Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেছেন,সন্ত্রাস-চাঁদাবাজ ও দখলদারমুক্ত মেধা ভিত্তিক দেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। গণঅধিকার পরিষদ সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বদ্ধ পরিপক্কর। বুধবার(২১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক অনির্ধারিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের কোন কোন জায়গায় চর দখলের মতো পদ দখল, চেয়ার দখল, সমিতি ও শ্রমিক ইউনিয়ন দখলের প্রবণতালক্ষ করা গেছে। গণঅধিকার পরিষদ কোনো প্রকার দখলদারিত্বে বিশ্বাস করেনা।সকল অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেন, দেশের পিছিয়েপড়া জনগন ও হিন্দুধর্মের…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। জিজ্ঞাসাবাদ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয়, আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন, এতে লাভ কী হয়েছে? উত্তরে তিনি বলেন, ‘এটা আমি বানাইনি। এটা তো তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে।’ এ সময় ডিবি কর্মকর্তা বলেন, ‘যে মন্ত্রণালয়ই আইন তৈরি করুক না কেন সেটা ভেটিংয়ের জন্য তো অবশ্যই আইন মন্ত্রণালয়ে গেছে। তখন আপনি ভূমিকা নিলেন না কেন? উপরন্তু বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন। আর ওই আইনের মাধ্যমে অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হয়রানি-নির্যাতন করা হয়েছে।’ এ সময় চুপ হয়ে যান সাবেক…

Read More

লক্ষ্মীপুর প্রতিনিধি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের প্রতিবেশী দেশ (ভারত) শুকনো মৌসুমে পানি আটকে রাখে। আর বর্ষার সময় একসঙ্গে সব গেট খুলে দেয়। শুনে আসছি, প্রতিবেশী দেশটি আমাদের সবচেয়ে বড় বন্ধু। কিন্তু তারা গ্রীষ্মে পানি না দিয়ে আমাদের দেশকে বানায় মরুভূমি। আমাদেরকে পানি না দিয়ে পিপাসার্ত করে দেয়। আর বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যা উপহার দেয়। আমরা অবাক। বুধবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় পানিবন্দি দুর্গত মানুষদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, সাড়ে ১৫ বছর আমাদের একটা সরকার ছিল। তারা বলতো…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেওয়া রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। যার ফলে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ বিষয়ে রুল খারিজ করে রায় দেন। ২০১৫ সালের ৭ জানুয়ারি তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে রুল জারি করে। রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। ওই রুল শুনানির জন্য আট বছর…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যাদুর্গতদের উদ্ধার ও সহায়তায় ৫০০ টন ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেন দেন তিনি। ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, গতকাল তাৎক্ষণিক ১০ টন খেজুর, ১০ টন চিড়া, ৫ টন চিনি, ৫ টন লবণ ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে আমাদের তিনটি ট্র্যাক ফেনীর উদ্দেশে চলে গেছে। আজ ও কাল সেসব মালামাল পাঁচ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে ইনশাআল্লাহ। যেহেতু এখন রান্না করার পরিস্থিতি নেই, এজন্য প্রথম ধাপে আমরা ৫ হাজার পরিবারকে ২ কেজি খেজুর, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ…

Read More

ঠাকুরগাঁওপ্রতিনিধিঃ ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে গ্রেফতার করে পুলিশ। ২১ আগষ্ট বুধবার মধ্যরাতে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঠাকুরগাঁও থানা পুলিশের একটি টিম। জানা যায়, গত ২১ আগষ্ট বুধবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী পাইকপাড়া গ্রামের মো: মফিজ উদ্দীনের ছেলে মো: জাকির হোসেন বাদী হয়ে বন্যা সহ ৭৭ জনের নাম উল্লেখ করে ১৫০ থেকে ২শ জনকে অজ্ঞাতনামা আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সংরক্ষিত আসনের এমপি দ্রৌপদী দেবী আগারওয়ালা, পৌরসভার সাবেক…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আকস্মিক বন্যায় ৬ জেলায় মোট ১ লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত দেশের বন্যা পরিস্থিতির চিত্র এটি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে জানানো হয়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। বন্যা আক্রান্ত জেলাগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। গত ২০ আগস্ট থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতির তথ্য তুলে…

Read More

নিজস্ব প্রতিবেদক ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মো. সোহাগ মল্লিক মামলার আবেদন করেন। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ২৫ ও ২৭ ধারায় মামলাটি করা হয়। মামলা এজাহারে বলা হয়, আসামি একজন আইনমান্যকারী বাংলাদেশের সচেতন নাগরিক। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী।সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একাধিকবার দেশব্যাপী মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউন হয়। এতে জনজীবন বিপর্যস্ত হয় এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন…

Read More

নিজস্ব প্রতিবেদক পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাহী আদেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিধান যুক্ত করা হয়েছিল। তবে এ বিধান বাতিল হচ্ছে। এজন্য ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের তৃতীয় বৈঠকে এ অনুমোদন হয়। বেলা সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। দুপুরে বৈঠক শেষ হয়। এর আগে ২০২২ সালের ১ ডিসেম্বর বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নয়, সরকারকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ৪৪তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা শেষ হয়েছে। এতে বাংলাদেশের দুই হাফেজ সাফল্য বয়ে এনেছেন। মোট ১২৩টি দেশের ১৭৪ জন প্রতিযোগীর মধ্যে ৪র্থ গ্রুপে ১ম স্থান অর্জন করেছে মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের কৃতি ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ। পাশাপাশি একই প্রতিযোগিতার ৩য় গ্রুপে ১ম স্থান অর্জন করেছে বাংলাদেশের আরেক প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক্ব। বুধবার (২১ আগস্ট) এশার নামাজের পর (বাংলাদেশ সময় রাত বারোটার পর) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে বিজয়ীদের…

Read More