- সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ১৭ লাখ টাকা চুইঝাল ও গোল কাঠ উদ্ধার
- বাসাইলে কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডিমলায় নদী ভাঙন রোধে পাউবোর জিওব্যাগ, অন্য পাড়ে অবাধে বালু কাটার মহোৎসব
- শাড়িটি গিফট করেছিল, এমন গিফট আমাদের রেগুলার আসে: তানজিন তিশা
- একনেকে অনুমোদিত ১৩ প্রকল্পে খরচ প্রায় ১৬ হাজার কোটি টাকা
- আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট
- শেখ হাসিনার দেশে ফেরার ‘কোনো চান্সই নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- নীলফামারীর মকবুল হত্যা মামলা: ৯ বছর ধরে পলাতক অভিযুক্তকে গ্রেফতার
- ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- একপক্ষ দলিলমূলে আরেকপক্ষ রেকর্ডমূলে একই জমির মালিকানা দাবি,এলাকায় উত্তেজনা
Author: admin
নিজস্ব প্রতিবেদক নড়াইল বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে জানিয়ে অবিলম্বে তাদেরকে অব্যাহতি দিয়ে সেখানে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। শনিবার (২৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে অর্šÍবতী সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি। ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে এনপিপির উদ্যোগে এই কর্মসূচি হয়। ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ফ্যাসিস্ট, খুনি, লুটেরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণ চায়, ছাত্র-জনতার…
শাকিল আহমেদ রায়গঞ্জ-সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। কিন্ত,আওয়ামী লীগ সেই ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে দেশ থেকেই বিতারিত হয়েছে। আজ ২৪ আগস্ট শনিবার সকাল ৮টায় সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রফিকুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বক্তব্যের শুরুতেই জমায়াতের এ কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গত ১৫ বছর স্বৈরাচার হাসিনা সরকার আমাকে উল্লাপাড়া-সলঙ্গার মানুষের কাছে আসতে দেয়নি। আজকের এই হাজার হাজার মানুষের উদ্দেশে বলতে চাই,ছাত্রজনতার…
আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের সর্বশেষ পালটা হামলায় অন্তত তিন ইসরাইলি সেনা নিহত এবং ১২ সেনা আহত হয়েছেন। দখলদার সেনাদের হতাহতের এ সংখ্যার বিষয়টি কুদস নিউজ নেটওয়ার্ক নিশ্চিত করেছে। ইসরাইল এ ঘটনাকে ‘নিরাপত্তাজনিত বড় ধরনের ঘটনা’ বলে বর্ণনা করেছে। গাজা সিটির পূর্ব অংশে অবস্থিত জেইতুন এলাকায় শুক্রবার প্রচণ্ড সংঘর্ষের জেরে এসব ইসরাইলি সেনা হতাহত হয়। হামাস জানিয়েছে, জেইতুন এলাকার দক্ষিণ দিক দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করাকালে ইসরাইলি সেনাদের সঙ্গে তাদের প্রচণ্ড সংঘর্ষ হয়। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, গাজা থেকে হতাহত সেনাদের বহনকারী পাঁচটি হেলিকপ্টার ইসরাইলের বিভিন্ন হাসপাতালে অবতরণ করেছে। ১০ থেকে ১৫ জন ইসরাইলি সেনাকে এসব হাসপাতালে…
নিজস্ব প্রতিবেদক আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। শনিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া এ রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের উপস্থিতিতে রিমান্ডের শুনানি হবে। গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। পরদিন নিউমার্কেট থানার হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার…
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কবি, লেখক ও গবেষক ফরহাদ মজহার। ছবি নিজস্ব প্রতিবেদক বাংলাদেশকে ইউরোপের সমান বানাতে পাঁচ বছরের বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেছেন কবি, লেখক ও গবেষক ফরহাদ মজহার। তিনি বলেন, অবশ্য তার জন্য প্রয়োজন আমাদের মানব সম্পদসহ সব সম্পদকে যথাযথভাবে কাজে লাগানো। শনিবার (২৪ আগস্ট) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রজন্ম একাডেমির উদ্যোগে ‘আওয়ামী দুর্বৃত্তায়ন ও লুটপাটে বিধ্বস্ত অর্থব্যবস্থা পুনরুদ্ধারে বর্তমান সরকারের করণীয়’- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার এ কথা বলেন। তিনি বলেন, তরুণ প্রজন্মের উচ্ছ্বাসকে কাজে লাগাতে হবে। আওয়ামী সরকার এতদিন আমাদের তরুণ প্রজন্মের উচ্ছ্বাসকে দাবিয়ে রেখেছিল। সেটা এতদিন পর মাটি ফুড়ে বেরিয়ে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পানি বৃদ্ধি পাওয়ায় আজ রাত ১০টায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এ জন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। শনিবার (২৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের। তিনি বলেন, কাপ্তাই লেকে ১০৮ ফুট এমএসএল পর্যন্ত পানি উঠলে বিপৎসীমার অবস্থা সৃষ্টি হয়। শনিবার ২টা পর্যন্ত পানি ১০৭ দশমিক ৬৩ ফুট পর্যন্ত উঠেছে। সন্ধ্যার মধ্যে পানি ১০৮ ফুটে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ১৬টি গেটের ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। সবাই সাবধানে থাকুন। গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে…
মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি সাতক্ষীরা কালিগঞ্জ বন্ধু ফোরামের ২৫৮ তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ২ টায় কালিগঞ্জ সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বন্ধু ফোরাম এর সহ-সভাপতি শেখ আবু তাহের, কোষাধাক্ষ অমল কুমার সরকার, দপ্তর সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ সাইফুল বারী সফু ও জিএম আবু আব্দুল্লাহ, সদস্য সদস্য শেখ রফিকুল ইসলাম, শাহরিয়ার খান রিপন, শেখ সাকিব আহমেদ বাবু, জাহাঙ্গীর আলম, ডাক্তার রফিকুল ইসলাম, আব্দুল করিম মামুন হাসান, অতিথি বন্ধু কামরুজ্জামান মন্টু। সভায় নতুন সদস্য ভর্তি, মাসিক সঞ্চয় ও বর্তমান…
মাসুদুল ইসলাম মাসুদ সারা দেশ জুড়ে ভয়াবহ বন্যার পরবর্তী পরিস্থিতি দেখার জন্য নিজ এলাকা দক্ষিণ ফটিকছড়ি তে আসেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত সচিব ও জেলা পরিষদের নতুন প্রশাসক আনোয়ার পাশা। তিনি আজ সকালে আজাদী বাজারের আশপাশে সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন এবং খোঁজ খবর নেন। তিনি এই সময় বন্যায় ক্ষতি গ্রস্থ মানুষের সাথে কথা বলেন এবং ক্ষয় ক্ষতির পরিমাণ দেখেন। সময় তিনি সবাই কে ধৈর্য্য ধারণ করার জন্য বলেন এবং তিনি তার জেলা পরিষদ এবং সরকারি ভাবে যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বস্ত করেন। প্রাথমিক পর্যায়ে তিনি জেলা পরিষদ এর পক্ষ হতে বিভিন্ন ক্ষতি গ্রস্ত পরিবার কে…
ডাঃএ,কে,আজাদ খান (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা জেলার পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিন গত রাত (২৩ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে শ্যামগঞ্জ কলেজ গেইট রায় সুপারমার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রাথমিকভাবে আনুমানিক ২ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশপ্রহরী আব্দুর রাজ্জাক জানান, রাত ৩টার দিকে লতিফের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তিনটা ১৫ মিনিটের দিকে দুটি ইউনিট নিয়ে ফায়ার…
মোখলেসুর রহমান মাহিমনজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বন্যার্তদের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহ করছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার ও শুক্রবার (২৩ আগস্ট) ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসসহ ময়মনসিংহ জেলা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বন্যার্তদের সাহায্যের জন্য ফান্ড সংগ্রহ করে। বিভিন্ন মাধ্যমে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লক্ষ টাকার অধিক সংগ্রহ করে শিক্ষার্থীরা। ফান্ড সংগ্রহের ক্যাম্পাস সংস্কার আন্দোলনের সদস্যদের থেকে জানা যায়, এখন পর্যন্ত সর্বমোট ১ লক্ষ ২৫ হাজার ২৫০ টাকা সংগ্রহ করেছে। বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীদের অনুদানের পরিমাণ এটি। বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের সদস্যরা ৬১ হাজার ২০০ টাকার ফান্ড সংগ্রহ করে। এদিকে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সোশ্যাল ওয়েলফেয়ার…