- সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ১৭ লাখ টাকা চুইঝাল ও গোল কাঠ উদ্ধার
- বাসাইলে কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডিমলায় নদী ভাঙন রোধে পাউবোর জিওব্যাগ, অন্য পাড়ে অবাধে বালু কাটার মহোৎসব
- শাড়িটি গিফট করেছিল, এমন গিফট আমাদের রেগুলার আসে: তানজিন তিশা
- একনেকে অনুমোদিত ১৩ প্রকল্পে খরচ প্রায় ১৬ হাজার কোটি টাকা
- আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট
- শেখ হাসিনার দেশে ফেরার ‘কোনো চান্সই নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- নীলফামারীর মকবুল হত্যা মামলা: ৯ বছর ধরে পলাতক অভিযুক্তকে গ্রেফতার
- ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- একপক্ষ দলিলমূলে আরেকপক্ষ রেকর্ডমূলে একই জমির মালিকানা দাবি,এলাকায় উত্তেজনা
Author: admin
নিজস্ব প্রতিবেদক চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বুধবার (২১ আগষ্ট) সচিবালয়ে এক সংক্ষিপ্ত সভায় তিনি এ আহবান জানান। তথ্য উপদেষ্টা বলেন, চারিদিকে বন্যা পরিস্থিতির অবনতি দহচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে মানুষ যাতে এগিয়ে আসে সেজন্য গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক না কেন, কোন ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে সতর্ক থাকা ও বিষয়টি গণমাধ্যমে প্রচারে গুরুত্বারোপ করেন উপদেষ্টা।
শ্যামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুল। নিজস্ব প্রতিবেদক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে। বুধবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় গুলিতে বাসচালক আবুল হোসেনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শাহ নিজাম, জানে আলম বিপ্লবসহ ৮০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় নিহতের মা সাহিদা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই লোলুপ লিপ্সায় মাতেন সালমান এফ রহমান। ছলেবলে কৌশলে তাকে টেনে নেন নিজের কাছে। আর তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয়ভাজন। ভেতরে-বাইরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়ে দরবেশ খ্যাত ব্যবসায়ী-রাজনীতিক সালমানের। বাইরে সফেদ সালমানের ভেতরটা যে কতটা নিকষ কালো, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন ইনডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল্লাহ আল মুনির। সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার সুন্দরী স্ত্রীকে। এমনকি কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা-বাণিজ্যও। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ারবাজার কেলেঙ্কারির জন্যই বরাবর কুখ্যাত সালমান এফ রহমান। এবার বেরিয়ে এলো তার…
আশাশুনি প্রতিনিধি। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমকে অস্ত্র ও মদসহ আটক করা হয়েছে। আশাশুনি থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল ১১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম এবিএম মোস্তাকিমের চাপড়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন মেজর কাজী মারুফ উল ইসলাম। অভিযান পরিচালনাকালে উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে ৪ বোতল মেয়াদোত্তীর্ণ বিদেশি মদ, ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে দুপুর ২ টার দিকে আশাশুনি থানায় হস্তান্তর করা হলেও রাত পৌনে নয়টার দিকে আগ্নেয়াস্ত্র দুটির বৈধ কাগজ পত্র থাকায় মাদক দ্রব্য আইন নিয়ন্ত্রন ২০১৮ এর…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ, জ্বালানিমন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার ভোর সাড়ে ৪টা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানীর ‘প্রিয় প্রাঙ্গণে’ এ যৌথ অভিযান চলে। অভিযানে নগদ অর্থসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। অভিযানকালে ‘প্রিয় প্রাঙ্গণ’ বিল্ডিংয়ের লিফটের দোতলায় হামিদ গ্রুপের অফিসে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের রুমে বড় ভল্ট ও পাশের টেবিলের ড্রয়ার থেকে ৫০০ টাকার ৪টি বান্ডেল, যার প্রতিটিতে ১০০টি করে নোট (মোট দুই লাখ টাকা), ১০০০ টাকার নোট-৭৫টি (মোট ৭৫ হাজার টাকা), ২০০ টাকার নোট ১০০টি (মোট ২০ হাজার টাকা), ৫০০ টাকার মোট ২২টি (মোট ১১ হাজার), ১০০ টাকার নোট ২৭টি…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা, নির্যাতন, ধর্মীয় উপাসনালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায় মানুষেরা । এ সময় হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। সোমবার (১৯ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের ব্যানারে জেলা প্রশাসক অফিসের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ব্যাপক সংখ্যক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কার, বনিক সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারন…
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হলগুলোতে সিট বাণিজ্য, ডাইনিংয়ের টাকা আত্মসাৎ, গেস্টরুম নির্যাতন, র্যাগিংসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের মতো বাকৃবিতেও নিয়ন্ত্রণ হারিয়েছে ছাত্রলীগ। এতে ক্যাম্পাসে ছাত্রলীগের অধিপত্য না থাকায় হলের ডাইনিংয়ের খাবারের উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। জানা গেছে, গত ১৫ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের কিছু সংখ্যক সাধারণ শিক্ষার্থী ডাইনিং চালু করেন। সেখানে মাত্র ১০০ টাকায় তারা দুবেলা খাচ্ছেন। খাবারের স্বাদ ও মানে ব্যাপক পরিবর্তন হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে অল্প টাকায় ভালো খাবার খেতে পারছেন বলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আগে যে টাকায় খুব…
বিস্তারিত কমেন্টে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী-এমপিদের নামে বরাদ্দ কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। দুই-একদিনের মধ্যেই পতিত সরকারের সাবেক মন্ত্রী-এমপিদের নামে ইস্যু করা লাল পাসপোর্ট বাতিল করতে আদেশ জারি করা হচ্ছে। লাল পাসপোর্ট বাতিল হলে যেসব সাবেক মন্ত্রী-এমপির নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেপ্তার হয়েছেন তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সে ক্ষেত্রে আদালতের আদেশ পেলেই কেবল মিলবে সাধারণ পাসপোর্ট। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে…
আন্তর্জাতিক ডেস্ক কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এতে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও দুজন। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, ত্রিপুরায় চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে ৫ হাজার ৬০০ পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে সাংবাদিকদের বলেছেন, ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বাগাফায় ৩৭৫ দশমিক ৮ মিলিমিটার,…