Author: admin

নিজস্ব প্রতিবেদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ধান কাটার মৌসুমের মতো এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে। সরকার কীভাবে এসব দাবি স্বল্প সময়ে পূরণ করবে? বর্তমান সরকার ন্যায্য দাবি ও বৈষম্য সম্পর্কে ওয়াকিবহাল। তবে বৈষম্য বিলোপের জন্য আমাদের সময় দিতে হবে। আনসারদের হামলায় আহত শিক্ষার্থীসহ অন্যদের দেখতে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, প্রত্যেক দাবির একটা আর্থিক সংশ্লেষ আছে। এতে সরকারের ব্যয় বাড়বে। সরকারের রাজস্ব হঠাৎ করে রাতারাতি বাড়বে না। ফলে সরকার কীভাবে এসব দাবি স্বল্প সময়ে পূরণ করবে? তিনি বলেন, সবার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইসরাইলে বড় পরিসরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রোববার (২৫ আগস্ট) ইসরাইলের অভ্যন্তরে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা। হিজবুল্লাহর এই হামলার প্রশংসা করেছে ইরান। তারা বলেছে, বর্তমান পরিস্থিতিতে ইসরাইল এসব হামলা রুখে দেওয়ার সক্ষমতা হারিয়েছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ রোববার হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসরাইলি সেনাবাহিনীর মূল গোয়েন্দা ঘাঁটি গিলট বেজকে লক্ষ্য করে বড় পরিসরে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। গাজায় ইসরাইলি আগ্রাসন এবং তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর মধ্যেই লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহর সঙ্গেও যুদ্ধে জড়িয়ে পড়ছে ইসরাইল।

Read More

স্পোর্টস ডেস্ক চিত্রনায়িকা পরীমনি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মধ্য একটা অদৃশ্য প্রতিযোগিতা ছিল। ফেসবুকে অনুসারীর সংখ্যা নিয়ে সে লড়াইয়ে এগিয়ে গেছেন পরীমনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ১৬ মিলিয়নের বেশি। সাকিব বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন সে দৌড়ে। তার ফেসবুক অনুসারীর সংখ্যা এখন ১৫ মিলিয়নের ঘরে। তবে ক্রিকেটারদের মধ্যে এখনো শীর্ষে সাকিব। ১৩ মিলিয়ন অনুসারী নিয়ে ক্রিকেটারদের মধ্যে সাকিবের পরের অবস্থান মুশফিকের। ৭৬ লাখ অনুসারী নিয়ে তৃতীয় স্থানে তামিম ইকবাল। ফেসবুকে বিনোদন জগতের তারকাদের মধ্যে পরীমনির ধারেকাছে নেই কেউ। তার পরের অবস্থানে থাকা নাট্য জগতের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরীর অনুসারীর সংখ্যা ১০ মিলিয়ন। বর্তমান সময়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন, রাগ-অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময়ে একগুঁয়েমি সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ নেতারা এই উপলব্ধি ব্যক্ত করেছেন বলে ডিবির সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানিয়েছে। ডিবির জেরার মুখে সাবেক আইনমন্ত্রী বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন। কিন্তু শেখ হাসিনা ওই সময় রাগ করে কোটা বাতিল করে দেন। এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন। কারণ, প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় তিনি বলেছিলেন, কোনো ধরনের রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি সিদ্ধান্ত নেবেন না। শেখ হাসিনা সরকারের একজন…

Read More

নিজস্ব প্রতিবেদক সাড়ে ১৫ বছর যেহেতু ধৈর্য ধরেছেন, আরও কিছুটা সময় ধৈর্যধারণ করুন। অন্তবর্তী সরকারকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিন। তাদের এভাবে ব্যতিব্যস্ত রাখলে কাজ করবে কীভাবে? সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে এমনটি বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার অনুরোধে দায়িত্ব গ্রহণ করেছে। তাদের কাজ করার সুযোগ দিন। আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখে ফেরার সময় সাংবাদিকদের জামায়াতের আমির এ কথা বলেন। গতকাল রোববার রাতে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় হাসনাত আবদুল্লাহ গুরুতর আহত হন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ৫…

Read More

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি বটতলায় শ্রীশ্রী রাধা শ্যামসুন্দর জিউর মন্দির কমিটির উদ্যোগে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সোমবার (২৬আগস্ট) সকাল সাড়ে ৯টায় এক আলোচনা সভা মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ কুমার দাসের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ওয়াহিদুল হক, মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যরঞ্জন দাস প্রমূখ। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে বটতলা মন্দির প্রাঙ্গণ…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি। প্রধান উপদেষ্টা এ বিষয়ে স্পষ্ট কিছু তুলে ধরেননি। আশায় ছিলাম। সোমবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের প্রায় ৬০ লাখ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। পত্রিকায় দেখলাম প্রধান উপদেষ্টার মামলা ওঠানো হয়েছে। আরেকজন উপদেষ্টার মামলা তুলে নেওয়া হয়েছে। আমরা চাই আমাদের ১ লাখ…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশালের উজিরপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকাল ৫ টায় উপজেলা অডিটরিয়ামে ১১টি পরিবারকে দুই লাখ টাকা করে ২২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। উজিরপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ কাওছার হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মো: বাবর,কেন্দ্রীয় সূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আনসার কর্তৃক ঢাকায় সচিবালয় ও ছাত্রদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহমেদ শেরশাহ, নীতিশা সরকার প্রমুখ মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে চায়। রবিবার আনসার কর্তৃক ঢাকায় সচিবালয় ও ছাত্রদের উপর হামলার ঘটনার সাথে যারা জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সকলকে সাথে নিয়ে সার্বভৌম ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমানে বিএনপি অঙ্গিকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সা‌বেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার (২৬ আগষ্ট) দুপুরে টাঙ্গাইলের ভুঞাপু‌রে ঢাকায় বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোল‌নে নিহত পলাশের প‌রিবারকে দেখ‌তে গি‌য়ে তি‌নি এসব কথা ব‌লেন। এসময় তি‌নি গণতন্ত্র পুনঃউদ্ধারে আন্দোলনে শহীদ পরিবার-কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান। সালাউদ্দিন বলেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে। যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবেনা। বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সামাজিক সুবিচারের বাংলাদেশ, সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা সামনের দিকে অগ্রসর…

Read More