- সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ১৭ লাখ টাকা চুইঝাল ও গোল কাঠ উদ্ধার
- বাসাইলে কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডিমলায় নদী ভাঙন রোধে পাউবোর জিওব্যাগ, অন্য পাড়ে অবাধে বালু কাটার মহোৎসব
- শাড়িটি গিফট করেছিল, এমন গিফট আমাদের রেগুলার আসে: তানজিন তিশা
- একনেকে অনুমোদিত ১৩ প্রকল্পে খরচ প্রায় ১৬ হাজার কোটি টাকা
- আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট
- শেখ হাসিনার দেশে ফেরার ‘কোনো চান্সই নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- নীলফামারীর মকবুল হত্যা মামলা: ৯ বছর ধরে পলাতক অভিযুক্তকে গ্রেফতার
- ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- একপক্ষ দলিলমূলে আরেকপক্ষ রেকর্ডমূলে একই জমির মালিকানা দাবি,এলাকায় উত্তেজনা
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সারা দেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করা হবে কিনা, সে বিষয়ে আজ সোমবার (১৯ আগস্ট) সিদ্ধান্ত গ্রহণ করা হবে। স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা সাড়ে চার হাজারেরও বেশি। এসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা দু-একজন বাদে প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। বর্তমান পরিস্থিতিতে তাদের চেয়ারম্যানগিরিও বাতিল হচ্ছে। এর আগে সারা দেশে ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান মারা যাওয়ায় নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আদেশে বলা হয়, অপসারণকৃত জেলা…
আশরাফ বরিশাল প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছেন শিক্ষার্থীরা। নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুনের এই অপসারণের দাবি জানানো হয়।গতকাল রোববার সকালে আগৈলঝাড়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বখতিয়ার আল মামুন বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত। তিনি কোভিড টিকাদান ক্যাম্পেইনের টাকা আত্মসাৎ, স্থানীয় সাবেক সংসদ সদস্যের সঙ্গে প্রভাবের কারণে সবাইকে ভয় দেখিয়ে আসছিলেন।বখতিয়ার আল মামুন বলেন, ‘আমার বিরুদ্ধে একটি…
নিজস্ব প্রতিবেদক শেরপুর শেরপুরের নকলায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া স্কুলছাত্রী, তাদের মা, দাদি ও নানিকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এক শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১৮ আগস্ট) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ওই শিক্ষকের নাম কাজী আকিলুজ্জামান আপেল। তিনি বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী গ্রামের কাজী বাড়ির সামছুজ্জামানের ছেলে।দীর্ঘদিন ধরে তিনি নকলা পৌর শহরের নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের দশম শ্রেণির ক্লাসে পাঠদান করছিলেন শিক্ষক আপেল। ওই সময় তিনি ক্লাসে উপস্থিত কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ…
নিজস্ব প্রতিবেদক বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ আগস্ট আদালতে আবেদন করা হয়। আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম। আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। গণমাধ্যমের খবর অনুসারে, গত শনিবার (১০ আগস্ট) গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়। এতে বলা হয়, সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত…
নিজস্ব প্রতিবেদক ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়র ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। ১৬ আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। এমন…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি আজ১৮আগস্ট রবিবার, দুপুর ১২ টায় হাটহাজারী উপজেলা সংলগ্ন কলেজ গেট এলাকায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ইউনুস গণি চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী পৌর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত, ছিলেন, হাটহাজারী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস শুকুর। আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা সদস্য সচিব মো. অহিদুল আলম ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জনাব আলহাজ্ব জাকের বলেন, এই শেখ…
লোহাগাড়া প্রতিনিধি সুকুমার নাথ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ ইশমামুল হকের (১৭)’র কবর জিয়ারত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। রোববার (১৮ আগস্ট ) দুপুর বেলা ১২ টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ায় শহীদ ইশমামের গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।এর পরে লোহাগাড়া উপজেলা পরিষদ এবং থানা এলাকায় পুড়ে যাওয়া ভবনগুলো পরিদর্শন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে স্বৈরাচার পতন আন্দোলনে নিহত…
তুষার দেব জেলা প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টায় ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ভানুগাছ সড়কের রেলক্রসিং এলাকায় এই ঘটনাটি ঘটে। সিলেটের সঙ্গে রেল যোগাযোগ প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর আজ ভোর চারটার দিকে ট্রেনটি ঢাকার উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সাথে কথা বলে জানা যায়, রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান অনুপস্থিত থাকায় গেটটি না নামানোর কারণে এই ঘটনাটি ঘটে। তবে এই সংঘর্ষে কোন প্রাণহানির খবর পাওয়া যায় নি। রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার রাত দুইটার দিকে উপবন এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ছেড়ে এসে শ্রীমঙ্গল…
মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি বিএনপি নেতা বিশিষ্ট চিকিৎসক সাতক্ষীরার গণমানুষের সকলের পরিচিত ডঃ শহিদুল আলম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। রবিবার (১৮ আগস্ট) বেলা ১১:৩০ টায় কালিগঞ্জ উপজেলার নলতায় ডাঃ শহিদুল আলমের বাসভবনে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ সাথে মতবিনিময়ে বিএনপি নেতা ডঃ শহিদুল আলম বলেন আমরা সকলেই ভাই ভাই আমাদের একে অন্যের যে কোন সমস্যায় আমরা পাশে থাকতে চাই। তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে দুঃশাসনের পরে সুশাসন প্রতিষ্ঠায় আমরা সকলে মিলে কাজ করব । তিনি আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র আগামীর…
ফটিকছড়ি প্রতিনিধি ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীন বলেছেন, দেশ এখন স্বৈরাচারমুক্ত । ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় হাসিনা। বৈষম্যবিরোধী ছাত্র জনতা আমাদের একটি নতুন স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে । স্বৈরাচারী হাসিনার বন্দিশালা থেকে মুক্তি লাভ করেছে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া । তিনি দ্রুত সুস্থ হয়ে আমদের মাঝে ফিরবেন। ১৬ আগস্ট ২০২৪ ইং শুক্রবার ফটিকছড়িতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সুস্থতায় দোয়া মাহফিলের আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচারমুক্ত করতে স্বৈরাচরীর গুলিতে শাহাদাত বরণ করেছে আবু সাইদ,মুগ্ধ,ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ অসংখ্য ছাত্র জনতা।…