- সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ১৭ লাখ টাকা চুইঝাল ও গোল কাঠ উদ্ধার
- বাসাইলে কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডিমলায় নদী ভাঙন রোধে পাউবোর জিওব্যাগ, অন্য পাড়ে অবাধে বালু কাটার মহোৎসব
- শাড়িটি গিফট করেছিল, এমন গিফট আমাদের রেগুলার আসে: তানজিন তিশা
- একনেকে অনুমোদিত ১৩ প্রকল্পে খরচ প্রায় ১৬ হাজার কোটি টাকা
- আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট
- শেখ হাসিনার দেশে ফেরার ‘কোনো চান্সই নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- নীলফামারীর মকবুল হত্যা মামলা: ৯ বছর ধরে পলাতক অভিযুক্তকে গ্রেফতার
- ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- একপক্ষ দলিলমূলে আরেকপক্ষ রেকর্ডমূলে একই জমির মালিকানা দাবি,এলাকায় উত্তেজনা
Author: admin
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা যুবদলের বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, লগিবৈঠার তান্ডব, শাপলা চত্বরে হেফাতের সমাবেশে শত শত আলেম-ওলামা মাদ্রাসা ছাত্রকে হত্যা, নিরপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার অধিক শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় কাহিনীর বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। ২১ আগষ্ট বুধবার বিকেলে বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। ঠাকুরগাঁও জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুরের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা…
নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থী ও সেনাবাহিনী। রাজধানীর মোহাম্মদপুর এলাকার শ্যামলী রিং রোড সংলগ্ন টিক্কা পাড়ার হাজী চিনু মিয়া লেনের আটতলা ভবনের দোতলা ও তিনতলায় বুধবার সন্ধ্যায় ৭টার দিকে এ অভিযান চালানো হয়। এলাকাবাসী জানিয়েছেন, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী জানান, বাসা তালাবদ্ধ বা সিল করার জন্য তারা পুলিশকে ফোন করেছেন কিন্তু পুলিশ রিসিভ করেনি। উৎসুক জনতা ভিড় করায় নিরাপত্তার স্বার্থে তারা ঘটনাস্থল ত্যাগ করেননি। শিক্ষার্থীরা উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, বুধবার সন্ধ্যার পর পর তল্লাশি শুরু হয়। সকালে ও দুপুরে কয়েকটি গাড়িতে বস্তা…
নিজস্ব প্রতিবেদক টানা ভারি বর্ষণে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বন্যার পরিস্থিতি তীব্র আকার ধারণ করছে। সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা। বন্যার পানিতে তলিয়ে গেছে এসব উপজেলার ঘর-বাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুতহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। বন্যার জন্য ভারতকে দায়ী করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ভারতের উদ্দেশে তিনি বলেছেন, আমাদের যখন পানির প্রয়োজন আপনারা পানি দিচ্ছেন না। আবার যখন পানির প্রয়োজন নেই আপনারা বাঁধ খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে সংকটের মধ্যে ফেলছেন। যারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনে…
ফেনী প্রতিনিধি ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে ডুবছে জনপদ। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলার সাড়ে তিন লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন্যাদুর্গত মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। জানা গেছে, বন্যার পানিতে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত সোমবার (১৯ আগস্ট) রাত থেকেই জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার প্রায় বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় মঙ্গলবার থেকে এ তিন উপজেলাসহ সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার কিছু…
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভারী বর্ষণে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজার থেকে মরিচারচর গ্রাম হয়ে ফাতেমা নগর কালিরবাজার ঘাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কে চর আলগী বটতলা নামক এলাকার ওই ব্রিজটি ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছে ১৪ গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ। বুধবার (২১ আগস্ট) ভোরে ব্রিজটি ভেঙে পড়ে। স্থানীয়রা জানান, মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ভারী বৃষ্টিপাত হয়। এতে বুধবার ভোরে বেইলি ব্রিজের নিচ থেকে মাটি সরে যাওয়ার ব্রিজটি ভেঙে পড়ে যায়। উচাখিলা বাজারের পশ্চিম দিকে একটু সামনে এগোতেই বটতলা মোড় সংলগ্ন বেইলি ব্রিজটি ভেঙে সড়কের দুই পাশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে উচাখিলা মরিচারচর,…
খাগড়াছড়ি প্রতিনিধি ২১/০৮/২৪ বন্যায় পানিবন্দি খাগড়াছড়ির কয়েক হাজার পরিবার। একটানা চারদিনের বৃষ্টিতে ১৮দিনের ব্যবধানে আবারও বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত খাগড়াছড়িবাসী। খাগড়াছড়ি পৌরসভায় ২৫টি আশ্রয়কেন্দ্রসহ জেলায় দীঘিনালাসহ বিভিন্ন স্থানে বন্যায় প্লাবিত অঞ্চলের পানিবন্দিদের নিরাপদ আশ্রয়ের জন্য প্রায় ১০০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।খাগড়াছড়ি পৌর এলাকাসহ জেলার বিভিন্ন উপজেলায় আশ্রয় কেন্দ্রেগুলোতে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে। পৌর এলাকায় প্রায় ৬-৭হাজার পরিবার পানিবন্ধী। এছাড়াও চেঙ্গী নদী ও মাইনি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চেঙ্গী নদীর দু-কুল উপচে পৌর এলাকার মুসলিমপাড়া, শান্তিনগর, বাঙ্গালকাটি, খবংপুড়িয়া, রাজ্যমনিপাড়া,ফুটবিল, বটতলীসহ কয়েকটি এলাকার হাজারো পরিবার পানিবন্ধী হয়ে পড়েছে। শহরের পৌর বাস টার্মিনাল, নিচের বাজার ও আশপাশ এলাকা…
গাজীপুর প্রতিনিধি দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণের পর গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে। অতঃপর মঙ্গলবার (২০ আগস্ট) সকালে তিনি গাজীপুর নগর ভবনে এসে যোগদান করেন। সাবিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠন করতে চায়। সরকারের সেই আদর্শের জায়গা থেকে আইন বহির্ভূত, নীতি বহির্ভূত যে কোনো ধরনের কার্যক্রম থেকে গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর জেলা প্রশাসন তথা সরকারের সার্বিক প্রশাসন যন্ত্রকে দূর করার জন্য আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আজকে এ বিষয়টি নিয়ে আমরা মতবিনিময় যে সভা করলাম সে সভায় সকলকে আমরা একটা ম্যাসেজ দেওয়ার চেষ্টা করলাম।…
রাউজান প্রতিনিধিঃ মোহাম্মদ মুক্তার হোসাইন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও রাউজান উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা ইউসুফ তালুকদারকে চট্টগ্রাম মেডিকেলে দেখতে যান বি এন পির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাঃ শাহাদাত হোসেন। এতে উপস্থিত ছিলেন ডাঃ সরওয়ার আলম,ডাঃ মোনায়েব,ডাঃ সোহাগ,ডাঃ বান্না,ডাঃ মেহেদী, ডাঃ হিমু,মোঃ জিয়া উদ্দিন জিয়া,মোঃ ইয়াকুব, ইউসুফ লিটন,বৈদ্য সুমন গোষ বাদশা,সুজন দাশ,আরিফ হাসান প্রমুখ
নড়াইল প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদরাসা ছাত্র হত্যা। গত ১৫ বছরে হত্যা গুম- খুন, রাষ্ট্রীয় বাহিনীকে দানবে পরিনত করার মাধ্যমে বিএনপি সহ বিরোধী দলগুলোর গনতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজত কর্মীদের নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলনে নৃশংস গণহত্যায় শহীদের স্মরনে নড়াইলে শোক র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২১ আগস্ট) দুপুরে নড়াইল জেলা বিএনপির কার্যালয় থেকে শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি…