম সি এন্ড এফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় হিলিতে কাস্টমস সি এন্ড এফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের নিজেস্ব কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সময় সকল সদস্যদের উপস্থিতে পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটির আহবান জানান । পরে সকল সদস্যদের অলোচনা ও মতা মতে কাস্টমস সি এন্ড এফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে ফেরদৌস রহমান কে সভাপতি ও শাহিন মন্ডল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হয়। এসময় ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ, উপজেলা বিএনপির সাধারণর সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,…
মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর, মানিকগঞ্জ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত নার্সিং সুপারভাইজার স্বপ্না সিকদার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ডেলিভারি রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও রোগীদের সাথে খারাপ আচরণ,সিট কেটে দেওয়াসহ বিভিন্ন কারণে লিখিত অভিযোগ । জানাগেছে -গত ১২ আগষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিএইচ ও ডাঃ শাহ আলম সিদ্দিকীর কাছে অভিযোগ করেছে মিনতি বেগম ও তোফাজ্জল হোসেন। এসময় রোগীর স্বজনরা জানান- উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স স্বপ্না শিকদার দীর্ঘ প্রায় ২৫ বছর যাবত একই কর্মস্থল দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত রয়েছে প্রথমে কিছু দিন ভালো গেলেও গত ১৫ বছর যাবত হাসপাতালে তিনি রোগীদের জিম্মি করে একের পর এক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক এবার ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) এ গেটগুলো খুলে দেওয়া হয়। এতে করে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। নদ-নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমে জানান, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার বাঁধ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপৎসীমার…