- সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ১৭ লাখ টাকা চুইঝাল ও গোল কাঠ উদ্ধার
- বাসাইলে কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডিমলায় নদী ভাঙন রোধে পাউবোর জিওব্যাগ, অন্য পাড়ে অবাধে বালু কাটার মহোৎসব
- শাড়িটি গিফট করেছিল, এমন গিফট আমাদের রেগুলার আসে: তানজিন তিশা
- একনেকে অনুমোদিত ১৩ প্রকল্পে খরচ প্রায় ১৬ হাজার কোটি টাকা
- আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট
- শেখ হাসিনার দেশে ফেরার ‘কোনো চান্সই নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- নীলফামারীর মকবুল হত্যা মামলা: ৯ বছর ধরে পলাতক অভিযুক্তকে গ্রেফতার
- ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- একপক্ষ দলিলমূলে আরেকপক্ষ রেকর্ডমূলে একই জমির মালিকানা দাবি,এলাকায় উত্তেজনা
Author: admin
নওগাঁ প্রতিনিধি: এক দফা এক দাবি এক’অধ্যক্ষের পদত্যাগ” স্লোগানে মুখরিত নওগাঁ সরকারি কলেজ চত্বর। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে কলেজের প্রফেসর মো: নাজমুল হাসান সহ ৬ ডিপার্টমেন্ট হেডের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ছাত্র গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরে কলেজের প্রফেসর মো: নাজমুল হাসান বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ করে ছাত্ররা আন্দোলনে নামে এ ছাড়াও ৬ ডিপার্টমেন্ট হেড তারা নানা ভাবে শিক্ষার্থীদের আওয়ামী লীগ সরকারের মিছিল মিটিংয়ে করতে বাধ্য করা, শিক্ষার্থীরা না করলে হয়রানি করা, তাদের কাছে প্রাইভেট পড়তে বাধ্য করে ক্ষমতার অপব্যবহার করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন- কলেজের…
হিলি প্রতিনিধিঃভারতের ডম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় ভারত বাংলাদেশ সীমান্তের প্রবেশ মুখে বিক্ষোভ করেছে তারা। আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর হিলি চারমাথা মোড়ে একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভারত সীমান্তের কাছে ইমিগ্রেশন চেকপোস্ট গেটে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিক্ষোভ করে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
পিরোজপুর প্রতিনিধি: অর্থ আত্মসাৎ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি পিরোজপুরের কাউখালী উপজেলা উত্তর নিলতি সমতট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করেছেন কাউখালী থানার পুলিশ। গতকাল বুধবার (২১ আগস্ট) সকালে কাউখালী থানা পুলিশ ওই স্কুল সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্ৰেফতার করেন। পুলিশ দুপুরে তাকে আদালতে পাঠিয়ে দেয়। মামলা সূত্রে জানা যায় , উত্তর নিলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এর অভিযোগে সাময়িক বহিষ্কারকৃত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বিভিন্ন ভুয়া, বিল-ভাউচার তৈরি করে লাখ এর অধিক টাকা আত্মসাৎ করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী গোয়েন্দা জেলা শাখা পিরোজপুর পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল করিম রাজিব তদন্ত শেষে মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত…
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত ছয় সদস্যের অবস্থাও গুরুতর। ওই পুলিশ সদস্যরা ডাকাত ধরতে গিয়েছিলেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। বৃহস্পতিবার (২২ আগস্ট) পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খানের কাচা শহরে এ ঘটনা ঘটে। খবর জিওটিভি ও আলজাজিরার। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সম্ভাব্য ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় টহলে বের হয়। টহল গাড়িতে অন্তত ২০ পুলিশ সদস্য ছিলেন। এ সময় তাদের ওপর গুলি বর্ষণ এবং রকেটচালিত গ্রেনেড ছুড়ে। পুলিশ সদস্যরা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার…
নিজস্ব প্রতিবেদক ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে রাজধানী ঢাকার আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়েছে। এর আগে গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে আদাবর থানায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকা প্রতীকে জয় লাভ করেন চিত্রনায়ক ফেরদৌস। নির্বাচনে ৬৫ হাজার ৮৯৮ ভোটে জয়ী হন তিনি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছন। সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে। মামলার ২৮ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে মো.সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা: মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর: মাগুরা। গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জন। এ ছাড়া অজ্ঞাত ৫০০…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে বেলা’র উদ্যোগে জেলা শহরের উপর দিয়ে বয়ে চলা লৌহজং নদী দখল ও দূষণরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর উদ্যোগে বুধবার (২১ আগস্ট) দুপুরে শহরের ভিক্টোরিয়া ফুড গার্ডেনে এ সভার আয়োজন করা হয়। সমাজকর্মী খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিষয়ভিত্তিক আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনোয়ার হোসেন, সমাজকর্মী মীর জালাল আহমেদ উজ্জল, আরপিডিও’র নির্বাহী পরিচালক রওশনারা লিলি, অ্যাডভোকেট খন্দকার আমিনা রহমান, সহযোগী অধ্যাপক সৈয়দ আব্দুর রহমান, সততার কন্ঠ পত্রিকার সম্পাদক মোঃ রাশেদ খান মেনন রাসেল ‘সহ অন্যান্য সুধীজন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র বিভাগীয় সমন্বয়কারী গৌতম…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলে সমাবেশ করেছে সালাম পিন্টু মুক্তি পরিষদ। বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সালাম পিন্টু মুক্তি পরিষদের সভাপতি বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল, জৈষ্ট নেতা আতাউর রহমান জিন্নাহ, কাজী শফিকুর রহমান লিটন, জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল হক শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, শ্রমিকদলের সাধারন সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা…
নিজস্ব প্রতিবেদক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশত্যাগ করেন শেখ হাসিনা। গঠন হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই একের পর এক মামলা হতে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ৩৩টি মামলা হয়েছে। যার মধ্যে ২৭টি হত্যাকাণ্ডের। বাকী চার মামলা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য করা হয়েছে। এছাড়া গুমের অপরাধেও করা হয়েছে একটি মামলা। সবশেষ মামলা হয়েছে সিলেটে। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের ৮৬ জন নেতাকর্মীদের বিরুদ্ধে বুধবার (২১ আগস্ট) মামলা দায়ের করা হয়। গত ৪ আগস্ট সিলেটে আন্দোলনকারীদের ওপর হামলা করায় এ মামলা দায়ের করা হয়। সিলেট মহানগর আদালতের ম্যাজিস্ট্রেট সুমন ভুঁইয়ার কাছে এ মামলা…
কূটনৈতিক প্রতিবেদক ত্রিপুরায় বাঁধ খুলে দেওয়ার বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, উচ্চতার কারণে পানি উপচে পড়েছে। ত্রিপুরায় বন্যাকে খুব নজিরবিহীন বর্ণনা করে হাইকমিশনার বলেন, বন্যার ফলে ৫০ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। এত বৃষ্টিপাত হয়েছে এটা ভারতেরও ধারণার বাইরে ছিল। এটি বাংলাদেশ ও ভারত উভয় দিকেই বিপর্যয় সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, ১০ জেলায় ৩৬ লাখ মানুষ বন্যাদুর্গত। এদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো নিখোঁজের তথ্য…