- সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ১৭ লাখ টাকা চুইঝাল ও গোল কাঠ উদ্ধার
- বাসাইলে কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডিমলায় নদী ভাঙন রোধে পাউবোর জিওব্যাগ, অন্য পাড়ে অবাধে বালু কাটার মহোৎসব
- শাড়িটি গিফট করেছিল, এমন গিফট আমাদের রেগুলার আসে: তানজিন তিশা
- একনেকে অনুমোদিত ১৩ প্রকল্পে খরচ প্রায় ১৬ হাজার কোটি টাকা
- আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট
- শেখ হাসিনার দেশে ফেরার ‘কোনো চান্সই নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- নীলফামারীর মকবুল হত্যা মামলা: ৯ বছর ধরে পলাতক অভিযুক্তকে গ্রেফতার
- ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- একপক্ষ দলিলমূলে আরেকপক্ষ রেকর্ডমূলে একই জমির মালিকানা দাবি,এলাকায় উত্তেজনা
Author: admin
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ত্রাণ রাখার মতো আর জায়গা নেই। ত্রাণসামগ্রী পৌঁছানোর নতুন জায়গা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ সংলগ্ন জিমনেশিয়াম নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন সমন্বয়ক এম এ সাঈদ। সাঈদ বলেন, চলমান বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমরা অভিভূত। আজ তৃতীয় দিনে এত পরিমাণ ত্রাণসামগ্রী এসেছে যে নতুন ত্রাণ রাখার জায়গা টিএসসিতে নেই। টিএসসির আনাচে-কানাচে প্রতিটি কক্ষ ও বারান্দা ত্রাণসামগ্রীতে পরিপূর্ণ হয়ে আছে। তাই…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানন। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিও প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। উপকূল ও দুর্গত এলাকায় কর্মরত ৪৪টি এনজিওর কর্তাব্যাক্তিরা বৈঠকে অংশগ্রহণ করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিও প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। উপকূল ও দুর্গত এলাকায় কর্মরত…
আন্তর্জাতিক ডেস্ক বৈধ উপায়ে আর মাত্র ২৫ দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওইদিন ভারতে আশ্রয় নেন। ইতোমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। গত সপ্তাহেই শেখ হাসিনাসহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে সাবেক এই প্রধানমন্ত্রীর। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, যেহেতু শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে; তাই (নিয়ম অনুযায়ী) তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে এসেছে। বাংলাদেশি একটি…
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। ছবি : সংগৃহীত পিরোজপুর প্রতিনিধি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না ভারতের সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) সকালে ভারতের মেঘালয় সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে। ইসহাক আলী খান পান্নার ভাগনে কাউখালী উপজেলার চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু দাবি করেন, আমার মামা পান্না শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তবে তিনি কবে, কখন, কীভাবে…
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল সাফায়েত শামীম এর পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষকেরা। শনিবার (২৪ আগষ্ট) দুপুরে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকেরা বলেন, পানের দোকান দোকানদার থেকে হঠাৎ অধ্যক্ষ হয়ে কলেজের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি শুরু করেন আব্দুল্লাহ আল সাফায়েত শামীম। প্রাতিষ্ঠানিক কোনো নিয়ম না মানা সহ নিজের পরিবারের একাধিক ব্যক্তিকে কলেজে চাকরি দেয়ার অভিযোগ করেন তারা। শিক্ষক ডা. ওহিদুজ্জামান বলেন, প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম যোগদান করার পর থেকে বিভিন্ন অনিয়ম শুরু করেন। নিয়োগ কালীন সময় কলেজ ভবন নির্মাণের নামে…
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: বিশিষ্ট ব্যবসায়ী মাসুদু আল মামুন (বাবু) ঢাকায় কোটা আন্দোলনে পটুয়াখালীর দুমকি উপজেলার শহিদ মিলন হাওলাদারের পরিবার ও শহিদ মো: জসিম উদ্দিন হাওলাদারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এসময় ঢাকায় কোটা আন্দোলনে গুলিবিদ্ধ লেবুখালী ক্যান্টনমেন্টের সিএম এইচে চিকিৎসাধীন ফয়সালের খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা করেছেন।এছাড়াও ঢাকায় আরো ১০ পরিবারকে আর্থিক সাহায্য করেছেন তিনি। বিশিষ্ট এই ব্যবসায়ী আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের সাবেক সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন খানের ছেলে। গতকাল শুক্রবার (২৩আগস্ট) বিকেল ৫টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের মো: জসিম উদ্দিন হাওলাদারের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে কোটা বিরোধী আন্দোলনে…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক পদগুলোতে দায়িত্বে পেয়েছেন এক দল নতুন মুখ। গত মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পান বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান। তিনি পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। এরপর গত বুধবার (২১ আগষ্ট) সংস্থাপন শাখার অ্যাডিশনাল রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগের পর একে একে ছাত্র উপদেষ্টা, কোষাধ্যক্ষ, প্রক্টর, হলসমূহের প্রভোস্টসহ একাধিক পদে নতুনদের নিয়োগ দেয়া হয়। গত বুধবার (২১ আগষ্ট) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত আদেশনামায় তাদের নিয়োগ দেয়া…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় হতে একটি পিকআপ ভ্যান জব্দসহ ৩১ কেজি শুকনা গাঁজা ও ১। মোঃ শফিকুল ইসলাম ২। মোঃ হৃদয় ৩। মোঃ সুমন হোসেন নামের ৩ জন মাদক কারবারীকে গ্ৰেফতার করছে র্যাব-১৩সিপিসি-৩ গাইবান্ধা। রাতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মাদক কারবারী ১। মোঃ শফিকুল ইসলাম (৫৩) খুলনার দৌলতপুর উপজেলার ফুলবাড়ি গেট , গ্রামের ধলু মিয়ার ছেলে ২। ড্রাইভার মোঃ হৃদয় (২৫), খুলনা সোনাডাঙ্গা উপজেলার গোল্লামারি গ্রামের সিরাজের ছেলে । ৩।মোঃ সুমন হোসেন (২৯), ইউনুস…
হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় অনলাইন জুয়া (ক্যাসিনো) খেলে ১৫ লাখ হেরে জুয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণার পর দুধ দিয়ে গোসল করলেন জাহিরুল ইসলাম নামে এক যুবক। শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকায় দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া (ক্যাসিনো) থেকে নিজেকে সরিয়ে নিয়ে বৈধভাবে ব্যবসা করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। জাহিরুল ইসলাম নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকার আবুল কাসেমের ছেলে। জাহিরুল ইসলামের এই উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন উপজেলার সচেতনমহল। এ সময় তিনি এক বালতি দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করেন। গোসল করতে করতে তিনি বলেন, যারা যারা ক্যাসিনোসহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়ায় আসক্ত তারা যেন এই…
নড়াইল প্রতিনিধি নড়াইলের সদর উপজেলার মাইজপাড়ায় গণঅধিকার পরিষদের একটি কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে চারটায় মাইজপাড়া বাজারে কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মাইজপাড়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক পান্নু মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন,গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল করিম,নড়াইল জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম,জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব জামাল খান,সাংগঠসনিক সম্পাদক ইবাদত সরকার,যুব অধিকার পরিষদের সভাপতি মাহবুব হোসেন মিলন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ,শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনিরুল মোল্যাসহ প্রমুখ। উদ্বোধন শেষে আলোচনা সভায় দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।