Author: admin

মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি বন্যার্তদের সাহায্য সহযোগিতা করার জন্য শনিবার সকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে গণত্রাণ কার্যক্রম চালু হয়েছে।এই কার্যক্রমে ছোট থেকে শুরু করে অনেকেই অংশগ্রহণ করেছেন। ছোটদের অনেকেই তাদের জমানো টাকা এখানে দিয়েছে।কেউ কেউ টাকা ছাড়াও পোষাক ,শুকনা খাবার , ঔষধ সহ নানা সামগ্রী দান করতে থাকে। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রম সোমবার পর্যন্ত চলবে। গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুধু ভার্সিটির মধ্য সীমাবদ্ধ ছিল না। ভার্সিটির শিক্ষার্থীরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রেখেছে।

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৪ আগস্ট) রাত সোয়া নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের এজেন্ট কাউকে ভিসি হিসেবে চাই না’, ‘নিশ্চুপ ঘুমিয়ে থাকা বেহায়া, নির্লজ্জদের ভিসি হিসেবে চাই না’ ও ‘বসন্তের কোকিলেরা সাবধান’ সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড প্রদর্শন করেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল শিক্ষক শিক্ষার্থীদের পাশে ছিলেন তাদেরকে উপাচার্য হিসেবে নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের এজেন্ট, বাইরে থেকে উড়ে আসা বসন্তের কোকিল, নিশ্চুপ ঘুমন্ত বিড়াল ও খুনি হাসিনার সুবিধাভোগী কাউকে আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে চাই…

Read More

নিজস্ব প্রতিবেদক সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে রাজধানীর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (২৪ আগস্ট) রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এডিসি ওবায়দুর রহমান বলেন, রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করা হয়েছে। তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।সাদেক খান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায়…

Read More

নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা সবাই মনে করি, এ অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের সামনে কী করতে চান, সেটা উপস্থাপন করবেন। আমরা আশা করি, একটা রোডম্যাপের মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। শনিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কারের কোনো বিকল্প নেই। আমরা নির্বাচনের ওপর অনেক…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ নিজেদের কুকর্মের ফল ভোগ করছে। লম্পট মন্ত্রী-এমপিরা এতো কুকর্ম করেছে যে বন জঙ্গলেও আওয়ামী লীগের জায়গা হচ্ছে না। এখন বনে জঙ্গলে, খালে-বিলে লুকিয়ে থেকেও রেহাই পাচ্ছে না। ইতোমধ্যে তাদের অনেকের পাপের বিচার শুরু হয়েছে। আগামীতে আরো হবে। শনিবার কুলাউড়া উপজেলার টিলাগাঁও বাজারে এক জনসভায় তিনি এ কথা বলেন। দুপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে তিনি দূর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, ৫ তারিখ জালিম সরকার বিদায় নিয়েছে। আমরা এখন দেশটাকে গঠন করবো। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগীতা করবো। ছাত্রলীগ ও…

Read More

নিজস্ব প্রতিবেদক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। ডিএমপি সূত্রে এই তথ্য জানা গেছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রূপগঞ্জে ছাত্র-জনতা আনন্দ মিছিল করে। সেই মিছিলে হামলা-গুলিতে দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া নিহত হয়। এই ঘটনায় গত ২১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজীসহ ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে একটি হত্যা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসাইনকে বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।। পরে তারা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। শনিবার (২৪ আগস্ট) দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন কাদেরিয়া বাহিনীর হনুমান কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাংগাল। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শফিকুল ইসলাম, কালিহাতী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শের মোহাম্মদ আলী, পাইকড়া ইউনিয়ন সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শামছুল হক মহসিন, কালিহাতী সদর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এবং আব্দুল বাছেদ মিয়া, কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ‘আমরা সবাই ঐক্য জোট,আনসার আইন সংস্কার হোক’ – এই প্রতিপাদ্য কে সামনে রেখে টাঙ্গাইল জেলা আনসার সদস্যগণ চাকুরী জাতীয় করণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। শনিবার (২৪ আগষ্ট) দুপুরে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা টাঙ্গাইল জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সমবেত হন ও লিখিত আকারে তা পেশ করেন। আনসার সদস্যদের পক্ষে রাসেল আহম্মেদ বলেন, আনসার বাহিনী ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারী গঠিত হয়। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় শহীদ জব্বার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনী অংশ গ্রহণ করেন। যুদ্ধে ৬ শত আনসার সদস্য শহীদ হন…

Read More

হত্যার শিকার সোহেল রানার ভাই ইব্রাহিম খলিল নিজস্ব প্রতিবেদক গত ২০ আগস্ট শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ।৫ই আগস্ট সোহেল রানা নামের পোশাক শ্রমিককে গুলি করে হত্যার দ্বায়ে বাঁদি ইব্রাহিম খলিলকে মামলা তুলে নেয়ার জন্য কোর্টে নিয়ে বাধ্য করা সহ হত্যার হুমকি অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা যায়, আদাবর থানার সুনিবিড় হাউজিং এর একটি ভাড়া বাসায় পোশাক শ্রমিক সোহেল রানা পরিবারের সাথে থাকতেন। ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাসা থেকে বের হলে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ এর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। সফল বৈষম্য ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর গত ২০…

Read More

আরিফ গজনবী ( রামপাল) বাগেরহাট স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আনন্দে দুধ দিয়ে গোসল করেছেন শফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি। সে বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালী এলাকার আমীর আলীর ছেলে। শনিবার (২৪ আগস্ট) সকালে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে কষ্ট পাওয়ার বদলে মনের আনন্দে চেয়ারম্যানের মোড়ে জনসম্মুখে বালতি ভর্তি দুধ দিয়ে গোসল করেন তিনি। এর আগে গত (২০ আগস্ট) তার স্ত্রী তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেন। সে ডিভোর্স পেপার হাতে পেয়ে স্বাক্ষর করে পাঠিয়ে দেন। শফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, আজ থেকে প্রায় ১৬ বছর আগে বাগেরহাট জেলার মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের রুস্তম আলী সরদারের মেয়ে মুসলিমা…

Read More