Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে আঁখ ক্ষেতে শিয়াল মারার পেতে রাখা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) সকালে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে কৃষক মো: আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)। এলাকাবাসী জানায়, কৃষক আরশেদ তার বাড়ির পাশে আঁখ চাষ করেন। ক্ষেত থেকে আঁখ চুরি ঠেকাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ঘটনার আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই অসাবধানতাবশত ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে বাঁচাতে স্বামী আরশেদ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে…

Read More

সরিষাবাড়ী প্রতিনিধি জামালপুরের সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভীনের পদত‍্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রোববার সকালে বিক্ষোভ মানববন্ধনের আয়োজন করে ওই বিদ‍্যালয়ের সকল শিক্ষার্থীরা। সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভীনের বিরুদ্ধে নানা অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ও অত‍্যাচারিত প্রধান শিক্ষিক আখ্যায়িত করে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছে। মানববন্ধনে সকল শিক্ষার্থীরা ঘন্টাব‍্যাপী রাস্তায় অবস্থান করে পদত‍্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজিজুল কবির তালুকদার হুমায়ুন শিক্ষার্থীদের সাথে এককত্বা ঘোষণা করে দূর্নীতিবাজ ওই শিক্ষকের পদত‍্যাগের দাবি জানান। এদিকে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ‍্যালয়ের শরীরচর্চা শিক্ষক বদরুল আলমের বিরুদ্ধে…

Read More

গাজীপুর জেলা প্রতিনিধি হাসিনা সরকার পতনের আন্দোলনে গত ৫ আগস্ট দেশ যখন উত্তাল। বিজিবির ছোঁড়া একটি গুলি শাকিলের (২৮) কোমড়ে বিদ্ধ হয়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সে। স্থানীয় লোকজন উদ্ধার করে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা না মেলায় এক দিন পর যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানেও একই অবস্থা। গুলি বের করতে না পারায় সেখান থেকে বাড়ি ফিরে আসেন। এখন শয্যাশায়ী হয়ে দিন কাটছে তার। অভাব-অনটনের সংসারে চিকিৎসা নিয়েও আছেন দুশ্চিন্তায়। নিজ বাড়িতেই শাকিলের সাথে সাংবাদিকদের কথা হয়। এ সময় তিনি অসহায় দৃষ্টিতে আকুতি জানিয়ে বলেন, অন্তত আমার গায়ের গুলিটা বের করার ব্যবস্থা করুন,…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার রাতে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। সচিবালয়ে অবরুদ্ধ থাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। ওসেকে তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন- তার বড় ধরনের কোনো সমস্যা হয়নি। সরেজমিনে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক…

Read More

নিজস্ব প্রতিবেদক ছাত্র-জনতার প্রতিরোধের মুখে পালিয়েছেন সচিবালয়ে অবস্থান নেওয়া আনসার সদস্যরা। রাত সাড়ে ১০টার পর থেকে আনসার সদস্যরা ওই এলাকা ছাড়তে শুরু করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয় ও এর আশপাশের এলাকায় বিজিবি-নৌবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। জানা গেছে, সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার আনসার সদস্য চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সমাবেশ করে। বিকালের দিকে তারা সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। সন্ধ্যার পর আন্দোলনরত আনসারের নেতৃত্বের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৈঠক করে তাদের দাবি-দাওয়া মেনে নেওয়ার বিষয়ে একটি কমিটি গঠন করে…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় অবরোধ করে রাখা আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আনসার সদস্যদের সচিবালয় অবরোধ করার ঘটনাকে ‘আনসার ক্যু’ হিসেবে উল্লেখ করে আগামী দিনে কোনো ধরনের ক্যুর (অভ্যুত্থান) চেষ্টা হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘কোনো ষড়যন্ত্রই ছাত্র-জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না। জুডিশিয়াল ক্যু, পথভ্রষ্ট আনসার ক্যুর উদাহরণের পরেও যদি…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ডিএমপি নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত ১৩ আগস্ট গ্রেফতার করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। তিনি এখন রিমান্ডে রয়েছেন। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে রিমান্ড চলছে তার। ডিবির জিজ্ঞাসায় সালমান এফ রহমান বলেন, আমাকে আটকে রাখলে, আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৮০ হাজার লোক বেতন পাবে না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারব না। এতে দেশেরই ক্ষতি হবে। তাই আমাকে ছেড়ে দিন। আমি দেশ ঠিক করে দেব। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, ‘আপনি ঠিক করলে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই এবং আনসারের পোশাক নিয়ে অন্যরা আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গতকাল (রোববার) রাতে এক বার্তায় তিনি এ কথা জানান। আনসার ডিজি বলেন, বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাই। তিনি আরও বলেন, আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয়; তারা বহিরাগত। তারা আনসারের পোশাক নিয়ে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে। সরেজমিনে দেখা গেছে, হাজার-হাজার আনসার সদস্য সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে…

Read More

নিজস্ব প্রতিবেদক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটগুলোর সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপি। রোববার ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে দলটির লিয়োজোঁ কমিটি। এতে দেশে সৃষ্ট সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে একমত হন নেতারা। একই সঙ্গে যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানানো হয়। রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথকভাবে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমামনা জোটের সঙ্গে বৈঠক করেন লিয়াজোঁ কমিটির প্রধান এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন। পরে সংবাদ…

Read More

মোঃআশরাফ বরিশাল প্রতিনিধি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাহিলাড়ার ব্যজহার এলাকায় রোববার দুপুর দেড়টার দিকে ঢাকাগামি দুরপাল্লার বাস যমুনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-১৭১৯) গৌরনদী থেকে ছেড়ে আসা বাটাজোরগামি একটি মাহেন্দ্রাকে চাপা দিলে ঘটনাস্থলে মা-ছেলে নিহত হয়।নিহতরা হলেন, আগৈরঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের বাসিন্দা। মাহেন্দ্রার আরো ৯ যাত্রী আহত হয়েছে। গরুতরভাবে আহত মূমূর্ষ ৭ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। বাস চালক মোঃ রুবেল হোসনকে (২৭) আটক করেছে পুলিশ।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামি গামি দুরপাল্লার বাস যমুনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-১৭১৯) রোববার দুপুর দেড়টার দিকে গৌরনদী মাহিলাড়ার ব্যজহার…

Read More