Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ঢাকায় প্রায় দুই কোটি মানুষের বসবাস। তাদের জন্য দুই সিটি কর্পোরেশনের অধীনে কবরস্থান আছে মাত্র ৯টি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় তিনটি এবং উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আছে ছয়টি। এসব কবরস্থানে নতুন করে আর জায়গা বাড়ানোর সুযোগ নেই। মানুষ অনুযায়ী কবরের সংকট এই শহরে। তবুও দাফনে কর বসিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মূলত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশেই এই করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল দক্ষিণ সিটি এলাকায় বসবাসকারীদের ওপর। একসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন কবরস্থানগুলোতে বিনামূল্যে কবর দেওয়া যেত। পরে মেয়র তাপস প্রতি কবরের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করে দেন। তারপর থেকে…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজার সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। এটি সড়ক নয় যেন খানাখন্দে ভরপুর ময়লা-আবর্জনার ভাগাড়। এই অবস্থায় এই সড়ক দিয়ে হেঁটে চলা কঠিন হয়ে পড়েছে। বাজারের ব্যবসায়ী মো.আব্দুর রহিম সহ অন্যান্যরা জানান, বাজারটিতে দুই শতাধিক ব্যবসয়ী রয়েছেন। পাশে বোগলা স্কুল অ্যান্ড কলেজ,বোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, কিন্ডারগার্ডেন, বিভিন্ন এনজিও অফিস রয়েছে। এ বাজারটির উপর ১৫-২০টি গ্রামের মানুষ আসা যাওয়া করেন। এছাড়া নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যই এখান থেকে ক্রয়-বিক্রয় করেন। কিন্তু বাজারের ভিতরে সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচল করতে পারে না। চলাচল করলেই দোকান ও পথচারীরা কাদা ছিটে পড়ে। এছাড়া…

Read More

নিজস্ব প্রতিবেদক চলতি বছরের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো দিতে অনইচ্ছুক পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অটোপাস দেওয়ার দাবি তাদের। এ কারণে কয়েকদিন ধরে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছেন শিক্ষার্থীরা। নতুন রুটিন অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো আগামী ১১ সেপ্টেম্বর হওয়া কথা ছিল। তবে পুনর্বিন্যাসকৃত সময়সূচি (রুটিন) বাতিল হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদ এমন নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া শিক্ষা বোর্ডে দিনভর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ছাত্র আন্দোলন থেকে গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর পর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানাও। জানা গেছে, দিল্লির উপকণ্ঠে একটি আধাসামরিক বাহিনীর অতিথি নিবাস বা ‘সেফ হাউসে’ই দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে জানান, ভারত সরকারের কাছে শেখ হাসিনা ‘সাময়িকভাবে’ এ দেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। খবর বিবিসি বাংলার। দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনার যে ‘ডিপ্লোম্যাটিক/অফিশিয়াল’ পাসপোর্ট ছিল তা…

Read More

নিজস্ব প্রতিবেদক হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৯ আগস্ট) রাজধানীর পৃথক স্থান থেকে গ্রেপ্তারের পর তাদের রাতেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। আজ মঙ্গলবার তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করবে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন ঢাকা পোস্টকে বলেন, মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ঢাকা মহানগর আদালতে সোপর্দ করা হবে। দুজনেরই ডিবি…

Read More

নিজস্ব প্রতিবেদক গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’ বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সদস্য। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে। ভিডিওতে পুলিশ সদস্যের নেমপ্লেটে নাম দেখা গেছে ইকবাল। তার নাম মোহাম্মাদ ইকবাল। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগে উপ-কমিশনার (ডিসি) ছিলেন। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নরসিংদীতে অবস্থিত নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিএনপি’র অঙ্গ সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন উদযাপিত হয়েছে। সোমবার ১৯.০৮.২৪ খাগড়াছড়ি জেলা সদরের ভাঙ্গাব্রিজ এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর টাউন হলে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়। এতে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। আলোচনা সভায় বক্তারা বলেন,সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফলে স্বৈরাচার সরকারের পতন হয়। পতনের মধ্য দিয়ে এ বিজয় সারা বাংলাদেশের জনগনের। এই বিজয় স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়। এই বিজয় সন্ত্রাসীদের বিরুদ্ধে…

Read More

বিনোদন ডেস্ক জহির রায়হান তার প্রতিটি চলচ্চিত্রে শোষিত মানুষের মুক্তির কথা বলেছেন। বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ, ফেনীর কিংবদন্তি জহির রায়হানের ৮৮ তম জন্মদিন আজ। সাহিত্য ও চলচ্চিত্র দুইদিকে সফল এই কিংবদন্তি ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার মজুপুরে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র কখনও আসেনি। এরপর একে একে নির্মাণ করেন কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারা, সঙ্গম ও বাহানা। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রতীকী কাহিনির মাধ্যমে পাকিস্তানের স্বৈরশাসনকে তুলে ধরেন। ১৯৭১ সালের ২৫ মার্চের পর জহির কলকাতায় গিয়ে পাকিস্তানি সামরিক জান্তার গণহত্যা নিয়ে নির্মাণ করেন ডকুমেন্টারি ফিল্ম স্টপ জেনোসাইড ।…

Read More

কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি আবিদ হাসান কাজল কিশোরগঞ্জের কুলিয়ারচরে নব-নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা কর্মস্থলে যোগদান করেছেন। সোমবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র কার্যালয়ে তিনি যোগদান করেন। সাবিহা ফাতেমাতুজ-জোহরা ৩৪ তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। পাশ্ববর্তী নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। কুলিয়ারচরে যোগদানের আগে বিসিএস প্রশাসন একাডেমি, এর আগে রাজশাহী জেলার মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বলেন, চলমান পরিস্থিতিতে কুলিয়ারচর উপজেলার যে দায়িত্ব দেয়া হয়েছে সকলের সহযোগিতায় তা পালন করতে সর্বাত্মক চেষ্টা করব। এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। এর জন্য তিনি কুলিয়ারচর…

Read More

নিজস্ব প্রতিনিধি নরসিংদী : নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নুর সাখাওয়াত হোসেন মিয়ার পদত্যাদের দাবি উঠেছে। তার বিরুদ্ধে শিক্ষকদের ভয় দেখিয়ে টাকা নেওয়াসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ করেন শিক্ষার্থীরা। সোমবার (১৯ আগস্ট) টানা তৃতীয় দিনের মতো কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের পদত্যাগ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ওমর খন্দকার সরকার বলেন, প্রতিষ্ঠান জাতীয় করণের সময় বাদ পরার ভয় দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে এক লাখ ১০ হাজার ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের থেকে ৫৫ হাজার টাকা করে মোট ৩৪ লাখ টাকা হাতিয়ে নেন অধ্যক্ষ নুর সাখাওয়াত হোসেন মিয়া। কলেজের নামে ব্যাংকে হিসাব নম্বর থাকার সত্তে ও তিনি…

Read More