- সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ১৭ লাখ টাকা চুইঝাল ও গোল কাঠ উদ্ধার
- বাসাইলে কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডিমলায় নদী ভাঙন রোধে পাউবোর জিওব্যাগ, অন্য পাড়ে অবাধে বালু কাটার মহোৎসব
- শাড়িটি গিফট করেছিল, এমন গিফট আমাদের রেগুলার আসে: তানজিন তিশা
- একনেকে অনুমোদিত ১৩ প্রকল্পে খরচ প্রায় ১৬ হাজার কোটি টাকা
- আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট
- শেখ হাসিনার দেশে ফেরার ‘কোনো চান্সই নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- নীলফামারীর মকবুল হত্যা মামলা: ৯ বছর ধরে পলাতক অভিযুক্তকে গ্রেফতার
- ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- একপক্ষ দলিলমূলে আরেকপক্ষ রেকর্ডমূলে একই জমির মালিকানা দাবি,এলাকায় উত্তেজনা
Author: admin
একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে জাহিদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত জাহিদ ওই ইউনিয়নের বেথবাড়ি গ্রামের আনাসের ছেলে। ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম এ তথ্য এ প্রতিবেদককে নিশ্চিত করেন। জানা গেছে, আজ দিন সকালে শিশু জাহিদ বাড়িতে খেলতে খেলতে বাড়ির লোকজনের অলক্ষ্যে পার্শ্ববর্তী পুকুরপাড়ে চলে যায়। এক পর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে গেলে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে সকাল ১১টার দিকে ওই পুকুরে তার ভাসন্ত মরদেহ দেখতে পায়। তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহাহে…
গাজীপুর প্রতিনিধি গাজীপুর সিটি করপোরেশন থেকে গুরুত্বপূর্ণ কিছু ফাইল সরিয়ে নেওয়ার সময় শিক্ষার্থীরা কয়েকটি বস্তাভর্তি ফাইল আটকে দিয়েছেন। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। কয়েক শিক্ষার্থী বলেন, গাজীপুর সিটি করপোরেশনের সহস্রাধিক গুরুত্বপূর্ণ ফাইল নগর ভবনের সভাকক্ষে স্তূপাকারে দীর্ঘদিন ধরে পড়ে ছিল। সোমবার দুপুরে দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হলে তড়িঘড়ি করে ওই ফাইলগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কিছু ফাইল সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসে করে সরিয়ে ফেলা হয়। খবর পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সিটি করপোরেশনের সামনে এসে ফাইলভর্তি একটি লেগুনা আটকে দেন। পরে ফাইল সরানো বন্ধ হয়। নাম প্রকাশ না করে সিটি করপোরেশনের কয়েক কর্মকর্তা বলেন,…
পরশুরাম (ফেনী) প্রতিনিধি বিএনপি জনগণের একটা নিরাপত্তার বেষ্টনী। এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। মঙ্গলবার মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে ‘ছাত্র-জনতার ওপর গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে’ পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের রেলক্রসিং মোড়ে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। রফিকুল আলম মজনু বলেন, গণতান্ত্রিক প্রত্যয়ের জন্য আমরা লড়াই করেছি। আমাদের অনেক লোক শহীদ হয়েছেন; বৈষম্যবিরোধী আন্দোলনে শিশুরা জীবন দিয়েছে। পুলিশের ভাইরাল হওয়ার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে ‘একটা মারি, সেখানে আর একজন এসে দাঁড়িয়ে যায়।’ মজনু বলেন, শেখ হাসিনা চেয়েছেন বিচার…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল হক এর মধুপুরে আগমন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হয়। নাজমুল হক টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকাশী গ্রামের কৃতিসন্তান। মধুপুরের এই কৃতি সন্তানকে ফুলেল শুভেচ্ছা জানাতে প্রায় এক হাজার মোটর সাইকেল নিয়ে নেতাকর্মীরা মধুপুরের সিমান্তবর্তী এলাকা গাঙ্গাইরে গিয়ে জড়ো হন। সকলের প্রিয় মানুষটি আসা মাত্র তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেতা কর্মীগন। পরে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপির মধুপুর উপজেলা শাখার কেন্দ্রীয় অফিসে নিয়ে আসেন। সোমবার (১৯ আগস্ট) বিকেলে তিনি মধুপুর উপজেলার টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে সৌজন্য সাক্ষাৎ শেষে মধুপুর উপজেলা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা প্রেমে ছেলে মেয়ে উধাও হওয়ার জেরে অপহরণ মামলার আসামী হয়েছেন বাবা, মা ও ছেলেসহ চার জন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের চিনামুড়া গ্রামে। পুলিশী হয়রানী আর গ্রেফতার ভয়ে মামলার পর থেকে প্রায় তিনমাস যাবৎ বাড়ি ছাড়া হয়েছেন ছেলের বাবা সিএনজি চালক আব্দুল কাদের আর মা কহিনুর বেগম। ওই মামলায় প্রতিবেশী ভ্যান চালক আয়নাল মিয়ার স্ত্রী হালিমা বেগমও আসামী হয়ে রয়েছেন বাড়ি ছাড়া। মোকদ্দমা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ মে বিকেল সাড়ে ৬ টার দিকে বাদী উজালা বেগম স্বামী মো. আজাহার আলী সরকারের মেয়ে ও বানিয়াফৈর উচ্চ…
পরশুরাম (ফেনী) প্রতিনিধি ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরাম, ২ মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যা হয়েছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। পানিতে তলিয়ে যাওয়ার উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশে ভাঙন দেখা দিয়েছিল। গত কয়েকদিনের…
কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি আবিদ হাসান কাজল কিশোরগঞ্জ কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ ফজলুল হকের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা। এসময় ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমানেরও পদত্যাগ দাবি করেন তারা। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী জড়ো হয়ে এক দফা দাবি (পদত্যাগ) দাবিতে বিক্ষোভ করে। পরে বিক্ষুব্ধ ছাত্ররা প্রধান শিক্ষকের অফিস রুমে তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সামনে অবস্থান করেন এবং নির্বাহী অফিসার নিকট একদফা দাবি পেশ করেন। এসময় ছাত্ররা বলেন, তাদের…
মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রফেসর ড.মাহমুদ হোসেন তার নিজ কার্যালয়ে পদত্যাগের ঘোষণা দেন।গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগ করতে বাধ্য করা হলেও খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসির ক্ষেত্রে ছিল আলাদা চিত্র । ভিসি স্যারের পদত্যাগ আটকানোর জন্য গত রবিবার শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করেছিল। সাধারণ শিক্ষার্থীরা বলতে থাকে আমরা এমন দক্ষ ও যোগ্য ভিসি স্যার কে পদত্যাগ করতে দিবো না। কিন্তু এতেও শেষ রক্ষা হলো না। স্যার পদত্যাগের কিছু কারণও তুলে ধরেছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নতির পিছনে তার অবদান ছিল অনেক বেশি। কিন্তু এই উন্নয়ন তিনি একাই করেনি তার সাথে…
নিজস্ব প্রতিবেদক জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবে অংশগ্রহণকারী নিহত ও আহতদের পরিবারকে সহায়তার লক্ষ্যে একটি ফাউন্ডেশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফাউন্ডেশনের প্রধান হবেন, যাতে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন। খুব শিগগিরই ফাউন্ডেশনের কার্যপ্রণালি ঘোষণা করা হবে। নাগরিক এবং বাংলাদেশি প্রবাসীদের ফাউন্ডেশনে অবদান রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করার সময় যারা তাদের জীবন…
আন্তর্জাতিক ডেস্ক আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ২৮০ জনের বেশি সদস্যকে দাড়ি না রাখার দায়ে বরখাস্ত করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান। এছাড়া অনৈতিক কাজের সাথে জড়িত থাকায় গত এক বছরে দেশটিতে ১৩ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) আফগানিস্তানের নৈতিকতা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি দেশটির পাপ প্রতিরোধ ও পূণ্যের প্রচারবিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে প্রায় অর্ধেককে আটকের ২৪ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে অভিযুক্তদের অপরাধের ধরন কিংবা লিঙ্গ বিচার্য ছিল না। মন্ত্রণালয়ের পরিকল্পনা ও আইন বিভাগের পরিচালক মহিবুল্লাহ মোখলিস এক সংবাদ সম্মেলনে বলেছেন,…