Author: admin

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে এক বিএনপি কর্মীকে র‌্যাব পরিচয়ে ২০১৩ সালে বাড়ী থেকে তুলে নিয়ে গুম করার ঘটনায় সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে মামলা হয়েছে। আজ রোববার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি করেন ভিকটিম মো: সানির পিতা মো: বাবুল হাওলাদার। ম্যাজিস্ট্রেট মো: হেলাল উদ্দিন মামলাটির বক্তব্য এজাহার হিসেবে গ্রহন করতে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দেন। মামলায় অপর উল্লেখযোগ্য আসামীরা হলেন ২৪ নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা খানম, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, র‌্যাবের তৎকালীন মহা পরিচালক মোখলেসুর রহমান, র‌্যাব-১০ এর তৎকালীন কমান্ডিং অফিসার, র‌্যাব-১০ এর অপর ৪…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা অনিবন্ধিত ভুয়া নার্স ও মিডওয়াইফ নির্মূলে অভিযান পরিচালনা করার জন্য টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন নার্সরা। রোববার দুপুরে বাংলাদেশ স্টুডেন্ট নার্স ও মিডওয়াইফ সমন্বয় পরিষদের জেলার শাখার উদ্যোগে শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।এসময় নার্সরা বলেন, অতিদ্রুতই অনিবন্ধিত ভূয়া নার্স ও মিডওয়াইফ নির্মূল করতে হবে। তা নাহলে সামনে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

Read More

নিজস্ব প্রতিবেদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী দেশের দায়িত্বহীনতার জন্য দেশের একটি অঞ্চলে লাখো মানুষ বন্যায় আক্রান্ত হয়ে দুর্ভোগের স্বীকার হয়েছে। পানিকে উজানের দেশ ভারত বাংলাদেশকে কাবু করার অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ আসতেই পারে। তবে তা যদি প্রতিবেশী কোনো দেশের দায়িত্বহীনতার কারণে হয়, তা মেনে নেওয়া যায় না। রোববার বিকালে সংক্ষিপ্ত সফরে সিলেটে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ত্রিপুরার পানিতেই দেশের এ বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। ভারি বৃষ্টিপাতে ঢলের পানি বাংলাদেশে প্রবেশ করেছে। ভারত বাঁধ খুলে দিয়েছে। কিন্ত ভাটির দেশ…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে ভয়াবহ এক বন্যা বয়ে যাচ্ছে। সেখানকার বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সর্বস্তরের মানুষ। ঠিক সে সময়ই চাকরি জাতীয়করণসহ একগাদা দাবি নিয়ে ঢাকার শাহবাগ এলাকা অবরোধ করেছে আনসার সদস্যরা। রোববার সন্ধ্যার পর সচিবালয় ঘেরাও করে তারা। এমন পরিস্থিতিতে আনসার সদস্যদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারী। রোববার আনসার সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এরপরও সচিবালয়ের সামনে অবস্থান ছাড়েনি আনসার সদস্যরা। তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করার চেষ্টা করে। পরে হাসনাত আবদুল্লাহর ডাকে ছাত্র-জনতা সেখানে…

Read More

নিজস্ব প্রতিবেদক ১৯৯১ সালের জানুয়ারি মাস থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি কতজনের কারাদণ্ড মওকুফ, দণ্ড স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ ও প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. ওমর ফারুক। নোটিশে বলা হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, দীর্ঘ কয়েক বছর ধরে রাষ্ট্রপতি তার ক্ষমতাবলে বহু ক্রিমিনাল, হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা বা তাদের দণ্ড মওকুফের আদেশ দিয়ে আসছেন। রাষ্ট্রপতির মার্জনায় বহু ফাঁসির আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেল…

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধি স্বামী মারা যাওয়ার পরে দিগ্‌বিদিক শূন্য হয়ে পড়েন মুক্তা রায়। চাচাতো ভাই দুলালের মাধ্যমে আয়া পদে চাকরি শুরু করেন সিভিল সার্জন অফিসে। চাকরিতে থাকা অবস্থায় ‘সখ্যতা’ গড়ে ওঠে সাবেক পানিসম্পদমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সঙ্গে। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। চার বছর চাকরি করে ছেড়ে দেন সেই চাকরি। মুক্তা রায় থেকে হয়ে ওঠেন মন্ত্রী-এমপির ‘দ্বিতীয় বউ’ খ্যাত মুক্তা সেন। শুরু হয় মুক্তা সেনের কোটিপতি হওয়ার উত্থান। কয়েক বছর আগেও যার নুন আনতে পান্তা ফুরিয়ে যেত সেই মুক্তা এখন শতকোটি টাকার মালিক। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চকহলদি গ্রামের বাসিন্দা মুক্তা রানী। কোর্টে…

Read More

নিজস্ব প্রতিবেদক ২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় মামলার আসামি বিডিআরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনাসহ ১৩ জনের নামে হত্যা মামলার আবেদন করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলার আবেদন করেন। এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহা-পরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজলসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ জনকে…

Read More

রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। ছবি : সৌজন্য ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ড. মুহাম্মদ ইউনূস বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদের বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ…

Read More

পবিত্র কাবার ইমাম শায়েখ ড. হাসান আল বুখারি হাফিজাল্লাহ। ছবি : সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ। দেশের অন্তত ১২টি জেলায় এই বন্যায় তলিয়ে গেছে ফসলি জমি-ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। এবার বাংলাদেশের এই বানভাসী মানুষের জন্য দোয়া করেছেন পবিত্র কাবার ইমাম শায়েখ ড. হাসান আল বুখারি হাফিজাল্লাহ। শনিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক কিরাত সংস্থা মহাসচিব, বিশ্ববরেণ্য আলেম ও ক্বারি শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ। তিনি জানান, শুক্রবার পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী পবিত্র কাবা শরিফের ইমাম, হারামের সিনিয়র মুহাদ্দিস ও মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন, বিশ্ববিখ্যাত আলেম, শায়েখ ড. হাসান আল বুখারি…

Read More

বিনোদন ডেস্ক আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অনেক তারকাই গা ঢাকা দিয়েছেন। সরাসরি এই দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ফেরদৌস আহমেদ, মমতাজ, রিয়াজসহ অনেক তারকারই খোঁজ এখনো মেলেনি। এর মধ্যেই ৯ বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মহানগর হাকিম জাকী আল ফারাবীর আদালতে রোববার ব্যান্ড শিল্পী আসিফ ইমাম এ মামলা দায়ের করেন। আসামির তালিকায় আরও রয়েছেন- সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম, সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, সাবেক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান, সাবেক ঢাকা দক্ষিণ সিটির মেয়র…

Read More