- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: admin
মো: আমিনুল ইসলাম, দৌলতপুর( প্রতিনিধি) মানিকগঞ্জ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ঐক্য ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (১৭ আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময় দৌলতপুর উপজেলা কলিয়া ইউনিয়নের উলাইল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এডভোকেট গোলাম হোসেন গোলাপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সহ…
আন্তর্জাতিক ডেস্ক শক্তিশালী ৭ দশমিক ০ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার দূর-পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপ। স্থানীয় সময় রোববার সকালে আঘাত হানে ভূমিকম্পটি। স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলের রাজধানী পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি এবং উপকূলীয় এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। জরুরি মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছে, “ভূমিকম্পে কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কি না উদ্ধারকারী এবং ফায়ার ফাইটার্সের অপারেশনাল দল সেটি পরীক্ষা-নিরীক্ষা করছে।” যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি থেকে ৯০ কিলোমিটার পূর্বে মাটির ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকম্পের পর পর সুনামির সতর্কতা জারি করেছিল। কিন্তু পরবর্তীতে তারা জানায় এ শঙ্কা কেটে গেছে।…
স্পোর্টস ডেস্ক নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে লা লিগায় শুভসূচনা করেছে বার্সেলোনা। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে আক্রমণ-পাল্টা আক্রমণ থাকলেও, গোল পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। এরপর অবশ্য লিড নেয় ভ্যালেন্সিয়া। পরে রবার্ট লেভান্ডফস্কির জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। গতকাল (শনিবার) ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে প্রতিপক্ষ দুর্গে গোল পেতে বেগ পেতে হয়েছে বার্সাকে। তবে ঠিকই বল দখল ও প্রেসিংয়ে তাদেরই দাপট ছিল। ফ্লিক বার্সা অধ্যায়ের প্রথম আনুষ্ঠানিক ম্যাচে নিজের সব তারকাকে পাননি। চোটের কারণে মাঠের বাইরে আছেন ইলকাই গুন্দোয়ান, গাভি, ফ্রেংকি ডি ইয়ং ও রোনাল্দ আরাউহো। প্রথমার্ধের শুরুতে দু’পক্ষই আক্রমণ চালিয়েছে। ১৯তম মিনিটে বক্সের বাইরে থেকে…
নিজস্ব প্রতিবেদক নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একটি অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিয়ম প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। শনিবার (১৭ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক জরুরি বার্তায় সরকারি-বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবেন না। তবে যেকোনো পরিমাণ টাকা অন্য হিসাবে স্থানান্তর করতে পারবেন এবং ডিজিটাল লেনদেন…
নিজস্ব প্রতিবেদক দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে গত ১৬ জুলাই বন্ধ ঘোষণা করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব শিক্ষাপ্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউট। একইদিন রাতে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব সরকার, বেসরকারি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ রোববার খুলেছে সব স্তুরের শিক্ষাপ্রতিষ্ঠান। যদিও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা নিয়ে সংশয়ে রয়েছেন শিক্ষার্থীরা। গত ১৫ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় রোববার (১৮ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানায়। এদিকে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা স্কুলে স্কুলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্কুলের গেটে…
আরিফ গজনবী রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা ও আহত সকলের সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৫.০০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আয়োজনে উপজেলার ফয়লা বাজারে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন’র সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ডাঃ শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম।…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি আজ ১৭ আগষ্ট শনিবার বিকাল তিনটায় হাটহাজারী বাসষ্ট্যান্ড চত্তরে সর্বস্তরের সুন্নী জনতার উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনের সকল শহীদদের মাগফেরাত কামনা, আহতদের সুস্থতা ও সম্প্রীতি সমাবেশ ‘ আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারির সভাপতিত্বে অনুষ্ঠিত।এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী আলহাজ্ব সলেহ আহমেদ আনসারী,আলহাজ্ব এস এম ফরিদ, আবুল ফারা মুহাম্মদ ফরিদ উদ্দীন,জালাল উদ্দিন আজহারী,আব্দুস শুক্কুর,আবুল হাশেম সওদাগর, সৈয়দ আহম্মদ, সেকান্দর মিয়া, হাসানুল করিম মুনিরী,হাসান আল আজহারী, অধ্যাপক গিয়াসউদ্দিন,সৈয়দ মুহাম্মদ আবু আজম, এনামুল হক্ব সিদ্দিকী, এডভোকেট মুখতার আহম্মেদ, মুহাম্মদ রফিক,কাজী মুহাম্মদ আলাউদ্দিন, এইচ এম শহিদুল্লাহ,মামুনুর রশিদ প্রমূখ এতে বক্তারা বলেন বাংলাদেশের শান্তি প্রিয় সুন্নি জনতা সব সময় ছাত্রদের অধিকারের পক্ষেই…
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বুলেটের আঘাতে নরসিংদীতে প্রথম নিহত তাহমিদের কবর জিয়ারত করেছেন বিএনপির নেতৃবৃন্দ। শনিবার (১৭ আগস্ট) বিকেল তিনটার দিকে নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন এবং সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্বে নেতাকর্মীরা তাহমিদের কবরে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানায়। এর পর তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এর আগে বেলা ১১টার দিকে সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থানীয় কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান তাহমিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন। মোনাজাত শেষে তারা শহীদ তাহমিদের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনদের সংগে স্বাক্ষাৎ করেন এবং তার বাবা-মাকে শান্তনা দেন। এছাড়া, বিএনপির এই…
পিরোজপুর প্রতিনিধি : জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার (১৭ আগস্ট )বিকেলে পিরোজপুরে এক স্মরণসভা ও দোয়াঅনুষ্ঠানের আয়োজন করা হয়। আল্লামা সাঈদী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে ফাউন্ডেশন সভাপতি শামীম বিন সাঈদী এর সভাপতিত্বে আলোচকরা বলেন সাঈদী আমাদের মাঝে নেই। কিন্তু তিনি তাঁর জীবনাদর্শ ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গেছেন। অর্ধ শতাব্দী ধরে তিনি কোরানের বাণী দেশে-বিদেশে প্রচার করে গেছেন। তাঁর বক্তব্যে মানুষ ইসলামী আদর্শে উজ্জীবীত হয়েছেন। বক্তারা আরো বলেন আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী তাই তারা দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগে…
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি ঢাকা মেট্রোপলিটন পুলিশের লুট হওয়া একটি সেমি অটোমেটিক পিস্তলসহ নোয়াখালীর সেনবাগ থেকে এক তরুণ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ আগস্ট) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালেতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মতি মিয়ার হাটের পূর্ব পাশে হানিফ বাবুর্চির নতুন বাড়ি থেকে অভিযুক্ত তরুণ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনির আহাম্মদ(২১) উপজেলার আহাম্মদপুর গ্রামের মো.হানিফ মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত ৫ আগস্ট ঢাকাসহ সারাদেশের বিভিন্ন থানায় দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগসহ সরকারি অস্ত্র-গুলি লুটপাট করে। এই লুট হওয়া অস্ত্র-গুলি যাতে সন্ত্রাসী কাজে ব্যাবহৃত হতে না পারে…