- ধনবাড়ীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ১৭ লাখ টাকা চুইঝাল ও গোল কাঠ উদ্ধার
- বাসাইলে কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডিমলায় নদী ভাঙন রোধে পাউবোর জিওব্যাগ, অন্য পাড়ে অবাধে বালু কাটার মহোৎসব
- শাড়িটি গিফট করেছিল, এমন গিফট আমাদের রেগুলার আসে: তানজিন তিশা
- একনেকে অনুমোদিত ১৩ প্রকল্পে খরচ প্রায় ১৬ হাজার কোটি টাকা
- আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট
- শেখ হাসিনার দেশে ফেরার ‘কোনো চান্সই নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- নীলফামারীর মকবুল হত্যা মামলা: ৯ বছর ধরে পলাতক অভিযুক্তকে গ্রেফতার
- ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
Author: admin
মোঃআশরাফ বরিশাল প্রতিনিধি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাহিলাড়ার ব্যজহার এলাকায় রোববার দুপুর দেড়টার দিকে ঢাকাগামি দুরপাল্লার বাস যমুনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-১৭১৯) গৌরনদী থেকে ছেড়ে আসা বাটাজোরগামি একটি মাহেন্দ্রাকে চাপা দিলে ঘটনাস্থলে মা-ছেলে নিহত হয়।নিহতরা হলেন, আগৈরঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের বাসিন্দা। মাহেন্দ্রার আরো ৯ যাত্রী আহত হয়েছে। গরুতরভাবে আহত মূমূর্ষ ৭ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। বাস চালক মোঃ রুবেল হোসনকে (২৭) আটক করেছে পুলিশ।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামি গামি দুরপাল্লার বাস যমুনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-১৭১৯) রোববার দুপুর দেড়টার দিকে গৌরনদী মাহিলাড়ার ব্যজহার…
দুমকি( পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর দুমকিতে সাবেক উপজেলা চেয়ারম্যান কাওছার আমিন হাওলাদার কে জুতাপেটা করলেন বিক্ষুব্ধ জনতা। স্থানীয় সূত্রে জানা যায় , সন্ধ্যা ৭টায় দিকে দুমকি নতুন বাজার এলাকায় চায়ের দোকানে চা খেতে আসেন মাল্টা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার , উপস্থিত জনতা তাকে দেখতে পেয়েই জুতা পিটা করেন, পরে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। এ বিষয় কাওসার আমিন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিবেদক কে বলেন আমি সন্ধ্যায় দুমকি নতুন বাজার এলাকায় আবুবকর এর চায়ের দোকানে চা খেতে যাই, কিছু বুজে ওঠার আগেই ১০/১২ জন যুবক এলোপাথাড়ি মারধর করে।
খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা পাতাছড়ায় ইউনিয়নে পাহাড়ি নারীকে গণধর্ষণ ও বান্দরবানে ধর্ষণচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ খাগড়াছড়ির বিভিন্ন কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রোববার ২৫/০৮/২০২৪ দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে রামগড়ের গণধর্ষণের অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বিক্ষোভ পরবর্তী সমাবেশে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, চরন বিকাশ ত্রিপুরা,বিটন চাকমা। এতে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা ধর্ষকদের বিচার দাবি তুলে নানা স্লোগান প্রদর্শন করে। এছাড়াও সমাবেশের আগে খাগড়াছড়ি চেঙ্গি স্কয়ার সংলগ্ন কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা শহরের মুল পয়েন্ট মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তারা, পার্বত্যাঞ্চলে ধর্ষণের ঘটনায় বিচারহীনতার অভিযোগ…
ফটিকছড়ি প্রতিনিধি আজ ফটিকছড়ি উপজেলার বিভিন্ন বাজার ব্যাবসায়ী সমিতির সদস্যদের সাথে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের সাথ এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক বন্যায় কয়েক জেলায় প্লাবিত হয় এবং এখনো অনেক মানুষ পানিবন্দী। বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সুযোগে খাদ্য সরবরাহ ব্যাবস্থা ক্ষতিগ্রস্থ হওয়ায় মজুদদারি বা কোন কারসাজি করে কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্য বৃদ্ধি করে জনগণের ভোগান্তি যেন না হয় সেজন্য সবাইকে অনুরোধ জানানো হয় এবং এই ব্যাপরে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেন। সভায় এই ছাড়া আরও সার্বিক বিষয়ে আলোচনা ওঠে আসে। সভায় সবার সাথে আলাপ করে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ গুলো গৃহিত হয়- ১.…
রাণীশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণে মোটা অংকের টাকা লেনদেনের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভরনিয়া এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ ভুক্তভোগী পরিবাররা । রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনটি বিক্ষোভ ঘন্টাব্যাপী করেছে ভরনিয়া এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ ভুক্তভোগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বক্তব্যে বলেন, ধর্মগড়- কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সদস্য মাইনুদ্দিন কাবুলসহ বেশ কয়েকজন ৩০০ পরিবারের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা আত্বসাৎ করে আশ্রয়ন প্রকল্প ঘর বিতরন করেন। তারা আরও বলেন, উক্ত বিবাদীরা এলাকার সহজ সরল ব্যক্তিকে বিপদে ফেলে জিম্মি করে…
মোঃমহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি “আত্ম মানবতার সেবায় স্কাউটিং” এই স্লোগানকে প্রাধান্য দিয়ে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউটসের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকার মানুষের সহযোগিতার লক্ষ্যে আর্থিক সহযোগিতা কার্যক্রম পরিচালিত হয়েছে। ২৫ শে আগস্ট রবিার সকাল দশটা থেকে কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়, নাজিমগঞ্জ বাজার, ইসলামী ব্যাংক মোড়, তারালী মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রম উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গ্রুপ স্কাউট সভাপতি গোপাল চন্দ্র গাইন। আরো উপস্থিত ছিলেন সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউটসের ইউনিট লিডার ও সহকারী শিক্ষক মোঃ শাহিনুর রহমান, গ্রুপ স্কাউট লিডার ও সহকারী শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান, গার্লস ইন স্কাউটসের…
তুষার দেব ভোরের বাংলা নিউজ মৌলভীবাজারের কমলগঞ্জে মুন্সিবাজার ও পতনঊষার ইউনিয়নের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছে শ্রীমঙ্গলের বিবেকী তারুণ্য সংগঠন। আজ শনিবার এই সংগঠনের ২৫ জনের একটি স্বেচ্ছাসেবক টিম দিনব্যাপী বানভাসীদের মাঝে শুকনো খাবার যেমন, চিড়া, মুড়ি, গুড়, খেজুর, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, মোমবাতি, গ্যাস লাইটার, স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন জরুরি ঔষধ বিতরণ করেছে। দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোট ৬০০টি পরিবারে এই ত্রাণ-সামগ্রী পৌঁছে দেওয়া হয়। টানা বৃষ্টিতে বাংলাদেশের কয়েকটি জেলাসহ মৌলভীবাজারের কিছু উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আজ প্রথম ধাপে কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছে বিবেকী তারুণ্য নামক সংগঠনটি। সংগঠনের এই কার্যক্রম ধারাবাহিকভাবে…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাড়া দিয়ে গত ১৮ জুলাই সকালে বগুড়া শহরের সাতমাথায় কোটা বিরোধী মিছিলে যোগ দেয় বগুড়া আর্মস পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুলের ছাত্র এসএসসি পরীক্ষার্থী রিয়াদ (১৫)। এক পর্যায়ে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত হলে আন্দোলনরত ছাত্ররা তাকে প্রথমে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে অনেকে রিয়াদের বাবা-মাকে ভয়ভীতি দেখালে সেখান থেকে তাকে নিয়ে এসে গোবিন্দগঞ্জ পৌর শহরের মহিমাগঞ্জ রোড সংলগ্ন সেবা ক্লিনিকে ভর্তি করায়। রিয়াদের পরিবার তার চিকিৎসার সম্পূর্ণ টাকা বহন করতে না পারায় এখন সে বাসায় অবস্থান করছে। আহত শিক্ষার্থী রিয়াদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া…
আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি আশাশুনিতে আত্-তাক্ওয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে আত্ম মানবতার সেবায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার(২৫আগস্ট) বিকাল ৫টায় ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ উপজেলা জামায়াত কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবু মুছা তারিকুজ্জামান তুষারের হাতে উক্ত অনুদানের টাকা তুলে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা বাবদ ২৫ হাজার টাকাএবং বন্যায় কবলিত অসহায় দুস্থ পরিবারের জন্য ২৫ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ মোশারফ হোসেন,সহ-সেক্রেটার মাওঃ আব্দুল বারী,বাইতুল মাল সেক্রেটারি মাওঃ আনারুল ইসলাম,অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস,বড়দল ইউনিয়ন জামায়াতে নায়েবে আমির আব্দুল ওয়াজেদ, উপজেলা ইয়াং সোসাইটির সভাপতি ডাক্তার মোহাম্মদ রোকনুজ্জামান।…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এবিএম রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে আজ (রবিবার) বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড়ে ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। এ সময় উপাচার্য ড. এবিএম রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এরপর উপাচার্যের পদত্যাগের দাবিতে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষন করে। এ সময় শিক্ষার্থীরা বলেন, উপাচার্য পদত্যাগ না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় কর্মসূচিতে শিক্ষকদের পাশাপাশি বক্তব্য রাখেন, এক্সিম ব্যাংক কৃষি…