
নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বুলেটের আঘাতে নরসিংদীতে প্রথম নিহত তাহমিদের কবর জিয়ারত করেছেন বিএনপির নেতৃবৃন্দ। শনিবার (১৭ আগস্ট) বিকেল তিনটার দিকে নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন এবং সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্বে নেতাকর্মীরা তাহমিদের কবরে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানায়। এর পর তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এর আগে বেলা ১১টার দিকে সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থানীয় কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান তাহমিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন। মোনাজাত শেষে তারা শহীদ তাহমিদের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনদের সংগে স্বাক্ষাৎ করেন এবং তার বাবা-মাকে শান্তনা দেন।
এছাড়া, বিএনপির এই নেতৃবৃন্দ নরসিংদীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কোশল বিনিময়, পথসভা ও গণসংযোগ করেছেন।
#