- সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ১৭ লাখ টাকা চুইঝাল ও গোল কাঠ উদ্ধার
- বাসাইলে কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডিমলায় নদী ভাঙন রোধে পাউবোর জিওব্যাগ, অন্য পাড়ে অবাধে বালু কাটার মহোৎসব
- শাড়িটি গিফট করেছিল, এমন গিফট আমাদের রেগুলার আসে: তানজিন তিশা
- একনেকে অনুমোদিত ১৩ প্রকল্পে খরচ প্রায় ১৬ হাজার কোটি টাকা
- আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট
- শেখ হাসিনার দেশে ফেরার ‘কোনো চান্সই নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- নীলফামারীর মকবুল হত্যা মামলা: ৯ বছর ধরে পলাতক অভিযুক্তকে গ্রেফতার
- ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- একপক্ষ দলিলমূলে আরেকপক্ষ রেকর্ডমূলে একই জমির মালিকানা দাবি,এলাকায় উত্তেজনা
Author: admin
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো.শাহজাহান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, যারা জনতার ভয়ে পালিয়েছে, তারা দেশে আর ফিরে আসার আর সম্ভবনা নেই। আসলেও আসামি হিসেবে আসতে হবে। যদি সাহস করে আসে তাহলে বিচারেরর রায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। সোমবার (১৯ আগস্ট) দুুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ জনতার শক্তির কাছে পরাজিত হয়েছে। এই শক্তি আর মাথা তুলে দাঁড়াতে পারেবেনা। অনেক লোককে হত্যা করে, অনেক মায়ের কোল খালি করে, অনেক বোনকে…
নিজস্ব প্রতিবেদক ধানমন্ডির বায়তুল আমান মসজিদের সামনের রাস্তায় দিনভর পড়ে থাকা বিলাসবহুল গাড়িটি (মেট্রো-ঘ ২১-৮৪৫৬) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বলে জানা গেছে। সোমবার বিআরটিএ সূত্রে এ তথ্য জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল থেকে ঢাকা মেট্রো-ঘ ২১-৮৪৫৬ গাড়িটি রাস্তায় পড়ে ছিল। অবশেষে দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি র্যাকারে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। শুরুতে গাড়িটির মালিকের নাম জানা না গেলেও পরে সেটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বলে জানা যায়। মূলত গাড়িটি কার এমন প্রশ্ন তুলে একজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তথ্য অনুযায়ী গাড়িটি কেনা হয়েছিল ২০২২ সালের ৩১ জুলাই। কিন্তু রেকর্ড আপডেট করা হয়েছে একই মাসের…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষ ও গুলিতে নিহত স্কুল ছাত্র মারুফ হত্যায় এমপি-মন্ত্রীসহ জেলা আওয়ামী লীগের ৫৬জন নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই হত্যা মামলার প্রধান আসামী করা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে। এছাড়া এই মামলায় অজ্ঞাতনামা আরো ২০০জনকে আসামী করা হয়েছে। রোববার (১৮ আগষ্ট) রাতে টাঙ্গাইল সদর থানায় মারুফের মা মোছা: মোর্শেদা বাদী হয়ে মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর টাঙ্গাইল শহরে বিজয় মিছিল বের করা হয়। ওই মিছিলে শাহীন স্কুল এন্ড কলেজের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা পুলিশের গুলিতে আহত হয়েছে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইমনের জানাযা নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রবিবার ( ১৮ আগষ্ট) রাত ৯টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলীনের নইমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইমনের জানাযা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম, জেলা পুলিশ সুপার গোলাম সবুর, অতিরিক্তি পুলিশ সুপার শরফুদ্দিন, টাঙ্গাইল জেলা জামাতের সেক্রেটারি মো.হুমায়ুন কবির, ভুঞাপুর উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা-উপজেলার সমন্বয়করা উপস্থিত…
নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলার সদর লোহাগড়া ইউপির কামঠানা নতুন পাড়া ব্রীজের কাছে দুর্বৃত্তের গুলিতে ৩ যুবক আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্বার করে প্রথমে লোহাগড়া ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার(১৮আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কামঠানা নতুন পাড়া ব্রীজের কাছে জলিল সিকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার চরকরফা গ্রামের মিজান সিকদারের ছেলে সোহাগ সিকদার(৩৫), একই গ্রামের ছোবান সিকদারে ছেলে মিঠুন সিকদার (৩২) ও ওবায়দুর সিকদারের ছেলে লিওন সিকদার (৩০)। আহতদের প্রথমে লোহাগড়া ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত সোহাগ সিকদারের বুকে ও পিঠে গুলি বিব্ধ হওয়ায় তাকে খুলনা মেডিকেল…
নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সর্বক্ষেত্রে লেগেছে বদলের হাওয়া। সেই হাওয়া এবার লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন জালাল ইউনুস। সেই পদ থেকেই এবার সরে দাঁড়ালেন তিনি। জালাল তার পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠিয়ে দিয়েছেন। এ ছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করতে বলা হয়েছে এনএসসি থেকে। তারা দুজনই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন। এর আগে, ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে তার জায়গায় জালাল ইউনুসকে দায়িত্বে বসান নাজমুল হাসান পাপন। এরপর থেকে গত ৪ বছর ধরে…
নিজস্ব প্রতিবেদক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা চাই একটি গণতান্ত্রিক নতুন বাংলাদেশ, সাম্য ও মানবাধিকার দেশ গঠন করতে চাই। সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা ও ফাতিহা পাঠ এবং দোয়া শেষে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানসহ নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে যান মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহিদ রাষ্ট্রপতি রহমানের আত্মার মাগফেরাত কামনা করেছি। আজকে আমরা শপথ নিয়েছি, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সে বিজয়কে আমরা স্বস্তির…
স্পোর্টস ডেস্ক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো বিসিবি কার্যালয়ে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে আসেন তিনি। তার আগেই বিসিবিতে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে তামিমকে নিয়েই বিসিবি প্রাঙ্গণ ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা। এদিন বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ। পরে মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তী সময়ে একাডেমি ভবনে যান তারা।…
নিজস্ব প্রতিবেদক নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়েরর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বাংলাদেশের পট পরিবর্তনের পর আগামী দিনের বাংলাদেশে কোথায় যাচ্ছে? গণতান্ত্রিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে সবকিছু মিলিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কীভাবে সমর্থন দিতে পারে তাদের পক্ষ থেকে, দেশটা যে গর্তের মধ্যে পড়েছে সেখান থেকে বের করার জন্য কোথায় কোথায় ইউরোপীয় ইউনিয়ন তাদের সমর্থন দিলে ভালো হয় এসব নিয়ে আলোচনা হয়েছে। আমির খসরু বলেন, নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলায় বাদশা মিয়া (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে । এসময় তার কাছ থেকে ৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গত রোববার (১৮ আগস্ট) উপজেলার হামিন্দপুর কৈপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদশা মিয়া লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মৌজাসাকাতি গ্রামের মান্নান মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়।