
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এবিএম রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে আজ (রবিবার) বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড়ে ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। এ সময় উপাচার্য ড. এবিএম রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এরপর উপাচার্যের পদত্যাগের দাবিতে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষন করে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, উপাচার্য পদত্যাগ না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ সময় কর্মসূচিতে শিক্ষকদের পাশাপাশি বক্তব্য রাখেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও।