- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: admin
ক্রাইম রিপোর্টার্-টাঙ্গাইল টাঙ্গাইলের সখীপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে হাসান মাহমুদ (১০) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় পৌরশহরের শিকদারপাড়া দারুল ওলুম নুরুন হারামাইন মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মাহমুদ স্থানীয় ওসমান আলীর ছেলে এবং ওই মাদরাসার দুইপাড়া হাফেজ। নিহতের সহপাঠী ও পরিবারের লোকজনে সাথে কথা বলে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে হাসান মাহমুদ সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে তার নিজ মাদরাসা মাঠে যায়। এক পর্যায়ে ফুটবল ঘরের চালে আটকে পড়লে হাসান ফুটবল আনতে ঘরের চালে ওঠে। এ সময় সে বিদ্যুৎপৃষ্ঠ হয়। পরে তাকে গুরতর অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…
আশরাফ বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলায় টাকা না দেওয়ায় রাশেদ সিকদার (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।রাশেদ উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালি গ্রামের কামাল সিকদারের ছেলে।আনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনাকে কেন্দ্র করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।স্বজনদের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওসি জানান, রাশেদ ঢাকায় থাকতেন। তিনি সম্প্রতি গ্রামের বাড়িতে বেড়াতে এলে কিছু যুবক টাকা চান।তবে সেটি ধার বাবদ না চাঁদা বাবদ সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আর ওই টাকা না পেয়ে শুক্রবার (১৬ আগস্ট)…
ঢাবি প্রতিনিধি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগ করা ভিসি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুর রশিদের অব্যাহতির দাবিতে অসহযোগ আন্দোলন ঘোষণা করে ডিপার্টমেন্ট অফিসে তালা ঝুলিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিপার্টমেন্ট অফিসে ব্যানার ঝুলিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। এ সময় অধ্যাপক আব্দুর রশীদের অব্যাহতির দাবিতে প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, স্বৈরাচারের পৃষ্ঠপোষকতা করা, দুর্নীতি ও নিয়োগে অনিয়ম, শিক্ষার্থীদের সাথে স্বেচ্ছাচারী আচরণ ও নারীঘটিত অভিযোগ রয়েছে এই অধ্যাপকের বিরুদ্ধে। ডিপার্টমেন্টের ২০২১-২০২২ সেশানের শিক্ষার্থী আব্দুর রহমান আল ফাহাদ বলেন, অ্যালামনাই ও সকল শিক্ষার্থীর সম্মতিক্রমে…
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় এইচএসসি পরীক্ষার্থী তানভীর ছিদ্দিকী (১৯) নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ মোট ৩৪ জনকে। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই দুপুরে সারাদেশে শাটডাউন কর্মসূচি চলাকালে ভুক্তভোগী তানভীরসহ ছাত্রজনতা নগরের মুরাদপুর থেকে মিছিল নিয়ে গিয়ে বহদ্দারহাটে গিয়ে অবস্থান নেয়। এসময় হাসিনা ও নওফেলের নির্দেশে অন্য আসামিরা গুলি করে। এতে তানভীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তড়ুয়া ও…
স্পোর্টস ডেস্ক বিক্ষোভে উত্তাল ভারতীয় উপমহাদেশ। সম্প্রতি ছাত্র-জনতার গণআন্দোলনে বাংলাদেশে থেকে বিদায় নেয় শেখ হাসিনা সরকার। ভারতে শিক্ষানবিশ নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় আন্দোলন চলমান। আর সাবেক প্রেসিডেন্ট ও বিশ্বকাজয়ী অধিনায়ক ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে চলছে ছাত্র-জনতার বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট সরবরাহের গতি কমিয়ে দিয়েছে পাকিস্তানের সরকার। এ অবস্থায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই সঙ্গে পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের এবং ওয়ানেড সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ এ দল। ইন্টারনেটে ধীরগতির কারণে বিপাকে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দেশটির ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট সেবা সীমিত…
গ্লোবাল সাউথ সামিটে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ আগস্ট) ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন ড. ইউনূস। এদিকে শুক্রবার (১৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. ইউনূসকে ফোন করে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। ফোনালাপে দুই নেতার মধ্যে সংখ্যালঘু ইস্যুসহ পারস্পরিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসকে শনিবার নয়াদিল্লিতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিতব্য তৃতীয় ভয়েস অব…
নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের বিনামূল্যে সুচিকিৎসা ব্যবস্থা করা হবে এবং যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। শনিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার সব বিল সরকার বহন করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি…
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ভোরে গ্রেফতারের পর সাত দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এই আদেশ দেন। মামলার এজাহার এবং থানা সূত্রে জানা যায়, ৪ আগস্ট নগরের নিউমার্কেট এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে ফেরার পথে ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় এরশাদ নামের একজন গুলিতে আহত হন। এ ঘটনায় আহত এরশাদ বাদী হয়ে শুক্রবার ডবলমুরিং থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে…
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির আলুটিলায় সড়কে পাহাড় ধ্বসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে আলুটিলার সাপমারা এলাকার কাছাকাছি এ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধ্বসে হতাহতের ঘটনা না থাকলেও খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে সড়কের উপর মাটি পরেছে। সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করা হবে। মাটি সরানো হলেই যানচলাচল স্বাভাবিক হবে।
গাজীপুর প্রতিনিধি ১৭ই আগস্ট শনিবার গাজীপুর সাইনবোর্ড ও হারিকেন এলাকায় বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে। তারা দুই পাশের রাস্তা ব্লকড করে দেয়। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি। শ্রমিকরা বলছে, নির্দিষ্ট সময় পার হওয়াল পরেও আজ/কাল বলে মালিকরা আমাদের বেতন দিচ্ছে না। অপর দিকে বাসা ভাড়া বাকি। নিত্য প্রয়োজনীয় জিনিস তো আছেই। সব মিলিয়ে আমরা কঠিণ বিপদে পড়েই রাস্তায় এসেছি। তারা আরো বলছে “ড. ইউনূসের অন্তর্বর্তীকালের সরকার ও ছাত্রের জনতার দিকে আমরা নির্দিষ্ট আকর্ষণ করছি, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আপনারা কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ করুন। যুগ যুগ ধরে দেশের শ্রমিক-সমাজ অবহেলিত। রাষ্ট্রের বরাদ্দকৃত সুযোগ-সুবিধা আমাদের পর্যন্ত পৌছে না।…