Author: admin

আশিক হাসান সীমান্ত রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা রাবেয়া এন্ড বিক্স ইট ভাটায় গত ১৪ ই আগষ্ট বিকাল ৫.৩০ মিনিটে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রাবেয়া এন্ড বিক্স ইটভাটার স্বত্বাধিকারী মোঃ নাসির উদ্দিন বলেন গত ১৪ ই আগষ্ট বিকাল ৫.৩০ মিনিটের দিকে পাংশার রইচউদ্দিন ও ইসলামপুর ইউনিয়নের কাটাবাড়ীয়া গ্রামের বিএনপি নেতা সগীর মন্ডল দল পাকিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমার ইট ভাটায় হামলা চালিয়ে ১৪ টি সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে, ভেকু মেশিন ও চেয়ার টেবিল ভাংচুর করে। ম্যানেজারকে মারপিট করে নগদ ৫৫ হাজার টাকায় ছিনিয়ে নেয়। আকস্মিক এ হামলার কারন কি জানতে চাইলে ভাটা মালিক নাসির…

Read More

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১ কেজি ৭৯৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সীমান্ত এলাকার পরিত্যক্ত একটি বস্তি বাড়িতে পাচারের উদ্দেশ্যে মায়ানমার থেকে নিয়ে আসা মাদকদ্রব্য লুকায়িত রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি মাদকবিরোধী আভিযানিক দল উক্ত স্থানে গমন করে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের সুযোগে দুইজন ব্যক্তি ঘরের পিছন দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত…

Read More

স্টাফ  প্রতিনিধি :মোঃ আলমগীর হোসেন : সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে আল ইমরান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আল ইমরানের ছোট ভাই আল রায়হান (১৪)। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের খড়িতলা গ্রামে। তারা খড়িতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন আল ইমরান ও তার সহোদর আল রায়হান। সকাল ১০ টার দিকে আকষ্মিক বজ্রপাতে আল ইমরান ঘটনাস্থলে মারা যান। বজ্রপাতে আহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী আল রায়হানকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বজ্রপাতে আল ইমরান নামে…

Read More

নিজস্ব প্রতিবেদক সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এ রিমান্ড আদেশ দেন। এদিন বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে জিয়াউল আহসানকে আদালতে নেওয়া হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে তাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক (ডিজি) থাকাকালে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এর…

Read More

নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টা শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। শুক্রবার বিকাল ৪টা ১০ মিনিটে বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। নতুন উপদেষ্টারা হলেন- সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ জনে। এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা…

Read More

নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শিগগির বিদেশ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার দীর্ঘ লড়াই-সংগ্রামের বর্ণনা তুলে ধরে তিনি বলেন, বিশ্বের কোনো নারী নেত্রী গণতন্ত্রের জন্য এমনভাবে লড়াই-সংগ্রাম করেননি। এই গৃহবধূ ঘর থেকে বের হয়ে এসে স্বৈরাচারের হাত থেকে দলকে রক্ষা করেছেন। আন্দোলন করে সেই স্বৈরাচার এরশাদকে পতন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তিনি যা দিয়েছেন দলকে তা অনুসরণ করা দরকার। তিনি সাহসে অবিচল ছিলেন। শুক্রবার (১৬ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সেখানে আরও অনেকে আহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, গাজা যুদ্ধ শেষ করতে মধ্যস্থতাকারীদের মধ্যে শুক্রবার আলোচনা আবার শুরু হবে। এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গাজা যুদ্ধবিরতির বিষয়ে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা বৃহস্পতিবার একটি গঠনমূলক দিনের আলোচনা শেষ করেছে এবং আলোচনা আজও চলবে। গাজায় গত প্রায় ১০ মাস ধরে চলা সংঘাতে ৪০ হাজার পাঁচজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯২ হাজার ৪১০ জন। ইসরায়েলি আগ্রাসনে নিহতদের…

Read More

নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ধানমন্ডি ৩২ নম্বরে কেউ যদি শোক পালন করতে চায়, ফুল দিতে যেতে চায় আমরা আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। এটি তার ব্যক্তিগত বিষয়। শুক্রবার (১৬ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন। সারজিস বলেন, আমরা আমাদের জায়গা থেকে লক্ষ্য করেছি ধানমন্ডি ৩২ এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা আমাদের গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না। আমরা যেই বাংলাদেশের প্রত্যাশা করি সেটির সাথে এটি কোনোভাবেই যায় না। তিনি বলেন, আমরা ভাইরাল ভিডিও দেখেছি যে আমার বাবার বয়সী লোককে কান ধরে উঠবস করানো হচ্ছে, বিবস্ত্র করানো…

Read More

নিজস্ব প্রতিবেদক সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক,দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে ঢাকার সিএমএম কোর্টের মো: রশিদুল আলম এর আদালত। আজকে দুপুরে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত হত্যা মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়। উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় গতকাল রাতে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

Read More

নিজস্ব প্রতিবেদক সম্প্রতি সংস্কার হওয়া মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে মন্ত্রণালয়ে। অন্তর্বর্তী সরকারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেছেন, যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে, ক্ষমতা দেখিয়ে কোটা সুবিধা নিয়ে চাকরি পেয়েছে তাদের বের করে চাকরি বাতিল করা হবে। ধারণা করা হচ্ছে এরই অংশ হিসেবে সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য জানতে চেয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মন্ত্রণালয় ও বিভাগগুলোর সচিব/সিনিয়র সচিবদের কাছে এ তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে। চিঠিতে মন্ত্রণালয়গুলোকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ করা জনবলের তথ্য পাঠাতে একটি ছক করে দেয়া হয়েছে। ছক অনুযায়ী…

Read More