Author: admin

নিজস্ব প্রতিবেদক জুলাই গণহত্যার’ প্রকৃতচিত্র তুলে ধরে তদন্তে সহায়তায় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর রোববার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিগত আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তথ্য উপদেষ্টা। নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমকে কাজ করতে হবে দল-নিরপেক্ষভাবে। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে। স্টেক হোল্ডারদের সঙ্গে এ নিয়ে আলোচনা করব। তিনি আরও জানান, গণমাধ্যমকর্মী আইনসহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সরবোর্ড পুনর্গঠন করা হবে। উপদেষ্টা বলেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবার। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে। রোববার সকালে রংপুর আদালতে নিহত আবু সাঈদের বড় ভাই এ মামলা করেন। গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ-যু্বলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন পুলিশের গুলিতে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয়। আবু সাঈদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। আবু সাঈদ রংপুর বেগম রোকেয়া…

Read More

নিজস্ব প্রতিবেদক সাবেক প্রধান বিচারপতি ও সদ্য আইন কমিশন থেকে পদত্যাগ করা চেয়ারম্যান খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে রোববার ইমরুল হাসান নামে এক আইনজীবী এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদেশের জন্য রেখেছেন। প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জাল-জালিয়াতির অভিযোগে এ মামলা করা হয়েছে। মামলার বাদী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

Read More

নিজস্ব প্রতিবেদক অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতি বন্ধসহ ব্যবসা বাণিজ্য পরিবেশ আরও সহজ করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসা হবে। রোববার (১৮ আগস্ট) এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কান্ট্রি ডিরেক্টর আডিমন গিন্টিং এ সঙ্গে বৈঠকে শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দাতা সংস্থাগুলো অর্থায়ন অব্যাহত রাখা প্রতিশ্রুতি দিয়েছেন আজকের বৈঠকে। আমাদের উন্নয়ন প্রকল্প চালু আছে। যৌক্তিক প্রকল্পে বিদেশের সহায়তা অব্যাহত থাকবে।

Read More

স্পোর্টস ডেস্ক বেশ কঠিন এক সময়েই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন আসিফ মাহমুদ সজীব। ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন দেশের রাজনীতির নবীন এই মুখ। এসেই তার সামনে ক্রীড়াঙ্গন পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনের শীর্ষ পদগুলোতে এতদিন ছিলেন রাজনৈতিক সব মুখ। ৫ই আগস্টের পর থেকে এদের প্রায় সকলেই আছেন আড়ালে। ফেডারেশন পুনর্গঠনের এই সময়ে উঠে এসেছে বিভিন্ন পর্যায়ের দুর্নীতির খবর। আজ (রোববার) সচিবলায়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নতুন ক্রীড়া উপদেষ্টা। সেখানে কথা বলেছেন ক্রীড়াঙ্গনের দুর্নীতি নিয়ে। বিশেষ করে কথা বলেছেন ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দূর্নীতি নিয়েই বিগত কয়েকদিন বিসিবি প্রাঙ্গণে সরব ছিলেন সংগঠকরা। সেদিকে ইঙ্গিত…

Read More

নিজস্ব প্রতিবেদক নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় জানিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আমরা নতুন শিক্ষাক্রম পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাব। তবে শিক্ষার্থীদের অস্বস্তিতে ফেলবো না।শপথ নেওয়ার পর রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। গত শুক্রবার (১৭ আগস্ট) উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর তাকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা বলেন, নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল ২০২১ সালে। এত দিন ধরে মাঠ পর্যায়ে সব জায়গায় এগুলো নিয়ে অনেক গবেষণা-তথ্য তৈরি হয়েছে; সেগুলো আমার কাছে আছে। শিক্ষাক্রম তো উন্নত করতে হবে, সময় বদলাচ্ছে। কিন্তু যেটা তৈরি করা হয়েছে সেটা বাস্তবায়ন খুবই কঠিন…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক শেখ হাসিনার পতনের পর প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, পুলিশ সদস্যসহ ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে আইএসপিআর। রোববার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, পুলিশ সদস্যসহ ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। এর মধ্যে ৬১৫ জন স্ব-উদ্যেগে সেনানিবাস ছেড়েছেন। বর্তমানে ৭জন সেনানিবাসে রয়েছেন। এতে বলা হয়, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এসময় প্রাণনাশের আশঙ্কায় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এ প্রেক্ষিতে বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন…

Read More

ইবি সংবাদদাতা: কলকাতার আর জি কর মেডিকেল কলেজে ডা. মৌমিতা দেবনাথকে বর্বরোচিত গণধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি হয়। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সহ-সমন্বয়করা সহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে শিক্ষার্থীরা ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। এছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশ ও ভারতে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার বিচারের দাবি জানান তারা। শিক্ষার্থীরা বলেন, ‘ভারতে দিনে ৮৭টা ধর্ষণের মামলা হয়। বাংলাদেশেও দৈনিক ১৪টি ধর্ষণ মামলা হয়। যার কোনোটিরই দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। এসব বিষয়ে জেগে ওঠার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের পর এবার এম পক্স ছড়িয়েছে এশিয়াতেও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, আফ্রিকার বিভিন্ন দেশে এম পক্স ভাইরাস ভয়ংকর ভাবে ছড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য অবস্থা জারি করেছে। গত বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এ জরুরি অবস্থা জারি করেন। সংস্থাটির মহাসচিব জানান, এম পক্স ভাইরাসের কারণে মৃত্যুর হার উচ্চপর্যায়ে রয়েছে যে কারণে গবেষকরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। সেজন্য আমরা গত দু’বছরের মধ্যে দ্বিতীয় বারের মতো আবারো জরুরি স্বাস্থ্য অবস্থা সতর্কতা জারি করলাম। এদিকে জানা যায়, এম পক্স ভাইরাস প্রথমে শরীরের চামড়ায় দেখা যায় ক্ষত। এরপর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে…

Read More

মো.ফরহাদ হোসাইন,জবি গুচ্ছভুক্ত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে গতকাল (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তৃতীয় পর্যায়ের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদেরকে আগামী ১৯ ও ২০ আগস্টের মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে। শিক্ষার্থীরা সশরীরে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে জিএসটির ওয়েবসাইটে লগইন করে ৫,০০০ টাকা ফি পরিশোধের মাধ্যমে অনলাইনে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে পারবেন। গত ১৬ আগস্ট অনলাইন প্ল্যাটফর্ম জুমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৮তম…

Read More