- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
Author: admin
নিজস্ব প্রতিবেদক ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আমরা মানুষ এটাই আমাদের পরিচয়। কারও রাজনৈতিক পরিচয়ের জন্য কারও সঙ্গে আমরা বৈষম্য করব না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মডেল থানা বিএনপি আয়োজিত চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যে ছাত্র-জনতার বুকের রক্তে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। কারও প্রতি প্রতিহিংসা করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক…
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মদের বোতল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিভিন্ন আবাসিক হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কয়েকটি কক্ষে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে মদের বোতল এবং ও মাদক সেবনের সরঞ্জামগুলো ইবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে পাঁচটি ছাত্র হল থেকে ১টা দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল), ৬টি বুলেট, ১টি গ্রেনেড, ১০টি রামদা, ৮টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি হকি স্টিক, ২টি হ্যান্ড স্টিক, ৬টি জিআই পাইপ, ৪৯টি রড, ৩টি…
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের নিয়ে বিভিন্ন জায়গায় আলাপ-আলোচনা হচ্ছে। কেউ যদি সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের নামে বিশেষ কোনো সুযোগ-সুবিধা চায়, আপনারা তাদের আইনের হাতে সোপর্দ করুন। কারণ, বিশেষ সুযোগ-সুবিধা দাবি করার কোনো অধিকার সমন্বয়ক বা সহ-সমন্বয়কদের নেই। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের সামনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ‘স্ট্যান্ড উইথ দ্য ইনজুরড’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে শিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে কোটা সংস্কার ও…
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি লঘু চাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরের কাছে বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। ডুবে যাওয়ার ট্রলারের সব জেলেকে উদ্ধার করা হলেও ট্রলারটি ভেসে গেছে। ডুবে যাওয়া ট্রলারের মালিক জাহাঙ্গীর মাতুব্বর জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় জেলেরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয় খুঁজছিলেন। কিন্তু এসময় ঢেউয়ের কবলে পড়ে এটি ডুবে যায়। পাশে থাকা অন্য একটি ট্রলার জেলেদের উদ্ধার করে
নোয়াখালী প্রতিনিধি:- আমরা মরিনি বেঁচে আছি, তবে ৪ আগস্ট নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হিসেবে কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সোনাইমুড়ীর নিজ বাড়ীতে ফেরার পথে বজরা বাজারে আমাদের ৩ ছাত্রীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে স্ব শরীরে সংবাদ সম্মেলনে হাজির হয়ে উপজেলার চাষির হাট ইউনিয়নের শাহারপাড় গ্রামের সামছুদ্দোহার মেয়ে নুসরাত জাহান ও নদনা ইউনিয়নের পাপুয়া গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে বিবি মরিয়ম এসব কথা বলেন। তারা দুজন বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য ও নোয়াখালী সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী। গত ৪ আগস্ট বজরা বাজারের হামলার ঘটনায় এক ছাত্রীকে পিটিয়ে খুন করেছে মিথ্যা গুজব ছড়িয়ে বিভিন্ন ফেইসবুক পেজে কয়েকজনের ছবি…
মোঃ রুবেল নিজস্ব প্রতিবেদক পটুয়াখালী ১৬ আগষ্ট শুক্রবার বরিশালের একটি বেসরকারী হাসপাতালে দুপুর ১টার দিকে চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি ১ছেলে ও ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মোঃ জাফর খান এর মৃত্যুতে পটুয়াখালী অনলাইন প্রেসক্লাব গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন পটুয়াখালী অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্য বৃন্দরা।১৬ আগষ্ট শুক্রবার রাত ৯টায় পটুয়াখালী চরপাড়া ঈদ গা মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের চিন্তাভাবনা করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মূলত দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। কারণ, ১৫ বছরে ১৭ কোটি মানুষকে লোহার খাঁচার মধ্যে…
আন্তর্জাতিক ডেস্ক ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি মোদিকে বাংলাদেশের হিন্দুসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। মোদি এ নিয়ে শুক্রবার (১৬ আগস্ট) এক্সে একটি পোস্ট দিয়েছেন। মোদি জানিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা ছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের দুজনের মধ্যে কথা হয়েছে। এক্সে মোদি লিখেছেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের কাছ থেকে ফোন পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।” “আমি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি।” “তিনি আমাকে বাংলাদেশের হিন্দুসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা, নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন।” গত ৫ আগস্ট ছাত্র ও জনতার…
মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী আন্দোলনকে মানুষের মনে স্মরণীয় করে রাখতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে সরকারি কলেজের দেয়ালে দেয়ালে একদল শিক্ষার্থীরা গ্রাফিতি এঁকেছেন। এসব ছবিতে ফুঁটে উঠছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস। সরজমিনে শুক্রবার (১৬ই আগস্ট) দেখা যায়, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। সরকারি বেসরকারি কলেজ এবং বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও ক্যালিওগ্রাফিতে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অর্জন। এছাড়া শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতে তুলে ধরা হয়েছে ‘বল বীর চির উন্নত মম শির’, ‘সম্পদের হিসাব পরে, লাশের হিসাব আগে’, ‘তারা কি ফিরবে এই সুপ্রভাতে?’ এমন স্লোগানে নানা শিল্পকর্মে রেঙে উঠছে জেলার বিভিন্ন দেয়ালে। এ বিষয়ে বেসরকারি…
রাউজান প্রতিনিধি : মোহাম্মদ মুক্তার হোসাইন বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪, চট্টগ্রাম রাউজান উপজেলা নোয়াপাড়ায় ১৩ নং ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ফিরোজ আহমদ বিএনপির নেতা এইচ এম হাশেম মোজাহের আলম মোঃ মমিন ইসলাম জেলা স্বেচ্ছাসেব দলের যুগ্ন আহবায়ক ইউসুফ তালুকদার রাউজান উপজেল যুবদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক জানে আলম বাদশা মোহাম্মদ সেলিম মোঃ জানি আলম মৎস্যজীবী দলের সদস্য সচিব শুকুর মিয়া দিদারুল আলম মোঃ শুক্কুর চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছোটন আজম জাহিদুল আলম যুবনেতা মোঃ কামাল মাহাবুর আলম জানে আলম শুক্কুর ছাত্রদলের নেতা পারভেজ…