Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে। শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এসব কথা বলেন। বন্যা পরিস্থিতির ক্রম উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি। তিনি বলেন, মৃত্যু ১৮ জনের মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন,…

Read More

ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহীদুল ইসলামের সমর্থক কবির ভূঁইয়াকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদকে (৫২) আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার রাত ১টার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে এ মামলাটি করেন। নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বলেন, নিহত কবির ভূইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে শনিবার (২৪ আগস্ট) এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া নগরকান্দা…

Read More

নিজস্ব প্রতিবেদক ভারত অন্যায়ভাবে নদীতে বাঁধ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান পদে সদ্য মনোনীত নুরুল ইসলাম মনিকে নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির এ নেতা। মেজর হাফিজ বলেন, একটি ব্যতিক্রমী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র-জনতা, বিএনপি ও বিরোধী দলসমূহ তাদের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহ মিলে প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি। আমরা এই সরকারকে সাহায্য সহযোগিতা…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, আন্দোলনের সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ যারা অস্ত্র ব্যবহার করেছেন, তাদেরও আইনের আওতায় আনা হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ শুরু করব। শনিবার (২৪ আগস্ট) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, ইতোমধ্যে কিছু ভিআইপিকে গ্রেফতার করে রিমান্ডে আনা হয়েছে। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ, পরামর্শ ও বক্তৃতা কিংবা বিবৃতি দিয়ে উৎসাহিত করেছেন এসব বিষয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিএমপি কমিশনার বলেন, পুলিশের কিছু অপেশাদার ও উচ্চবিলাশি সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তাদেরকে আইনের আওতায়…

Read More

স্পোর্টস ডেস্ক সম্প্রতি সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে জাতীয় দলের সঙ্গে পাকিস্তানে রয়েছে তিনি। খেলছেন রাওয়ালপিন্ডি টেস্ট। মামলা হওয়ার পরও তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অবস্থায় তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী। শনিবার (২৪ আগস্ট) এ আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। আইনি নোটিশ পাঠানো সে আইনজীবী জানান যেহেতু সাকিব আল হাসানের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই আইসিসির নিয়ম অনুযায়ী তিনি জাতীয় দলে থাকার যোগ্যতা হারিয়েছেন। তাই দ্রুত তাকে ক্রিকেট দল থেকে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশে গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই। কিন্তু এতদিন সরকার-বিরোধী অবস্থানে থাকা বিএনপি, জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলগুলি এ অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে। দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে। প্রশ্ন উঠেছে- বাংলাদেশ সরকার প্রত্যর্পণের আর্জি জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের কথা দিল্লিকে বলা হয়নি। কিন্তু আগের সরকারের সব কর্তাব্যক্তির কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) বাতিল করায় হাসিনাও সেই রক্ষাকবচ হারাচ্ছেন। সঙ্গে তার বিরুদ্ধে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জকিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন জানায়, শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। পরে রাত ১২টা পর্যন্ত তাকে সীমান্তবর্তী বিজিবি ক্যাম্পে রাখা হয়। তাকে আটকের সময়ের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে। পালিয়ে যাওয়ার সময় নগদ ৬০ থেকে ৭০ লাখ টাকা, ব্রিটিশ পাসপোর্টসহ ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী সঙ্গে নিয়েছিলেন মানিক। কিন্তু যাদের সঙ্গে তিনি পালিয়ে যাওয়ার চুক্তি করেছিলেন, তারাই নগদ সব টাকা নিয়ে চলে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সিলেটে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে আটক হন তিনি। মানিক আটক হওয়ার পর তাকে কটাক্ষ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল। রাত ১টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া স্ট্যাটাসে রাসেল লিখেছেন, আমাদের চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য (মানিক) পেয়েছিল অঢেল টাকা। তার ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখুন। অনেক মানসিক কষ্ট পেয়েছিলাম এই লোকটার জন্য। কিছু বলতে ইচ্ছে করে না। যেদিন সব দেনা পরিশোধ করব সেদিন বলব। এতটুকু বলতে পারি পৃথিবীর কোনো রাষ্ট্রে যেন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ আগস্ট) এক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, আপনারা সমন্বিতভাবে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও ওষুধের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাব যে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা-বিরোধী-বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের প্রতি একান্ত অনুরোধ, মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারও রাজনৈতিক ও ধর্মীয়…

Read More

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রের সকল অঙ্গকে বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ছাত্ররা ক্ষমতার জন্য আন্দোলন করেনি। তারা সিস্টেম রিফর্মেশনের জন্য লড়াই করেছে। আমরা সেই সিস্টেমকে রিফর্মেশন করবো। কারণ একজন যদি দেখেন তার ঊর্ধ্বতন কাজ করছেন না, তখন তিনিও কাজে আগ্রহ হারাবেন। এটাই স্বাভাবিক। তাই ওপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে। শুক্রবার (২৩ আগস্ট) রাতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বিগত ১৬ বছর কিছু মানুষ বাংলাদেশকে কুরে কুরে…

Read More